নারায়ণগঞ্জ শনিবার | ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ বসন্তকাল | ১৮ই রমজান, ১৪৪৭ হিজরি
  সর্বশেষ
এ সময়ের জনপ্রিয় ১৫ নায়িকার নাম প্রকাশ করলেন অভিনেতা-উপস্থাপক জয়: Tnntv24
শক্তিশালী কালবৈশাখীর আবাস দিলো কানাডার এক বিশ্ববিদ্যালয়ের গবেষক মোস্তফা কামাল পাশা : Tnntv24
বিচারহীনতার এক নাম ত্বকী হত্যা: করব জিয়ার শেষে দ্রুত বিচার দাবি : Tnntv24
রূপগঞ্জ জনগণের প্রত্যাশা উপজেলা  চেয়ারম্যান হিসাবে অ্যাডভোকেট মাহফুজুর রহমান হুমায়ুনকে দেখতে চান: Tnntv24
রূপগঞ্জে মাদদ্রব্যসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার: Tnntv24
নারায়ণগঞ্জের চাঞ্চল্যকর ত্বকী হত্যার ১৩ বছর পূর্ণ , অভিযোগ পত্র না দেয়ায় ক্ষোভ, অদৃশ্য সুতার টানে থমকে আছে : Tnntv24
সোনারগাঁসোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাঁচ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ।Tnntv24
নারায়ণগঞ্জে সেলিম মণ্ডল হত্যা মামলায় সাবেক মেয়র আইভীর জামিন নামঞ্জুর : Tnntv24
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনসহ ছয় সিটির প্রশাসক নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে সুপ্রীম কোটের হাইকোর্টে রিট : Tnntv24
বিকেএমইএ’র সভাপতি হাতেম এর ছেলে হাসিন আরমান অয়ন জুলাই আন্দোলনের অংশিদার : Tnntv24
Next
Prev

নারায়ণগঞ্জে মন্ডপে মন্ডপে গিয়ে খোঁজ-খবর নেন সাবেক এমপি আবুল কালাম।Nafiz Ashraf.Tnntv24

নারায়ণগঞ্জে মন্ডপে মন্ডপে গিয়ে খোঁজ-খবর নেন সাবেক এমপি আবুল কালাম।Nafiz Ashraf.Tnntv24

Facebook
WhatsApp
LinkedIn
নারায়ণগঞ্জে মন্ডপে মন্ডপে গিয়ে খোঁজ-খবর নেন সাবেক এমপি আবুল কালাম।Nafiz Ashraf.Tnntv24

নারায়ণগঞ্জে মন্ডপে মন্ডপে গিয়ে

খোঁজ-খবর নেন সাবেক এমপি আবুল কালাম

Tnntv24.নিজস্ব প্রতিবেদক:

সনাতনী ধর্মাবলম্বী  শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নারায়ণগঞ্জ নগরীর ১৫, ১৭ ও ১৮নম্বর ওয়ার্ডের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সাবেক সভাপতি ও নারায়ণগঞ্জ-৫ আসনের সাবেক সাংসদ অ্যাডভোকেট আবুল কালাম।

বুধবার (১ অক্টোবর) রাত ৮টার দিকে তিনি প্রথমে বলদেব জিউর আখড়া মন্দিরে উপস্থিত হন। পরে ধারাবাহিকভাবে ১৭, ১৮ ও ১৫নং ওয়ার্ডের বিভিন্ন মন্দিরে গিয়ে পূজামণ্ডপের সার্বিক খোঁজখবর নেন।

এর আগে মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) তিনি নগরীর ১৩নম্বর ওয়ার্ডের আমলাপাড়া পূজামণ্ডপ এবং ১৪নম্বর ওয়ার্ডের সকল পূজামণ্ডপ পরিদর্শন করেছেন।

অ্যাড. আবুল কালাম বলেন, শারদীয় দুর্গাপূজা সনাতন ধর্মাবলম্বীদের একটি বড় উৎসব। তবে সনাতন ধর্মাবলম্বীদেরকে ‘সংখ্যালঘু’ বলা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান পছন্দ করতেন না। এমনকি তার পরিবারের কেউও এটি পছন্দ করেন না। বাংলাদেশের প্রতিটি নাগরিকের নিজ ধর্ম ও উৎসব স্বাধীনভাবে পালনের অধিকার রয়েছে। সংখ্যালঘু বলে কাউকে হেয় করা ঠিক নয়, কারণ তারাও এই দেশের নাগরিক। উৎসবমুখর পরিবেশে আপনারা আপনাদের ধর্মীয় অনুষ্ঠান পালন করুন। আপনাদের যেকোনো প্রয়োজনে আমাকে ডাকবেন। আমি সর্বদা আপনাদের পাশে ছিলাম, ভবিষ্যতেও থাকব।

এসময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুগ্ম-আহ্বায়ক ও এনসিসির ২৩নম্বর ওয়ার্ড কাউন্সিলর আবুল কাউছার আশা, মহানগর বিএনপির সদস্য আওলাদ হোসেন, আমিনুর ইসলাম মিঠু, সাবেক কোষাধ্যক্ষ সোলাইমান, সাবেক সহ-দপ্তর সম্পাদক মনির হোসেন, ১৪নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক সফিউদ্দিন সোহেল, মহানগর বিএনপি নেতা হাজী তাহের আলী, সুজন মাহমুদ, শহীদ হাসান, মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক হোসেন লিয়ন, সদর থানা স্বেচ্ছাসেবক দলের সাবেক সিনিয়র যুগ্ম-আহ্বায়ক নুরে আফসার শাওন, যুগ্ম-আহ্বায়ক জাহাঙ্গীর বেপারী, মহানগর ছাত্রদলের সাবেক সহ-সভাপতি ও মহানগর যুবদলের সাধারণ সম্পাদক প্রার্থী দর্পণ প্রধানসহ আরও অনেকে।

এ সম্পর্কিত আরো খবর...

error: Content is protected !!