নারায়ণগঞ্জের কাঁচপুরে
সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত
Tnntv24.নিজস্ব প্রতিবেদক:
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের কাঁচপুর সেতুর উপর গাড়ির ধাক্কায় দুই ট্রাক চালক নিহত হয়েছেন। বৃহস্পতিবার ভোর ছয়টার দিকে ঢাকামুখী লেন থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয় ।
নিহতদের হলেন ৩৫ বছর বয়সী রাকিব। তার বাড়ি রংপুর। একই বয়সের অপরজনের নাম জানা না গেলেও তার বাড়ি ময়মনসিংহ বলে জানিয়েছে পুলিশ।
হাইওয়ে পুলিশ পরিদর্শক জুলহাস জানিয়েছেন, তারা দুʼজন একই মালিকের ট্রাক চালাতেন। ঢাকামুখী দুʼটি ট্রাকের একটি মহাসড়কের উপর বিকল হয়ে পড়লে অপর ট্রাক দিয়ে টেনে নিয়ে যাচ্ছিলেন। এক পর্যায়ে ট্রাকটি ঢাকামুখী লেনের সড়ক বিভাজকে আটকে যায়। এসময় দুইজন রাস্তা পাড় হবার সময় অপর এক অজ্ঞাত গাড়ি তাদের চাপা দেয়। ঘটনাস্থলেই তারা মারা যায়।
এদিকে পুলিশ বলছে মরদেহ দুʼটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠিয়েছে।ঘটনায় আইনগতভাবে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান এ পুলিশ কর্মকর্তা।







