নারায়ণগঞ্জ শুক্রবার | ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ গ্রীষ্মকাল | ১৯শে জিলহজ, ১৪৪৭ হিজরি
  সর্বশেষ
পুলিশের ক্লোজ সার্কিট ক্যামেরায় আইভীর বাড়ি ঘেরাও। Tnntv24
জ্বালানি তেল ও বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদে নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতের বিক্ষোভ মিছিল।Tnntv24
নারায়ণগঞ্জের আড়াইহাজারে নানার বাড়িতে বেড়াতে এসে গোসল করতে নেমে পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু।Tnntv24
সংবাদ প্রকাশের পর: ঢাকা-সিলেট মহাসড়কের রূপগঞ্জের ভুলতা সড়কের পাশের ময়লা আবর্জনার স্তুপ অপসারণ:Tnntv24
সোনারগাঁয়ে এভারগ্রীন মাদকাসক্ত নিরাময় কেন্দ্রে ফয়জুল নামে এক ব্যক্তিকে নির্যাতন ও পিটিয়ে হত্যা অভিযোগ।Tnntv24
তের মাস পর কারা মুক্ত হলেন সাবেক মেয়র আইভী।Tnntv24
নারায়ণগঞ্জ নগরীতে সুপেয় বিশুদ্ধ পানি সরবরাহে চীনা কোম্পানির আগ্রহ:Tnntv24
নারায়ণগঞ্জের ফতুল্লায় গুণধর পুত্র মোবাইলের দাবিতে বাবাকে হত্যার চেষ্টা করে: Tnntv24
টিউবওয়েল বসানোর সময় লোহার পাইপ বৈদ্যুতিক তারে স্পর্শে বিদ্যুতায়িত হয়ে নিহত ১, আহত ৩।Tnntv24
রূপগঞ্জে কলেজ ছাত্রী অপহরণ:Tnntv24
Next
Prev

রূপগঞ্জে ৫ দফা দাবিতে জামায়াতের  বিক্ষোভ মিছিল ও সমাবেশ: Nafiz Ashraf.Tnntv24

রূপগঞ্জে ৫ দফা দাবিতে জামায়াতের  বিক্ষোভ মিছিল ও সমাবেশ: Nafiz Ashraf.Tnntv24

Facebook
WhatsApp
LinkedIn
রূপগঞ্জে ৫ দফা দাবিতে জামায়াতের  বিক্ষোভ মিছিল ও সমাবেশ: Nafiz Ashraf.Tnntv24

রূপগঞ্জে ৫ দফা দাবিতে জামায়াতের

 বিক্ষোভ মিছিল ও সমাবেশ

Tnntv24.স্টাফ রিপোর্টার রূপগঞ্জ, নারায়নগঞ্জঃ
বাংলাদেশ জামায়াতে ইসলামীর  ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে পাঁচ দফা দাবি আদায়ের লক্ষ্যে নারায়ণগঞ্জের রূপগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে উপজেলা জামায়াতে ইসলামী।
শুক্রবার ৩ অক্টোবর  সকাল ১১ টায় রূপগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে একটি শান্তিপূর্ণ বিক্ষোভ মিছিল কাঞ্চন মায়ার বাড়ি বাস স্ট্যান্ড থেকে শুরু হয়ে কাঞ্চন বাজার প্রদক্ষিণ শেষে সড়কের পাশে এক সমাবেশ অনুষ্ঠিত হয়।
 কাঞ্চন পৌরসভা জামায়াতের আমির সহকারী অধ্যাপক দেওয়ান আমজাদ হোসেনের সভাপতিত্বে ও রূপগঞ্জ উপজেলা উত্তর সেক্রেটারি জনাব মোঃ খাইরুল ইসলামের সঞ্চালনায় বিক্ষোভ মিছিল পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশে প্রদান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়নগঞ্জ জেলা সেক্রেটারি  হাফিজুর রহমান।
প্রধান অতিথির বক্তব্যে হাফিজুর রহমান  ফেব্রুয়ারিতে জুলাই সনদের ভিত্তিতে জাতীয় নির্বাচন আয়োজনসহ পাঁচ দফা দাবি তুলে ধরেন। জামায়াতের কেন্দ্র ঘোষিত দাবিগুলো হলো:
১. জুলাই জাতীয় সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজন করা। ২. জাতীয় নির্বাচনে সংসদের উভয় কক্ষে পিআর পদ্ধতি চালু করা। ৩. অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য সবার জন্য সমান সুযোগ (লেভেল প্লেয়িং ফিল্ড) নিশ্চিত করা। ৪. ফ্যাসিস্ট সরকারের সব জুলুম-নির্যাতন, গণহত্যা ও দুর্নীতির বিচার দৃশ্যমান করা। ৫. স্বৈরাচারের দোসর জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ করা।
 বিশেষ অতিথির বক্তব্যে নারায়নগঞ্জ-১ রূপগঞ্জ আসন থেকে সম্ভাব্য এমপি প্রার্থী আলহাজ্ব আনোয়ার হোসাইন মোল্লা আগামী ফেব্রুয়ারিতে জুলাই সনদের ভিত্তিতে জাতীয় নির্বাচন আয়োজনসহ পাঁচ দফা দাবির প্রয়োজনীয়তা তুলে ধরেন।
 এ সময় আরো উপস্থিত ছিলেন জেলা কর্মপরিষদ সদস্য জনাব এডঃ ইসরাফিল হোসাইন,  রূপগঞ্জ উপজেলা উত্তর আমীর মাহফুজুল ইসলাম, রূপগঞ্জ উপজেলা উত্তর কর্ম পরিষদ সদস্য অ্যাডভোকেট ওসমান খান প্রমূখ।

এ সম্পর্কিত আরো খবর...

error: Content is protected !!