নারায়ণগঞ্জ | | |
  সর্বশেষ
মোহাম্মদ সোহাগ তিন ব্যবসায়ি সংগঠনের নেতৃত্বে,পেলেন চেম্বারের সংবর্ধনা:Tnntv24
নারায়ণগঞ্জে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। Tnntv24
নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি মাহবুবুর রহমান মাসুম ৬৯ বছরে পা রাখলেন। Tnntv24
সাবেক সেনা অফিসার জিয়াউল অহসানের রূপগঞ্জের বাড়িতে দুদক অভিযান চারিয়েছে।Tnntv24
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ-গ্রেফতার ১।Tnntv24
রূপগঞ্জে বেড়িবাধেঁর ভেতর কৃত্রিম জলাবদ্ধতার  প্রতিকার চায় এলাকাবাসী:Tnntv24
টাংগুয়ার হাওরে ‘জল হাওর একতারা’ কাব্যগ্রন্থের পাঠ-উন্মোচন:Tnntv24
দেশের ১০ জেলায় স্পোর্টস ভিলেজ নির্মাণের পরিকল্পনা, খেলাধুলায় গুরুত্ব দিচ্ছে সরকার: ক্রীড়া প্রতিমন্ত্রী।Tnntv24
রূপগঞ্জ ইউপিতে প্রশাসক নিয়োগের প্রতিবাদে  জামায়াতের সংবাদ সম্মেলন:Tnntv24
রূপগঞ্জ সদর ইউনিয়নের প্রশাসক হলেন বিএনপি নেতা মোঃ নূরনবী ভুঁইয়া:Tnntv24
Next
Prev

মাসুদের অভিযোগ-তার বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন আইনে মামলার করার জন্য ৩০ লাখ টাকা দিয়ে লোকজন ভাড়া করেছে:Nafiz Ashraf.Tnntv24

মাসুদের অভিযোগ-তার বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন আইনে মামলার করার জন্য ৩০ লাখ টাকা দিয়ে লোকজন ভাড়া করেছে:Nafiz Ashraf.Tnntv24

Facebook
WhatsApp
LinkedIn
মাসুদের অভিযোগ-তার বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন আইনে মামলার করার জন্য ৩০ লাখ টাকা দিয়ে লোকজন ভাড়া করেছে:Nafiz Ashraf.Tnntv24

চেম্বারের সাবেক সভাপতি বিএনপির মনোনয়ন প্রত্যাশী

মাসুদের অভিযোগ-তার বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন আইনে

মামলার করার জন্য ৩০ লাখ টাকা দিয়ে লোকজন ভাড়া করেছে

Tnntv24.নিজস্ব প্রতিবেদক:

নারায়ণগঞ্জে সমাজসেবক, ক্রীড়া অনুরাগী চেম্বার অব কর্মার্সের সাবেক সভাপতি সদ্য বিএনপিতে যোগদেয়া নেতা মাসুদুজ্জামান মাসুদের রাজনৈতিক ক্যারিয়ার বিনষ্ট এবং নারায়ণগঞ্জ-৫ আসনে মনোনয়ন প্রত্যাশার ঘোষণা দেওয়ায় তার বিরুদ্ধে নানা ষড়য়ন্ত্র হচ্ছে বলে অভিযোগ করেছেন।

শনিবার দুপুরে নারায়ণগঞ্জ প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে বিএনপিপন্থী এ ব্যবসায়ী নেতা জানান, তাকে মনোনয়ন থেকে দুরে রাখতে দলের কাছে হেয় করতে নারী ও শিশু নির্যাতন আইনে মামলা করার জন্য ৩০ লাখ টাকা দিয়ে লোকজন ভাড়া করেছে। এ জন্য ১৫ লাখ টাকা অগ্রিম দেয়া হয়েছে বলে ওই ভাড়াটিয়া গ্রুপ মাসুদুজ্জামান মাসুদকে জানিয়েছে বলেও দাবী করেন তিনি।

সম্মেলনে বিএনপিপন্থী ব্যবসায়ী নেতা মাসুদুজ্জামান মাসুদ অভিযোগ করে বলেন, তার বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন আইনে মামলা করার জন্য বিএনপির ঐতিয্যবাহী একটি পরিবার যে গ্রুপকে ভাড়া করেছে, সে গ্রুপই মাসুদকে এসব জানিয়েছে। গ্রুপের একজন প্রথমে ফোন করে তাকে বলে আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে, আপনার সাথে এ ব্যপারে কথা বলতে চাই। পরে ওই গ্রুপকে মাসুদ তার অফিসে আসতে বলেন। সে মতে তারা মাসুদের অফিসে এসে জানায় ৩০ লাখ টাকা ভাড়া ১৫ লাখ টাকা অগ্রিম দিয়েছে। মামলার যাতীয় প্রমাণও তাদের কাছে আছে। মামলার হওয়ার পর ১ হাজার লোক নিয়ে বিএনপির ঐতিয্যবাহী একটি পরিবার কেন্দ্রে গিয়ে মাসুদের বিরুদ্ধে এসব বলবে যেন তাকে মনোনয়ন না দেয়া হয় এবং দলের কাছে তার ভাবমুর্তি ক্ষুন্ন হয়। মাসুদ দাবী করেন তিনি ৩৫ বছর যাবত বিএনপির রানীতির সাথে জড়িত। বিগত সময়েও তিনি নেতাকর্মীদের আর্থিক সহায়তা দিয়েছেন।

সংবাদ সম্মেলনে মাসুদুজ্জামান মাসুদের পাশে ছিলেন নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি আবু সাউদ মাসুদ, সাধারণ সম্পাদক আফজাল হোসেন পন্টি। এ ছাড়াও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুগ্ন সদস্য সচিব আনোয়ার হোসেন আনু, বহিস্কৃত বিএনপি নেতা শওকত হাসেম শকু সহ নেতৃবৃন্দ।

এ সম্পর্কিত আরো খবর...

error: Content is protected !!