নারায়ণগঞ্জ শনিবার | ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ বসন্তকাল | ১৮ই রমজান, ১৪৪৭ হিজরি
  সর্বশেষ
এ সময়ের জনপ্রিয় ১৫ নায়িকার নাম প্রকাশ করলেন অভিনেতা-উপস্থাপক জয়: Tnntv24
শক্তিশালী কালবৈশাখীর আবাস দিলো কানাডার এক বিশ্ববিদ্যালয়ের গবেষক মোস্তফা কামাল পাশা : Tnntv24
বিচারহীনতার এক নাম ত্বকী হত্যা: করব জিয়ার শেষে দ্রুত বিচার দাবি : Tnntv24
রূপগঞ্জ জনগণের প্রত্যাশা উপজেলা  চেয়ারম্যান হিসাবে অ্যাডভোকেট মাহফুজুর রহমান হুমায়ুনকে দেখতে চান: Tnntv24
রূপগঞ্জে মাদদ্রব্যসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার: Tnntv24
নারায়ণগঞ্জের চাঞ্চল্যকর ত্বকী হত্যার ১৩ বছর পূর্ণ , অভিযোগ পত্র না দেয়ায় ক্ষোভ, অদৃশ্য সুতার টানে থমকে আছে : Tnntv24
সোনারগাঁসোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাঁচ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ।Tnntv24
নারায়ণগঞ্জে সেলিম মণ্ডল হত্যা মামলায় সাবেক মেয়র আইভীর জামিন নামঞ্জুর : Tnntv24
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনসহ ছয় সিটির প্রশাসক নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে সুপ্রীম কোটের হাইকোর্টে রিট : Tnntv24
বিকেএমইএ’র সভাপতি হাতেম এর ছেলে হাসিন আরমান অয়ন জুলাই আন্দোলনের অংশিদার : Tnntv24
Next
Prev

প্রতিটি শিক্ষক আগামী প্রজন্মের জন্য অনুকরণীয় হবে-জেলা প্রশাসক জাহিদুল । Nafiz Ashraf.Tnntv24

প্রতিটি শিক্ষক আগামী প্রজন্মের জন্য অনুকরণীয় হবে-জেলা প্রশাসক জাহিদুল । Nafiz Ashraf.Tnntv24

Facebook
WhatsApp
LinkedIn
প্রতিটি শিক্ষক আগামী প্রজন্মের জন্য অনুকরণীয় হবে-জেলা প্রশাসক জাহিদুল । Nafiz Ashraf.Tnntv24

প্রতিটি শিক্ষক আগামী প্রজন্মের জন্য

অনুকরণীয় হবে-জেলা প্রশাসক জাহিদুল

Tnntv24.নিজস্ব প্রতিবেদক:

শিক্ষকরা হচ্ছে সমাজের আদর্শ। প্রতিটি শিক্ষক আগামী প্রজন্মের জন্য অনুকরণীয় হবে। সমাজ, দেশ গড়ার সবচেয়ে বড় কারখানা বিদ্যালয়, যার দায়িত্বে থাকেন শিক্ষকরা। আপনাদের কাঁধে দেশ গড়ার দায়িত্ব। নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা এসব কথা বলেছেন ।

রবিবার (৫ অক্টোবর) সকালে হলি উইলস স্কুলের উদ্যোগে শিক্ষক দিবসে সম্মাননা প্রদানের সময় তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, আগামী প্রজন্ম অবশ্যই ভালো ফলাফল করবে। পাশাপাশি তাদের মধ্যে দেশপ্রেম, মানবতা ও নৈতিকতা থাকতে হবে। এসব আপনাদের অনুসরণ করে, আপনাদের কাছ থেকেই শিখবে। শিক্ষকদের অনেক দায়িত্ব; নিজেদের আদর্শ হিসেবে উপস্থাপন করার। তা নাহলে আমাদের যে কাক্সিক্ষত সমাজ, রাষ্ট্র করতে চাই সেটি গড়া সম্ভব হবে না। তাদের প্রতি প্রত্যাশা, আমাদের শিক্ষকরা যোগ্য সেই যোগ্যতার মাপকাঠিতে উত্তীর্ণ হয়ে সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

আয়োজকরা জানান, গত ১৫ বছর যাবত শিক্ষক দিবস উপলক্ষে সিদ্ধিরগঞ্জে অবস্থিত হলি উইলস স্কুলের উদ্যোগে শিক্ষকদের সম্মাননা দেয়া হয়। এ লক্ষ্যে শিক্ষকতায় ভূমিকা রাখা শিক্ষকদের নির্বাচন করে জেলা প্রাথমিক শিক্ষা অফিস। এ বছর শিক্ষকতায় বিশেষ ভূমিকা রাখায় সদর উপজেলার প্রাথমিকের পাঁচ শিক্ষককে সম্মাননা দেয়া হয়।

তারা হলেন- শের -এ-বাংলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নিজাম উদ্দিন, হাজীগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আলাউদ্দিন খান, চাষাঢ়া আদর্শ বালিকা সরকারি প্রথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামরুন নাহার, পশ্চিম মাসদাইর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তপতী কুন্ডু, জালকুড়ি পূর্ব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিতালী রায়।

এ সময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. মাশফাকুর রহমান, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার ফেরদৌসী বেগমসহ অন্যরা ।

এ সম্পর্কিত আরো খবর...

error: Content is protected !!