নারায়ণগঞ্জ শনিবার | ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ বসন্তকাল | ১৮ই রমজান, ১৪৪৭ হিজরি
  সর্বশেষ
এ সময়ের জনপ্রিয় ১৫ নায়িকার নাম প্রকাশ করলেন অভিনেতা-উপস্থাপক জয়: Tnntv24
শক্তিশালী কালবৈশাখীর আবাস দিলো কানাডার এক বিশ্ববিদ্যালয়ের গবেষক মোস্তফা কামাল পাশা : Tnntv24
বিচারহীনতার এক নাম ত্বকী হত্যা: করব জিয়ার শেষে দ্রুত বিচার দাবি : Tnntv24
রূপগঞ্জ জনগণের প্রত্যাশা উপজেলা  চেয়ারম্যান হিসাবে অ্যাডভোকেট মাহফুজুর রহমান হুমায়ুনকে দেখতে চান: Tnntv24
রূপগঞ্জে মাদদ্রব্যসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার: Tnntv24
নারায়ণগঞ্জের চাঞ্চল্যকর ত্বকী হত্যার ১৩ বছর পূর্ণ , অভিযোগ পত্র না দেয়ায় ক্ষোভ, অদৃশ্য সুতার টানে থমকে আছে : Tnntv24
সোনারগাঁসোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাঁচ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ।Tnntv24
নারায়ণগঞ্জে সেলিম মণ্ডল হত্যা মামলায় সাবেক মেয়র আইভীর জামিন নামঞ্জুর : Tnntv24
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনসহ ছয় সিটির প্রশাসক নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে সুপ্রীম কোটের হাইকোর্টে রিট : Tnntv24
বিকেএমইএ’র সভাপতি হাতেম এর ছেলে হাসিন আরমান অয়ন জুলাই আন্দোলনের অংশিদার : Tnntv24
Next
Prev

রূপগঞ্জ উপজেলা সাংবাদিক  কার্যালয় উদ্বোধন: Nafiz Ashraf.Tnntv24

রূপগঞ্জ উপজেলা সাংবাদিক  কার্যালয় উদ্বোধন: Nafiz Ashraf.Tnntv24

Facebook
WhatsApp
LinkedIn
রূপগঞ্জ উপজেলা সাংবাদিক  কার্যালয় উদ্বোধন: Nafiz Ashraf.Tnntv24

রূপগঞ্জ উপজেলা সাংবাদিক

 কার্যালয় উদ্বোধন

Tnntv24.শফিকুল আলম ভুইয়া স্টাফ রিপোর্টার রূপগঞ্জ, নারায়ণগঞ্জঃ
 নারায়ণগঞ্জের রূপগঞ্জে উপজেলা সাংবাদিক কার্যালয় উদ্বোধন করা হয়েছে।  রোববার (০৫ অক্টোবর) বিকালে রূপগঞ্জ থানা সংলগ্ন মঞ্জু মার্কেটের দ্বিতীয় তলায় উপজেলা সাংবাদিক কার্যালয়ের উদ্বোধন করা হয়।
নারায়ণগঞ্জ জেলা জামায়াতের আমির মমিনুল হক সরকার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সাংবাদিক কার্যালয়ের উদ্বোধন করেন। স্থানীয় সাংবাদিক, রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিত্বদের অংশগ্রহণে অনুষ্ঠানটি এক প্রাণবন্ত মিলনমেলায় পরিণত হয়।
রূপগঞ্জ সাংবাদিক ফোরামের সভাপতি নাজমুল হুদার সভাপতিত্বে ও নারায়ণগঞ্জ সাংবাদিক ফোরামের সদস্য জয়নাল আবেদীনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্যে মমিনুল হক সরকার বলেন, গত ফ্যাসিষ্ট সরকারের আমলে সাংবাদিকরা নিরপেক্ষভাবে কাজ করতে পারেনি। ২৪ এর গণঅভ্যুত্থানের পর এখন সংবাদপত্রে সুদিন এসেছে এখন সাংবাদিকরা সত্য ঘটনা তুলে ধরতে পারছেন। তবে সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ সবাই প্রত্যাশা করে। গুজব বা বিভান্তিকর তথ্য নির্ভর সংবাদ রাষ্ট্র, প্রতিষ্ঠান, সমাজ কিংবা ব্যক্তিকে ক্ষতি করে, ভাবমূর্তি নষ্ট করে। তাই সাংবাদিকদের তথ্য যাচাই করে দেখা কিংবা ঘটনার পেছনের প্রকৃত তথ্য অনুসন্ধান করা উচিত। এরপর তা জনগণের মাঝে তুলে ধরতে হবে। সুন্দর সমাজ বিনির্মাণে ও দেশকে সমৃদ্ধ করতে সাংবাদিকদের এগিয়ে আসতে হবে।
 এ সময় অন্যান্যদের মাঝে আরো উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ -১ রূপগঞ্জ আসনের জামায়াত মনোনীত এমপি প্রার্থী আনোয়ার হোসেন মোল্লা, নারায়ণগঞ্জ জেলা জামায়াতের আইন বিষয়ক সম্পাদক এডভোকেট ইসরাফিল হোসাইন, নারায়ণগঞ্জ জেলা সাংবাদিক সভাপতি রুহুল আমিন, নারায়ণগঞ্জ জেলা ফোরামের সদস্য জয়নাল আবেদীন, রুপগঞ্জ সাংবাদিক ফোরামের সেক্রেটারি নূরে আলম, জয়েন্ট সেক্রেটারি রাশেদুল ইসলাম প্রমূখ।

এ সম্পর্কিত আরো খবর...

error: Content is protected !!