নারায়ণগঞ্জ শনিবার | ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ বসন্তকাল | ১৮ই রমজান, ১৪৪৭ হিজরি
  সর্বশেষ
এ সময়ের জনপ্রিয় ১৫ নায়িকার নাম প্রকাশ করলেন অভিনেতা-উপস্থাপক জয়: Tnntv24
শক্তিশালী কালবৈশাখীর আবাস দিলো কানাডার এক বিশ্ববিদ্যালয়ের গবেষক মোস্তফা কামাল পাশা : Tnntv24
বিচারহীনতার এক নাম ত্বকী হত্যা: করব জিয়ার শেষে দ্রুত বিচার দাবি : Tnntv24
রূপগঞ্জ জনগণের প্রত্যাশা উপজেলা  চেয়ারম্যান হিসাবে অ্যাডভোকেট মাহফুজুর রহমান হুমায়ুনকে দেখতে চান: Tnntv24
রূপগঞ্জে মাদদ্রব্যসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার: Tnntv24
নারায়ণগঞ্জের চাঞ্চল্যকর ত্বকী হত্যার ১৩ বছর পূর্ণ , অভিযোগ পত্র না দেয়ায় ক্ষোভ, অদৃশ্য সুতার টানে থমকে আছে : Tnntv24
সোনারগাঁসোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাঁচ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ।Tnntv24
নারায়ণগঞ্জে সেলিম মণ্ডল হত্যা মামলায় সাবেক মেয়র আইভীর জামিন নামঞ্জুর : Tnntv24
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনসহ ছয় সিটির প্রশাসক নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে সুপ্রীম কোটের হাইকোর্টে রিট : Tnntv24
বিকেএমইএ’র সভাপতি হাতেম এর ছেলে হাসিন আরমান অয়ন জুলাই আন্দোলনের অংশিদার : Tnntv24
Next
Prev

জেলা প্রশাসক জাহিদুল বলেছেন আমরা চাইনা এই শহর বাসবাসের অযোগ্য হয়ে যাক: Nafiz Ashraf.Tnntv24

জেলা প্রশাসক জাহিদুল বলেছেন আমরা চাইনা এই শহর বাসবাসের অযোগ্য হয়ে যাক: Nafiz Ashraf.Tnntv24

Facebook
WhatsApp
LinkedIn
জেলা প্রশাসক জাহিদুল বলেছেন আমরা চাইনা এই শহর বাসবাসের অযোগ্য হয়ে যাক: Nafiz Ashraf.Tnntv24

জেলা প্রশাসক জাহিদুল বলেছেন আমরা চাইনা

এই শহর বাসবাসের অযোগ্য হয়ে যাক

Tnntv24.নিজস্ব প্রতিবেদক:

নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেছেন,৩৫৩৪ ট্রাক ময়লা খাল থেকে অপসারণ করেছি। আমরা পরিষ্কার করছি, আবার ময়লা ফেলছে। আমরা চাই না এই শহর বসবাসের অযোগ্য হয়ে পরুক। বিশ্ব বসতি দিবস উপলক্ষে আয়োজিত সভায় এসব তিনি এসব কথা বলেন।

সোমবার (৬ অক্টোবর) বিশ্ব বসতি দিবস উপলক্ষে জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণে র‍্যালি শেষে এ সভা অনুষ্ঠিত হয়। সভার সভাপতিত্ব করেন জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিঞা।

সভায় উপস্থিত ছিলেন জেলার সিভিল সার্জন এ এফ এম মুশিউর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আলমগীর হুসাইন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রসিকিউশন) মো. ইব্রাহিম হোসেন।

সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিঞা বলেন, একসময় শীতলক্ষ্যা নদীকে ঘিরে ব্যবসা-বাণিজ্যে সমৃদ্ধি এসেছিল। কিন্তু আজ সেই শীতলক্ষ্যা মরে গিয়েছে। সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতা হচ্ছে, কারণ খালগুলো ভরে গেছে।

তিনি আরও বলেন, আমরা ৩৫৩৪ ট্রাক ময়লা খাল থেকে অপসারণ করেছি। কিন্তু প্রশ্ন হচ্ছে, এই ময়লাগুলো কে ফেলছে, কেন ফেলছে? আমরা পরিষ্কার করছি, আবার ময়লা ফেলা হচ্ছে। এর কারণ হলো মানুষের বিবেকবোধ কাজ করছে না। একজন ভাবে, আমি ফেললে কিছু হবে না। কিন্তু যখন ১০ লাখ মানুষ ময়লা ফেলে তখন তা ভয়াবহ বোঝায় পরিণত হয়।

খাল ও নদী দখল-দূষণের কারণে নানা সংকট তৈরি হচ্ছে উল্লেখ করে জেলা প্রশাসক বলেন, “আমাদের ৮০৫টি ব্রিজ-কালভার্ট ভেঙে ফেলতে হচ্ছে। এসব ব্রিজ লো-হাইট করে তৈরি করা হয়েছে। খাল পরিষ্কার করতে গিয়ে দেখি ছোট ছোট কালভার্ট করা হয়েছে। কেউ হয়তো ব্যক্তিগত প্রয়োজনে করেছে, কিন্তু একবারও চিন্তা করেনি—এতে পানি প্রবাহ বন্ধ হয়ে যাবে। শুধু নিজের স্বার্থ চিন্তা করেছে।”

তিনি বলেন, “আমরা চাই না এই শহর বসবাসের অযোগ্য হয়ে যাক। শুধু নিজের ভালো চিন্তা করলেই হবে না, রাষ্ট্রের ভালোও চিন্তা করতে হবে।”

এ সম্পর্কিত আরো খবর...

error: Content is protected !!