নারায়ণগঞ্জ শনিবার | ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ বসন্তকাল | ১৮ই রমজান, ১৪৪৭ হিজরি
  সর্বশেষ
এ সময়ের জনপ্রিয় ১৫ নায়িকার নাম প্রকাশ করলেন অভিনেতা-উপস্থাপক জয়: Tnntv24
শক্তিশালী কালবৈশাখীর আবাস দিলো কানাডার এক বিশ্ববিদ্যালয়ের গবেষক মোস্তফা কামাল পাশা : Tnntv24
বিচারহীনতার এক নাম ত্বকী হত্যা: করব জিয়ার শেষে দ্রুত বিচার দাবি : Tnntv24
রূপগঞ্জ জনগণের প্রত্যাশা উপজেলা  চেয়ারম্যান হিসাবে অ্যাডভোকেট মাহফুজুর রহমান হুমায়ুনকে দেখতে চান: Tnntv24
রূপগঞ্জে মাদদ্রব্যসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার: Tnntv24
নারায়ণগঞ্জের চাঞ্চল্যকর ত্বকী হত্যার ১৩ বছর পূর্ণ , অভিযোগ পত্র না দেয়ায় ক্ষোভ, অদৃশ্য সুতার টানে থমকে আছে : Tnntv24
সোনারগাঁসোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাঁচ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ।Tnntv24
নারায়ণগঞ্জে সেলিম মণ্ডল হত্যা মামলায় সাবেক মেয়র আইভীর জামিন নামঞ্জুর : Tnntv24
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনসহ ছয় সিটির প্রশাসক নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে সুপ্রীম কোটের হাইকোর্টে রিট : Tnntv24
বিকেএমইএ’র সভাপতি হাতেম এর ছেলে হাসিন আরমান অয়ন জুলাই আন্দোলনের অংশিদার : Tnntv24
Next
Prev

নারায়ণগঞ্জের যানজট সমস্যার মূল কারণ চিহ্নিত করে তা নিরসনে উদ্যোগ নিয়েছে পুলিশ।Nafiz Ashraf.Tnntv24

নারায়ণগঞ্জের যানজট সমস্যার মূল কারণ চিহ্নিত করে তা নিরসনে উদ্যোগ নিয়েছে পুলিশ।Nafiz Ashraf.Tnntv24

Facebook
WhatsApp
LinkedIn
নারায়ণগঞ্জের যানজট সমস্যার মূল কারণ চিহ্নিত করে তা নিরসনে উদ্যোগ নিয়েছে পুলিশ।Nafiz Ashraf.Tnntv24

নারায়ণগঞ্জের যানজট সমস্যার মূল কারণ চিহ্নিত

করে তা নিরসনে উদ্যোগ নিয়েছে পুলিশ

Tnntv24.নিজস্ব প্রতিবেদক:

নারায়ণগঞ্জের দীর্ঘদিনের যানজট সমস্যার মূল কারণ চিহ্নিত করে তা নিরসনে উদ্যোগ নিয়েছে জেলা পুলিশ। ইতোমধ্যে ট্রাফিক বিভাগকে বিশেষ নির্দেশনা দিয়ে কার্যক্রম শুরু করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশ সুপার মোহাম্মদ জসীম উদ্দিন। নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সদস্যদের সঙ্গে জেলা পুলিশ সুপার মোহাম্মদ জসিমউদ্দীনের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভা এমন তথ্য দেন।

মঙ্গলবার (৭ অক্টোবর) বেলা দুপুরে নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সদস্যদের সঙ্গে জেলা পুলিশ সুপারের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভায় এ কথা বলেন । সভাপতিত্ব করেন ক্লাব সভাপতি আবু সাউদ মাসুদ। উপস্থাপনায় ছিলেন সাধারণ সম্পাদক আফজাল হোসেন পন্টি।

সভায় জেলা পুলিশ সুপার মোহাম্মদ জসীম উদ্দিন বলেন, নারায়ণগঞ্জের মানুষের অন্যতম প্রধান সমস্যা হচ্ছে যানজট। এ সমস্যার মূল কারণগুলো পুলিশ চিহ্নিত করেছে এবং তা নিরসনে ইতোমধ্যে কাজ শুরু করেছে। এ বিষয়ে ট্রাফিক বিভাগকে বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সার্বিকভাবে পুলিশ কাজ করছে। মাদক, ছিনতাই, ডাকাতি, কিশোর গ্যাং, রাহাজানি ও সন্ত্রাসী কর্মকাণ্ডে জিরো টলারেন্স নীতি গ্রহণ করা হয়েছে। পরিচ্ছন্ন ও শান্তিপূর্ণ নারায়ণগঞ্জ গড়ে তুলতে পুলিশ বদ্ধপরিকর। তার কার্যক্রমে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন পুলিশ সুপার।

সভায় উপস্থিত ছিলেন, জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) তাসমিন আক্তার, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) ইসরাত জাহান, অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) মো. সোহেল রানা এবং অতিরিক্ত পুলিশ সুপার (ক-সার্কেল) মো. হাসিনুজ্জামান।

নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সাবেক সভাপতি ড. ফজলুল হক রুমন রেজা, সিনিয়র সাংবাদিক সালাম জুবায়ের, সাইদুর রহমান সুরজু, সাবেক সাধারণ সম্পাদক নাফিজ আশরাফ, সহ-সভাপতি বিল্লাল হোসেন রবিন সাবেক সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম জীবন, রফিকুল ইসলাম রফিক, আমির হোসাইন স্মিথ,ক্লাব কার্যকরি কমিটির যুগ্ম সম্পাদক অহসান সাদিক শাওন,অর্থ সম্পাদক আনিসুর রহমান জুয়েল, কার্যকরি সদস্য আব্দুস সালাম, প্রনব কৃঞ্চ রায়, দিলিপ মন্ডল, হাসানুল রাকিব,সায়েমসহ নারায়ণগঞ্জ প্রেসক্লাবের অন্যান্য সদস্যরা।

এ সম্পর্কিত আরো খবর...

error: Content is protected !!