নারায়ণগঞ্জ | | |
  সর্বশেষ
রূপগঞ্জে শিক্ষকের উপর হামলার  ঘটনায় মামলা // ছাত্র গ্রেফতার:Tnntv24
নারায়ণগঞ্জ:দেবীরূপে কুমারী শ্রেয়সীকে হাজারো ভক্তের শ্রদ্ধার্ঘ্য। Tnntv24
বোস কেবিনে চায়ের স্বাদ নিয়ে আমলাপাড়া মন্ডপ পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত। Tnntv24
মার্কিন রাষ্ট্রদূত ব্রেনটি ক্রিস্টেনসেন সস্রিক রূপগঞ্জের পূজামন্ডব পরিদর্শন:Tnntv24
রূপগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে  দুই গ্রুপের সংঘর্ষে যুবদল নেতা নিহত:Tnntv24
ঢাকা-সিলেট মহাসড়কের ভুলতা-গাউছিয়া থেকে হকার উচ্ছেদের পর পাল্টে গেছে সড়কের চিত্র :Tnntv24
রূপগঞ্জে ফ্রান্স প্রবাসীর ২৬ লাখ  ৮০ হাজার টাকা ছিনতাই:Tnntv24
রূপগঞ্জে জালিয়াতি ও ভূয়া দলিলে জমি দখলের  প্রতিবাদে মানবববন্ধন ও স্মারকলিপি প্রদান:Tnntv24
সোনারগাঁয়ে লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের কর্মকর্তার ওপর হামলার অভিযোগ:Tnntv24
কায়েতপাড়া ইউনিয়নকে আধুনিক ইউনিয়ন গড়ার প্রত্যয় গোলজার হোসেনের:Tnntv24
Next
Prev

কন্যাশিশু দিবসের আলোচনা সবায় জেলা প্রশাসক বলেছেন; আজ সব ক্ষেত্রে মেয়েরা বিজয়ী। Nafiz Ashraf.Tnntv

কন্যাশিশু দিবসের আলোচনা সবায় জেলা প্রশাসক বলেছেন; আজ সব ক্ষেত্রে মেয়েরা বিজয়ী। Nafiz Ashraf.Tnntv

Facebook
WhatsApp
LinkedIn
কন্যাশিশু দিবসের আলোচনা সবায় জেলা প্রশাসক বলেছেন; আজ সব ক্ষেত্রে মেয়েরা বিজয়ী। Nafiz Ashraf.Tnntv

কন্যাশিশু দিবসের আলোচনা সবায় জেলা প্রশাসক

বলেছেন; আজ সব ক্ষেত্রে মেয়েরা বিজয়ী

Tnntv24.নিজস্ব প্রতিবেদক:

‘আমি কন্যাশিশু- স্বপ্ন গড়ি, সাহসে লড়ি, দেশের কল্যাণে কাজ করি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে নারায়ণগঞ্জে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন করা হয়েছে। বুধবার (৮ অক্টোবর) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে দিবসটি উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেন, “আমরা বলে থাকি যে, মেয়েরা শুধু ঘর গোছাবে বা রান্না করবে। কিন্তু আজ দেখুন- মেয়েরা ইজিবাইক, গাড়ি, ট্রেন চালাচ্ছে; এমনকি পাইলট হিসেবেও কাজ করছে। সমাজের প্রতিটি ক্ষেত্রে তাদের জয়জয়কার। মেয়েরা আজ সর্বক্ষেত্রে জয়ী।”

তিনি আরও বলেন, “আমাদের সবাইকে দেশের জন্য কাজ করতে হবে, কারণ এই দেশ আমাদের। আমাদের মেয়েরা কেন স্বপ্ন গড়তে পারছে না? সমস্যাটা কোথায়? সেটা আমাদের খুঁজে বের করতে হবে। সমাজে নিজেদের স্বপ্ন দেখার সাহস তৈরি করাই এখন মূল চ্যালেঞ্জ।”

জেলা প্রশাসক আরও বলেন, “চ্যালেঞ্জ শুধু ছেলে-মেয়ের জন্য নয়, এটি সবার জন্যই সমান। আমরা নিজেরা কতটা প্রস্তুত, সেটিই মূল বিষয়। আমাদের কন্যা সন্তানেরা কোন পথে যাবে, সেটি আমরা কি সঠিকভাবে দেখাতে পারছি? যদি আমরা সঠিক দিকনির্দেশনা দিতে ব্যর্থ হই, তাহলে সমাজ থেকে ভুল চক্র ভাঙা সম্ভব নয়।”

তিনি আরও যোগ করেন, “আমরা যদি মেধা, দক্ষতা ও যোগ্যতা দিয়ে সমাজকে আলোকিত করতে পারি, তাহলে আজকের এই প্রতিপাদ্য ‘স্বপ্ন গড়ি, সাহসে লড়ি, দেশের কল্যাণে কাজ করি’ বাস্তবে রূপ নেবে।”

আলোচনা সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আলমগীর হোসাইন।

এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) ইসরাত জাহান, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক ভিকারুন নিসা, প্রোগ্রামার আঞ্জুমান আরা, এবং সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাদিয়া আক্তারসহ অন্যরা ।

আলোচনা শেষে জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে প্রশিক্ষণপ্রাপ্ত ১০ জন নারীকে সেলাই মেশিন উপহার দেওয়া হয়।

এ সম্পর্কিত আরো খবর...

error: Content is protected !!