নারায়ণগঞ্জ শনিবার | ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ বসন্তকাল | ১৮ই রমজান, ১৪৪৭ হিজরি
  সর্বশেষ
এ সময়ের জনপ্রিয় ১৫ নায়িকার নাম প্রকাশ করলেন অভিনেতা-উপস্থাপক জয়: Tnntv24
শক্তিশালী কালবৈশাখীর আবাস দিলো কানাডার এক বিশ্ববিদ্যালয়ের গবেষক মোস্তফা কামাল পাশা : Tnntv24
বিচারহীনতার এক নাম ত্বকী হত্যা: করব জিয়ার শেষে দ্রুত বিচার দাবি : Tnntv24
রূপগঞ্জ জনগণের প্রত্যাশা উপজেলা  চেয়ারম্যান হিসাবে অ্যাডভোকেট মাহফুজুর রহমান হুমায়ুনকে দেখতে চান: Tnntv24
রূপগঞ্জে মাদদ্রব্যসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার: Tnntv24
নারায়ণগঞ্জের চাঞ্চল্যকর ত্বকী হত্যার ১৩ বছর পূর্ণ , অভিযোগ পত্র না দেয়ায় ক্ষোভ, অদৃশ্য সুতার টানে থমকে আছে : Tnntv24
সোনারগাঁসোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাঁচ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ।Tnntv24
নারায়ণগঞ্জে সেলিম মণ্ডল হত্যা মামলায় সাবেক মেয়র আইভীর জামিন নামঞ্জুর : Tnntv24
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনসহ ছয় সিটির প্রশাসক নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে সুপ্রীম কোটের হাইকোর্টে রিট : Tnntv24
বিকেএমইএ’র সভাপতি হাতেম এর ছেলে হাসিন আরমান অয়ন জুলাই আন্দোলনের অংশিদার : Tnntv24
Next
Prev

হামলা চালিয়ে ভাংচুর ও লুটপাট  রূপগঞ্জে সাংবাদিকের জমি দখলের পাঁয়তারার অভিযোগ, আদালতে মামলা :Nafiz Ashraf.Tnntv24

হামলা চালিয়ে ভাংচুর ও লুটপাট  রূপগঞ্জে সাংবাদিকের জমি দখলের পাঁয়তারার অভিযোগ, আদালতে মামলা :Nafiz Ashraf.Tnntv24

Facebook
WhatsApp
LinkedIn
হামলা চালিয়ে ভাংচুর ও লুটপাট  রূপগঞ্জে সাংবাদিকের জমি দখলের পাঁয়তারার অভিযোগ, আদালতে মামলা :Nafiz Ashraf.Tnntv24

হামলা চালিয়ে ভাংচুর ও লুটপাট 

রূপগঞ্জে সাংবাদিকের জমি দখলের পাঁয়তারার অভিযোগ, আদালতে মামলা 

Tnntv24.নিজস্ব প্রতিবেদকঃ
দৈনিক নয়াদিগন্ত পত্রিকার সাংবাদিক ও নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার ভুলতা ইউনিয়নের মিঠাবো গ্রামের বাসিন্দা শফিকুল আলম ভুঁইয়াদের মালিকানাধীন ৭বিঘা ৬শতাংশ জমি ভূমিদস্যুরা দখলে নেওয়ার পাঁয়তারা করছে। সন্ত্রাসীরা বাড়ি-ঘরে হামলা চালিয়ে ভাংচুর ও লুটপাট করে কাঠ গাছ কেটে নেয়। যার বাজার মুল্য ২ লাখ টাকা। প্রতিবাদ করায় ভূমিদস্যুরা তাদের ভয়-ভীতি ও প্রাণনাশের হুমকি প্রদান করছে। গতকাল ৯ অক্টোবর বৃহস্পতিবার শফিকুল আলম ভুঁইয়া বাদী হয়ে ৮ জনকে আসামী করে নারায়ণগঞ্জ জেলা বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট আদালতে মামালা দায়ের করেন।
জানা গেছে, রূপগঞ্জ উপজেলার ভুলতা ইউনিয়নের মিঠাবো মৌজার এসএ-৩৯৪ ও আরএস-১০৩২ নম্বর দাগের ২৭১শতাংশ, এসএ-৬৫১ নম্বর ও আরএস ১০১২,১০১৩নম্বর দাগের ৮৭শতাংশ জমির মধ্যে সাংবাদিক শফিকুল আলম ভুঁইয়াদের মালিকানাধীন একটি পুকুর, কবরস্থান ও মসজিদ  নির্মাণসহ ৭বিঘা ৬ শতাংশ জমি নামজারি ও খাজনা পরিশোধ করে দীর্ঘদিন ধরে তারা ভোগদখলে রয়েছে। গত ১৯ সেপ্টেম্বর মিঠাবো গ্রামের আওয়ামীলীগের দোসর চিহ্নিত সন্ত্রাসী অস্ত্রধারী ভূমিদস্যু শহীদুল আলম অঞ্জন ও ছাত্রলের অংকন,যুবদলের  রোমান ভুইয়া,সোহেলের নেতৃত্বে বহিরাগত ১৫/২০সদস্যের একদল সন্ত্রাসী নিয়ে সাংবাদিক শফিকুল আলমের বাড়িতে হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর ও লুটপাট করে। অস্ত্রের মুখে শফিকুল আলম ভুঁইয়াকে ও তার পরিবারের সদস্যদের জিম্মি করে ১৫টি কাঠ গাছ কেটে ট্রাকে করে লুটপাট করে নিয়ে যায়। একপর্যায়ে সাংবাদিক শফিকুল আলম ভুঁইয়াদের ডাক-চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসলে সন্ত্রাসীরা প্রাণনাশের হুমকি দিয়ে পালিয়ে যায়।
এ ব্যাপারে দৈনিক নয়াদিগন্ত পত্রিকার সাংবাদিক শফিকুল আলম ভুঁইয়া বাদী হয়ে মিঠাবো গ্রামের আজগর আলীর ছেলে শহীদুল আলম অঞ্জন(৫৬), মোতাহারুল ইসলামের ছেলে অংকন ভুঁইয়া(২৩),  শহীদুল ইসলাম অঞ্জনের ছেলে সজিব ভুঁইয়া(৩৮), আফতাব উদ্দিন ভুঁইয়ার ছেলে শাহিন ভুঁইয়া(৫৫), আঃ হাই ভুঁইয়ার ছেলে সোহেল ভুঁইয়া(৪৪), এনামুল হক খোকন ভুঁইয়ার ছেলে রোমান ভুঁইয়া(৩৫) ও  গিয়াস উদ্দিনসহ(৬৫) ৮জনকে আসামী করে গতকাল ৯অক্টোবর বৃহস্পতিবার নারায়ণগঞ্জ জেলা বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট আদালতে পিটিশন মামালা দায়ের করেন। মামলা নম্বর- ৬০৩/২০২৫। আদালত ফৌজদারির কার্যবিধির ১৪৫ধারা অনুযায়ী অভিযুক্তদের আদালতে উপস্থিত হয়ে কারণ দর্শানোর জন্য নির্দেশ প্রদান করেছেন। তাদের বিরুদ্ধে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নিহত ছাত্রদল নেতা জিসান হত্যা মামলা, দোকান পাট ভাংচুর ও লুটপাটের একাধিক মামলা রয়েছে।
রূপগঞ্জ থানা ওসি মোহাম্মদ তরিকুল ইসলাম বলেন, আদালতে দায়েরকৃত পিটিশন মামলার কপি পেয়েছি। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। সুষ্ঠু তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ সম্পর্কিত আরো খবর...

error: Content is protected !!