দেশবাসী বিএনপিকে ভালোবেসে বিপুল
ভোটে বিজয়ী করবে-মুহাম্মদ গিয়াসউদ্দিন
Tnntv24.নিজস্ব প্রতিবেদক:
‘বাংলাদেশের মানুষ বিএনপিকে ভালোবাসে এবং সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে বিএনপিকে বিপুল ভোটে জয়যুক্ত করবে।’ এমন মন্তব্য করেছেন নারায়ণগঞ্জ ৪-আসনের সাবেক এমপি ও বীর মুক্তিযোদ্ধা মুহাম্মদ গিয়াসউদ্দিন।
বৃহস্পতিবার (৯ অক্টোবর) বিকেলে সিদ্ধিরগঞ্জের ৩নম্বর ওয়ার্ডে বিএনপির আয়োজনে নির্বাচনী পথসভা ও লিফলেট বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, ১৬ বছর ধরে স্বৈরাচারের বিরুদ্ধে বিএনপির নেতা-কর্মীরা আন্দোলন করে গেছেন। তারেক রহমানের নির্দেশে অবশেষে ছাত্র-জনতার চূড়ান্ত আন্দোলনে হাসিনার পতনের পর আমরা বিজয় অর্জন করি। তবে সংগ্রামী মানুষের অংশগ্রহণে অর্জিত এই বিজয় দেখে কিছু স্বার্থপর ব্যক্তি আন্দোলনে বিরোধিতা করেছে এবং এখনো ষড়যন্ত্র করছে।
গিয়াসউদ্দিন বলেন, ষড়যন্ত্রকারীরা বিভিন্ন দাবির আড়ালে যে আন্দোলন করছে, তা দেশের উন্নয়নকে ব্যাহত করার উদ্দেশ্যেই করা হচ্ছে। সকল ষড়যন্ত্র রুখে দেশের মানুষের কল্যাণে ও সেবায় ধানের শীষে ভোট দিয়ে বিএনপিকে বিজয়ী করতে হবে। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে জনগণ এই অধিকার পাবে বলে আমি আশাবাদী।
তিনি আরও বলেন, হাসিনার ধ্বংস করে যাওয়া দেশের উন্নয়নে তারেক রহমানের ৩১ দফা রাষ্ট্র মেরামত কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে তৃণমূল নেতাকর্মীরা দেশের গড়ার কাজ করবেন।
সবশেষে তিনি জনগণের অবাধ ও সুষ্ঠু ভোটাধিকার সুনিশ্চিত করতে অন্তর্বর্তীকালীন সরকার ও প্রশাসনের নজরদারি আশা প্রকাশ করেন।
পথসভায় ৩নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মোহাম্মদ তৈয়ব হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ডাঃ মোহাম্মদ মাসুদ করিমের সঞ্চালনায় উপস্থিত ছিলেন সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সভাপতি মাজেদুল ইসলাম, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এম.এ. হালিম জুয়েল, সোনারগাঁ থানা বিএনপির সাবেক সভাপতি খন্দকার আবু জাফর, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সহ-সভাপতি জি.এম. সাদরিল, সেলিম মাহমুদ, ডি এইচ বাবুল, রওশন আলী, এ্যাড. মাসুদুজ্জামান মন্টু, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবুল হোসেন, যুগ্ম সম্পাদক কামরুল হাসান শরীফ, সাংগঠনিক সম্পাদক আকবর হোসেন, নারায়ণগঞ্জ জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক শাহ আলম মুকুল, আশরাফ হোসেন, ৩নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক শহীদুল ইসলাম ভূইয়া, সহ-সভাপতি কাজী শাকিল, সিদ্ধিরগঞ্জ থানা ছাত্রদলের সাবেক সভাপতি একে হীরা, সাবেক সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন রনি ও ফেরদৌসসহ আরও অনেকে।








