নারায়ণগঞ্জ | | |
  সর্বশেষ
রিয়াদ চৌধুরী সৌজন্য সাক্ষাৎ করলেন নারায়ণগঞ্জের দুই এমপি এবং জেলা পরিষদ প্রশাসকের সাথে।Tnntv24
জেলায় ডেঙ্গু পরিস্থিতি: জানুয়ারি থেকে সেপ্টেম্বর ৯ মাসে নারায়ণগঞ্জে ডেঙ্গুতে আক্রান্ত দুই হাজার ৩৮৭ জন।Tnntv24
স্মরণ সভা:নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের প্রায়ত স্থায়ী সদস্য হাফিজুর রহমান মিন্টু এবং সাবেক সদস্য কাজিম রেজা।Tnntv24
ঢাকা-সিলেট মহাসড়কের ভুলতা-গাউছিয়া যেন টাকা উড়ে, চার লেনের তিন লেন হকারদের দখলে:Tnntv24 
রূপগঞ্জে ডাকাতির চেষ্টা,অপহরণ,নাশকতা, মাদকসহ বিভিন্ন ঘটনায় ১২ জন গ্রেপ্তার:
রূপগঞ্জে ট্রাক চাপায় নিহত ১, আহত ১: Tnntv24
রূপগঞ্জে যুবদল-ছাত্রলীগ সংঘর্ষ, ফাঁকা গুলি,ব্যবসা প্রতিষ্ঠান ও বসতবাড়িতে হামলা ভাংচুর:Tnntv24
রূপগঞ্জ আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে সামাউন গ্রুপের অস্ত্র সস্র নিয়ে সংখ্যালগু পরিবারের বসতভিটা দখল:Tnntv24
বন্দরে দিন দুপুরে স্বর্ণের দোকানে ডাকাতির ঘটনায় পাচঁ ডাকাত গ্রেফতার, অস্ত্রসহ সন্ত্রাসী ব্লাক জনিকে গ্রেফতার:Tnntv24.
মুসলিমনগরে সন্ত্রাস-চাঁদাবাজি, কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে: মাদকের আস্তানা ভেঙে দিল এলাকাবাসী:Tnntv24
Next
Prev

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ওয়ারেন্টভুক্ত আসামি ধরতে গিয়ে সিদ্ধিরগঞ্জে পুলিশের ওপর হামলা, আহত দুই পুলিশ, আটক ২।Tnntv24

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ওয়ারেন্টভুক্ত আসামি ধরতে গিয়ে সিদ্ধিরগঞ্জে পুলিশের ওপর হামলা, আহত দুই পুলিশ, আটক ২।Tnntv24

Facebook
WhatsApp
LinkedIn
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ওয়ারেন্টভুক্ত আসামি ধরতে গিয়ে সিদ্ধিরগঞ্জে পুলিশের ওপর হামলা, আহত দুই পুলিশ, আটক ২।Tnntv24

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ওয়ারেন্টভুক্ত আসামি ধরতে গিয়ে

সিদ্ধিরগঞ্জে পুলিশের ওপর হামলা, আহত দুই পুলিশ, আটক ২

Tnntv24.নিজস্ব প্রতিবেদক:

‎নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেপ্তার করতে গিয়ে হামলার শিকার হয়েছেন দুই পুলিশ সদস্য। এ সময় ইট ও লোহার রড দিয়ে পুলিশের ওপর হামলা চালানো হয়। হামলায় পুলিশের সহকারী উপ-পরিদর্শক স্বপন ও পুলিশ সদস্য মনির হোসেন আহত হয়েছেন। এ ঘটনায় রাতভর পুলিশের একাদিক দল অভিযান চালিয়ে সিদ্ধিরগঞ্জের হাউজিং এলাকা থেকে মোঃ আব্দুল্লাহ এবং নাইম হেসেন নামে দুই যুবককে আটক করে।

‎শনিবার রাতে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ৪ নম্বর ওয়ার্ডের আটি ওয়াবদা কলোনি এলাকায় এ ঘটনা ঘটে।

‎পুলিশ জানায়, সিদ্ধিরগঞ্জ থানার সহকারী উপ-পরিদর্শক স্বপনের নেতৃত্বে পুলিশ সদস্য মনির হোসেন ও আবু হানিফ ওয়ারেন্টভুক্ত এক আসামিকে গ্রেপ্তারের জন্য ওই এলাকায় অভিযান চালান। এ সময় আসামিপক্ষের লোকজন পুলিশের ওপর ইট ও লোহার রড নিয়ে হামলা চালায়। এতে পুলিশ সদস্য মনির হোসেনের মাথায় ইটের আঘাত লাগে ও সহকারী উপরিদর্শক স্বপনের মাথায়, হাতে রড দিয়ে আঘাত করলে গুরুতর আহত হন।
‎পরে স্থানীয়রা আহত পুলিশ সদস্য মনির হোসেনকে উদ্ধার করে চিটাগাং রোডের সুগন্ধা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ঘটনায় আহত পুলিশের সহকারি উপ-পরিদর্শক স্বপনকে নগরীর খানপুরে অবস্থিত নারায়ণগঞ্জ ৩শ’ সয্যা বিশিষ্ট হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে।

‎সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমদাদুল হক বলেন, “আমাদের দুজন পুলিশ আহত হয়েছে। দুজনকে আটক করা হয়েছে। বাকিদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।

এ সম্পর্কিত আরো খবর...

error: Content is protected !!