নারায়ণগঞ্জ | | |
  সর্বশেষ
রিয়াদ চৌধুরী সৌজন্য সাক্ষাৎ করলেন নারায়ণগঞ্জের দুই এমপি এবং জেলা পরিষদ প্রশাসকের সাথে।Tnntv24
জেলায় ডেঙ্গু পরিস্থিতি: জানুয়ারি থেকে সেপ্টেম্বর ৯ মাসে নারায়ণগঞ্জে ডেঙ্গুতে আক্রান্ত দুই হাজার ৩৮৭ জন।Tnntv24
স্মরণ সভা:নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের প্রায়ত স্থায়ী সদস্য হাফিজুর রহমান মিন্টু এবং সাবেক সদস্য কাজিম রেজা।Tnntv24
ঢাকা-সিলেট মহাসড়কের ভুলতা-গাউছিয়া যেন টাকা উড়ে, চার লেনের তিন লেন হকারদের দখলে:Tnntv24 
রূপগঞ্জে ডাকাতির চেষ্টা,অপহরণ,নাশকতা, মাদকসহ বিভিন্ন ঘটনায় ১২ জন গ্রেপ্তার:
রূপগঞ্জে ট্রাক চাপায় নিহত ১, আহত ১: Tnntv24
রূপগঞ্জে যুবদল-ছাত্রলীগ সংঘর্ষ, ফাঁকা গুলি,ব্যবসা প্রতিষ্ঠান ও বসতবাড়িতে হামলা ভাংচুর:Tnntv24
রূপগঞ্জ আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে সামাউন গ্রুপের অস্ত্র সস্র নিয়ে সংখ্যালগু পরিবারের বসতভিটা দখল:Tnntv24
বন্দরে দিন দুপুরে স্বর্ণের দোকানে ডাকাতির ঘটনায় পাচঁ ডাকাত গ্রেফতার, অস্ত্রসহ সন্ত্রাসী ব্লাক জনিকে গ্রেফতার:Tnntv24.
মুসলিমনগরে সন্ত্রাস-চাঁদাবাজি, কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে: মাদকের আস্তানা ভেঙে দিল এলাকাবাসী:Tnntv24
Next
Prev

রিয়াদ চৌধুরী সৌজন্য সাক্ষাৎ করলেন নারায়ণগঞ্জের দুই এমপি এবং জেলা পরিষদ প্রশাসকের সাথে।Tnntv24

রিয়াদ চৌধুরী সৌজন্য সাক্ষাৎ করলেন নারায়ণগঞ্জের দুই এমপি এবং জেলা পরিষদ প্রশাসকের সাথে।Tnntv24

Facebook
WhatsApp
LinkedIn
রিয়াদ চৌধুরী সৌজন্য সাক্ষাৎ করলেন নারায়ণগঞ্জের দুই এমপি এবং জেলা পরিষদ প্রশাসকের সাথে।Tnntv24

রিয়াদ চৌধুরী সৌজন্য সাক্ষাৎ করলেন নারায়ণগঞ্জের

দুই এমপি এবং জেলা পরিষদ প্রশাসকের সাথে

Tnntv24.নিজস্ব প্রতিবেদক:

নারায়ণগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ও নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্সের পরিচালক মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু নারায়ণগঞ্জ-২ আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম আজাদ এবং নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন সদ্য ঘোষিত সদর উপজেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটির সদস্য সচিব রিয়াদ মোহাম্মদ চৌধুরী।

সৌজন্য সাক্ষাৎকালে তাদের ফুলেল শুভেচ্ছা জানানো হয়। এ সময় রিয়াদ মোহাম্মদ চৌধুরীর সঙ্গে ছিলেন অ্যাডহক কমিটির সদস্য ও ক্রীড়াবিদ মো. সোহেল রানা।

সাক্ষাৎকালে দুই সংসদ সদস্য ও জেলা পরিষদের প্রশাসক নবগঠিত সদর উপজেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটির সদস্য সচিব ও সদস্যকে শুভেচ্ছা জানান। একই সঙ্গে উপজেলার ক্রীড়াঙ্গনকে আরও গতিশীল করতে নিয়মিত খেলাধুলা ও বিভিন্ন টুর্নামেন্ট আয়োজনের তাগিদ দেন।

তারা বলেন, তরুণরা ক্রীড়া সংগঠনের সঙ্গে সম্পৃক্ত হয়ে দায়িত্বশীল ভূমিকা পালন করলে ক্রীড়াঙ্গনের কার্যক্রম আরও দ্রুত এগিয়ে নেওয়া সম্ভব। তৃণমূল পর্যায় থেকে খেলোয়াড়দের যথাযথ সুযোগ-সুবিধা নিশ্চিত করতে হবে। প্রতিভাবান খেলোয়াড়দের প্রশিক্ষণ ও প্রয়োজনীয় সহায়তার মাধ্যমে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের জন্য গড়ে তুলতে হবে।

তারা আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার সারাদেশে বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা ও টুর্নামেন্ট আয়োজনের মাধ্যমে তৃণমূল পর্যায় থেকে প্রতিভা অন্বেষণ ও বিকাশের উদ্যোগ নিয়েছে। এর ধারাবাহিকতায় সদর উপজেলা ক্রীড়া সংস্থাকেও নিয়মিত বিভিন্ন খেলাধুলার আয়োজন করতে হবে।

এ সময় সদর উপজেলা ক্রীড়া সংস্থার কার্যক্রমে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন তারা।

এ সম্পর্কিত আরো খবর...

error: Content is protected !!