নারায়ণগঞ্জ | | |
  সর্বশেষ
রিয়াদ চৌধুরী সৌজন্য সাক্ষাৎ করলেন নারায়ণগঞ্জের দুই এমপি এবং জেলা পরিষদ প্রশাসকের সাথে।Tnntv24
জেলায় ডেঙ্গু পরিস্থিতি: জানুয়ারি থেকে সেপ্টেম্বর ৯ মাসে নারায়ণগঞ্জে ডেঙ্গুতে আক্রান্ত দুই হাজার ৩৮৭ জন।Tnntv24
স্মরণ সভা:নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের প্রায়ত স্থায়ী সদস্য হাফিজুর রহমান মিন্টু এবং সাবেক সদস্য কাজিম রেজা।Tnntv24
ঢাকা-সিলেট মহাসড়কের ভুলতা-গাউছিয়া যেন টাকা উড়ে, চার লেনের তিন লেন হকারদের দখলে:Tnntv24 
রূপগঞ্জে ডাকাতির চেষ্টা,অপহরণ,নাশকতা, মাদকসহ বিভিন্ন ঘটনায় ১২ জন গ্রেপ্তার:
রূপগঞ্জে ট্রাক চাপায় নিহত ১, আহত ১: Tnntv24
রূপগঞ্জে যুবদল-ছাত্রলীগ সংঘর্ষ, ফাঁকা গুলি,ব্যবসা প্রতিষ্ঠান ও বসতবাড়িতে হামলা ভাংচুর:Tnntv24
রূপগঞ্জ আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে সামাউন গ্রুপের অস্ত্র সস্র নিয়ে সংখ্যালগু পরিবারের বসতভিটা দখল:Tnntv24
বন্দরে দিন দুপুরে স্বর্ণের দোকানে ডাকাতির ঘটনায় পাচঁ ডাকাত গ্রেফতার, অস্ত্রসহ সন্ত্রাসী ব্লাক জনিকে গ্রেফতার:Tnntv24.
মুসলিমনগরে সন্ত্রাস-চাঁদাবাজি, কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে: মাদকের আস্তানা ভেঙে দিল এলাকাবাসী:Tnntv24
Next
Prev

রূপগঞ্জে যুবদল-ছাত্রলীগ সংঘর্ষ, ফাঁকা গুলি,ব্যবসা প্রতিষ্ঠান ও বসতবাড়িতে হামলা ভাংচুর:Tnntv24

রূপগঞ্জে যুবদল-ছাত্রলীগ সংঘর্ষ, ফাঁকা গুলি,ব্যবসা প্রতিষ্ঠান ও বসতবাড়িতে হামলা ভাংচুর:Tnntv24

Facebook
WhatsApp
LinkedIn
রূপগঞ্জে যুবদল-ছাত্রলীগ সংঘর্ষ, ফাঁকা গুলি,ব্যবসা প্রতিষ্ঠান ও বসতবাড়িতে হামলা ভাংচুর:Tnntv24
রূপগঞ্জে যুবদল-ছাত্রলীগ সংঘর্ষ, ফাঁকা গুলি,
ব্যবসা প্রতিষ্ঠান ও বসতবাড়িতে হামলা ভাংচুর
Tnntv24.শফিকুল আলম ভুইঁয়া নিজস্ব প্রতিবেদকঃ
 নারায়ণগঞ্জের রূপগঞ্জে  রাজনৈতিক দ্বন্দ্বের জেরে যুবদল নেতাকর্মীদের সঙ্গে নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকর্মীদের ধাওয়া পালটা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে।  এ সময় ফাঁকা গুলি বর্ষন করে এলাকায আতংক সৃষ্টি করা হয়। এক পক্ষ আরেক পক্ষের ব্যবসা প্রতিষ্ঠান ও বসতবাড়িতে হামলা চালিয়ে ভাংচুর করে । এ ঘটনায় ৩ জন আহত হয়েছে বলে খবর পাওয়া গেছে। সোমবার   (২৮ সেপ্টেম্বর)  দিবাগত রাতে উপজেলার তারাব পৌরসভার বরপা এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার রাত সাড়ে ১০ টার দিকে উপজেলার তারাব পৌরসভার ৬ নম্বর ওয়ার্ড যুবদলের সাংগঠনিক সম্পাদক আরজু ভূইয়া’র সঙ্গে রাজনৈতিক বিষয় নিয়ে  নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা রাফিন ভূইয়ার বাকবিতন্ডা সৃষ্টি হয়। বাকবিতন্ডার এক পর্যায়ে যুব দলনেতা আরজু ভূইয়া ছাত্রলীগ নেতা রাফিন ভূইয়া’র মাথায়  ইট দিয়ে আঘাত করে। পরে রাফিন ভূইয়া ক্ষিপ্ত হয়ে চলে যায়।
পরে মুড়াপাড়া এলাকা থেকে দুটি মোটরসাইকেল যোগে বরপা বাসস্ট্যান্ডে এসে  ৪ রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে। এ সময় পুরো এলাকায় আতঙ্ক সৃষ্টি হয়। এক পর্যায়ে তাদের দুই পক্ষের লোকজনের মাঝে  ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষ হয়।  পরে ছাত্রলীগ নেতা রাফিন ভূঁইয়ার লোকজনের  একটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেয় যুবদল নেতা আরজু ভূইয়া’র লোকজন ।
এ সময় তাৎক্ষণিক যুবদল নেতা কর্মীরা জড়ো হয়ে নানা ধরনের স্লোগান দেন।  পরে ক্ষিপ্ত হয়ে বিক্ষুব্ধরা ছাত্রলীগ নেতা ও তার আত্মীয়স্বজনের ১৬ টি ব্যবসা প্রতিষ্ঠান ও বসতবাড়িতে হামলা চালিয়ে ভাংচুর করে।
 এতে বাঁধা দিতে এলে ইয়ার হোসেনসহ ৩ জনকে আহত করা হয়। এ ঘটনার পর থেকে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। খবর পেয়ে  নারায়ণগঞ্জ জেলা পুলিশের সিনিয়র সহকারি  পুলিশ সুপার মেহেদী ইসলামের নেতৃত্বে রূপগঞ্জ থানার  একদল পুলিশ ঘটনাস্থলে  পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
তবে এ ঘটনায়  কাউকে আটক করতে পারেনি পুলিশ।এ রিপোর্ট লেখা পর্যন্ত কোন মামলাও হয়নি বলে জানিয়েছেন রূপগঞ্জ থানার ওসি সালাউদ্দিন আহমেদ।

এ সম্পর্কিত আরো খবর...

error: Content is protected !!