নারায়ণগঞ্জ শুক্রবার | ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ গ্রীষ্মকাল | ১৯শে জিলহজ, ১৪৪৭ হিজরি
  সর্বশেষ
পুলিশের ক্লোজ সার্কিট ক্যামেরায় আইভীর বাড়ি ঘেরাও। Tnntv24
জ্বালানি তেল ও বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদে নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতের বিক্ষোভ মিছিল।Tnntv24
নারায়ণগঞ্জের আড়াইহাজারে নানার বাড়িতে বেড়াতে এসে গোসল করতে নেমে পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু।Tnntv24
সংবাদ প্রকাশের পর: ঢাকা-সিলেট মহাসড়কের রূপগঞ্জের ভুলতা সড়কের পাশের ময়লা আবর্জনার স্তুপ অপসারণ:Tnntv24
সোনারগাঁয়ে এভারগ্রীন মাদকাসক্ত নিরাময় কেন্দ্রে ফয়জুল নামে এক ব্যক্তিকে নির্যাতন ও পিটিয়ে হত্যা অভিযোগ।Tnntv24
তের মাস পর কারা মুক্ত হলেন সাবেক মেয়র আইভী।Tnntv24
নারায়ণগঞ্জ নগরীতে সুপেয় বিশুদ্ধ পানি সরবরাহে চীনা কোম্পানির আগ্রহ:Tnntv24
নারায়ণগঞ্জের ফতুল্লায় গুণধর পুত্র মোবাইলের দাবিতে বাবাকে হত্যার চেষ্টা করে: Tnntv24
টিউবওয়েল বসানোর সময় লোহার পাইপ বৈদ্যুতিক তারে স্পর্শে বিদ্যুতায়িত হয়ে নিহত ১, আহত ৩।Tnntv24
রূপগঞ্জে কলেজ ছাত্রী অপহরণ:Tnntv24
Next
Prev

নারায়ণগঞ্জ: গৃহবধূকে ধর্ষণের পর হত্যা, তিন আসামীর যাবজ্জীবন কারাদণ্ড

নারায়ণগঞ্জ: গৃহবধূকে ধর্ষণের পর হত্যা, তিন আসামীর যাবজ্জীবন কারাদণ্ড

Facebook
WhatsApp
LinkedIn
বন্দরে ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
নারায়ণগঞ্জের বন্দরের এক গৃহবধূকে ধর্ষণের পর হত্যার দায়ে তিন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।
রোববার ( ৩১ মার্চ )  বিকেলে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক নাজমুল হক শ্যামল এ রায় ঘোষণা করেন।
সাজাপ্রাপ্ত আসামি তিন জনই পলাতক।
দণ্ডপ্রাপ্তরা হলো, বন্দন উপজেলার পূর্বপাড়া গ্রামের ওমর খাঁয়ের ছেলে ফারুক, একই উপজেলার হরিবাড়ী  এলাকার মুমিন মিয়ার ছেলে মোঃ মুন্না ওরফে টুকুন ও ত্রিবেনী গ্রামের গিয়াস উদ্দিনের ছেলে আমজাদ হোসেন।

মামলার বিবরণ দিয়ে পুলিশ জানায়, ২০১৭ সালের ২১ এপ্রিল সকালে ওই গৃহবধূ তার স্বামীর বাড়ি থেকে ছোট বোনের বাড়িতে বেড়াতে যায়। রাত ৭ টার দিকে সেখান থেকে রিক্সা যোগে বাড়ি পথে নিখোঁজ হয় ওই গৃহবধু। নিখোঁজের সাত দিন পর ২৭ এপ্রিল বন্দরেন ত্রিবেনী এলাকায় একটি ডোবা থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে থানায় মামলা করলে পুলিশি তদন্তে বেড়িয়ে আসে সাজা প্রাপ্ত আসামীদের মধ্যে ফারুকের সঙ্গে বিয়ের  আগে প্রেমের সর্ম্পক ছিলো গৃহবধুর। ঘটনার দিন শ্বশুর বাড়িতে যাওয়ার পথে রাস্তায় ফারুকের সঙ্গে দেখা হয় তার। পরে রাস্তা থেকে ফারুকসহ তার দুই সহযোগি তাকে ত্রিবেনী এলাকায় নিয়ে যায়। সেখানে কথা বলার ছলে গৃহবধুকে আটককে রাখে। এরপর  পলাক্রমে ধর্ষণের পর শ্বাসরোধ হত্যা করে লাশ ডোবায় ফেলে দেয়। পরবর্তীতে আসামিরা গ্রেপ্তারের পর আদালতে স্বিকারোক্তি মুলক জবানবন্দি প্রদান করে।

আদালত পুলিশের পরিদর্শক আসাদুজ্জামান জানান, গৃহবধূ সংঘবদ্ধ ধর্ষণের পর হত্যা ও লাশ গুম করার মামলায় ৬ জনের সাক্ষ্য শেষে আদালতের রায়ে তিন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করা হয়েছে। তবে আসামিরা জামিনে বেড়িয়ে পলাতক হওয়ার তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়।

এ সম্পর্কিত আরো খবর...

error: Content is protected !!