নারায়ণগঞ্জ শুক্রবার | ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ গ্রীষ্মকাল | ১৯শে জিলহজ, ১৪৪৭ হিজরি
  সর্বশেষ
পুলিশের ক্লোজ সার্কিট ক্যামেরায় আইভীর বাড়ি ঘেরাও। Tnntv24
জ্বালানি তেল ও বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদে নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতের বিক্ষোভ মিছিল।Tnntv24
নারায়ণগঞ্জের আড়াইহাজারে নানার বাড়িতে বেড়াতে এসে গোসল করতে নেমে পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু।Tnntv24
সংবাদ প্রকাশের পর: ঢাকা-সিলেট মহাসড়কের রূপগঞ্জের ভুলতা সড়কের পাশের ময়লা আবর্জনার স্তুপ অপসারণ:Tnntv24
সোনারগাঁয়ে এভারগ্রীন মাদকাসক্ত নিরাময় কেন্দ্রে ফয়জুল নামে এক ব্যক্তিকে নির্যাতন ও পিটিয়ে হত্যা অভিযোগ।Tnntv24
তের মাস পর কারা মুক্ত হলেন সাবেক মেয়র আইভী।Tnntv24
নারায়ণগঞ্জ নগরীতে সুপেয় বিশুদ্ধ পানি সরবরাহে চীনা কোম্পানির আগ্রহ:Tnntv24
নারায়ণগঞ্জের ফতুল্লায় গুণধর পুত্র মোবাইলের দাবিতে বাবাকে হত্যার চেষ্টা করে: Tnntv24
টিউবওয়েল বসানোর সময় লোহার পাইপ বৈদ্যুতিক তারে স্পর্শে বিদ্যুতায়িত হয়ে নিহত ১, আহত ৩।Tnntv24
রূপগঞ্জে কলেজ ছাত্রী অপহরণ:Tnntv24
Next
Prev

নারায়ণগঞ্জ: ভুল চিকিৎসায় নারীর মৃত্যু’র অভিযোগ

নারায়ণগঞ্জ: ভুল চিকিৎসায় নারীর মৃত্যু’র অভিযোগ

Facebook
WhatsApp
LinkedIn
নারায়ণগঞ্জ: ভুল চিকিৎসায় নারীর মৃত্যু’র অভিযোগ

নারায়ণগঞ্জ সদরে বঙ্গবন্ধু সড়কে চাষাড়ায় সিলভার ক্রিসেন্ট হসপিটাল নামে ক্লিনিকে টনসেল অপারেশনের সময় ভুল চিকিৎসায় মেহেনাজ আক্তার আনিকা নামে এক গৃহবধূর মৃত্যুর অভিযোগ উঠেছে। এসময় হাসপাতালের ভেতরে নিহতের স্বজনরা বিক্ষোভ ও ভাংচুর করে। হাসপাতালের আবাসিক চিকিৎসকসহ ৪জনকে আটক করেছে নারায়ণগঞ্জ সদর থানা পুলিশ।

গত ১০ শে মার্চ আল-হেরা নামক ক্লিনিকে টনসিল অপারেশনের সময় ভুল চিকিৎসায় মারা যায় শিশু মোস্তাকিম।

নিহতের স্বজন ও স্বামী অভিযোগ, শনিবার সন্ধ্যায় চিকিৎসক সহকারী অধ্যাপক আব্দুল্লাহ আল মামুনের তত্ত্বাবধানে টনসিলের অপারেশনের জন্য ক্লিনিকে ভর্তি করানো হয় আনিকাকে। অপারেশন শেষে ভোরে তার জ্ঞান ফেরলে ব্যাথা ও শ্বাসকষ্ট হলে চিকিৎসক তাকে ইনজেকশন পুশ করার পর তার মৃত্যু হয়। মৃত্যুর খবরপেয়ে স্বজনরা এসে বিক্ষোভ করে ভাঙ্চুর করে। পরে মরদেহ রেখে ডাক্তার, নার্স সহ হাসপাতালে সবাই পালিয়ে যায়। চিকিৎসকের অবহেলায়ই মৃত্যুর ঘটনা ঘটেছে। ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচারে দাবি পরিবারের। পরে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

নারায়ণগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহাদাৎ হোসেন জানান, ৯৯৯ এ কল পেয়ে আমরা ঘটনাস্থলে এসেছি। জিজ্ঞাসাবাদের জন্য হসপিটালের আবাসিক চিকিৎসকসহ ৪জনকে থানায় নেয়া হয়েছে। এখনো পর্যন্ত কোনো অভিযোগ পাইনি। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।

এ সম্পর্কিত আরো খবর...

error: Content is protected !!