নারায়ণগঞ্জ | | |
  সর্বশেষ
রিয়াদ চৌধুরী সৌজন্য সাক্ষাৎ করলেন নারায়ণগঞ্জের দুই এমপি এবং জেলা পরিষদ প্রশাসকের সাথে।Tnntv24
জেলায় ডেঙ্গু পরিস্থিতি: জানুয়ারি থেকে সেপ্টেম্বর ৯ মাসে নারায়ণগঞ্জে ডেঙ্গুতে আক্রান্ত দুই হাজার ৩৮৭ জন।Tnntv24
স্মরণ সভা:নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের প্রায়ত স্থায়ী সদস্য হাফিজুর রহমান মিন্টু এবং সাবেক সদস্য কাজিম রেজা।Tnntv24
ঢাকা-সিলেট মহাসড়কের ভুলতা-গাউছিয়া যেন টাকা উড়ে, চার লেনের তিন লেন হকারদের দখলে:Tnntv24 
রূপগঞ্জে ডাকাতির চেষ্টা,অপহরণ,নাশকতা, মাদকসহ বিভিন্ন ঘটনায় ১২ জন গ্রেপ্তার:
রূপগঞ্জে ট্রাক চাপায় নিহত ১, আহত ১: Tnntv24
রূপগঞ্জে যুবদল-ছাত্রলীগ সংঘর্ষ, ফাঁকা গুলি,ব্যবসা প্রতিষ্ঠান ও বসতবাড়িতে হামলা ভাংচুর:Tnntv24
রূপগঞ্জ আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে সামাউন গ্রুপের অস্ত্র সস্র নিয়ে সংখ্যালগু পরিবারের বসতভিটা দখল:Tnntv24
বন্দরে দিন দুপুরে স্বর্ণের দোকানে ডাকাতির ঘটনায় পাচঁ ডাকাত গ্রেফতার, অস্ত্রসহ সন্ত্রাসী ব্লাক জনিকে গ্রেফতার:Tnntv24.
মুসলিমনগরে সন্ত্রাস-চাঁদাবাজি, কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে: মাদকের আস্তানা ভেঙে দিল এলাকাবাসী:Tnntv24
Next
Prev

রূপগঞ্জে মসজিদ  কমিটি নিয়ে দ্বন্দ্ব, দুই পক্ষের রক্তক্ষয়ীসংঘর্ষ, আহত-১০:Tnntv24

রূপগঞ্জে মসজিদ  কমিটি নিয়ে দ্বন্দ্ব, দুই পক্ষের রক্তক্ষয়ীসংঘর্ষ, আহত-১০:Tnntv24

Facebook
WhatsApp
LinkedIn
রূপগঞ্জে মসজিদ  কমিটি নিয়ে দ্বন্দ্ব, দুই পক্ষের রক্তক্ষয়ীসংঘর্ষ, আহত-১০:Tnntv24
রূপগঞ্জে মসজিদ  কমিটি নিয়ে দ্বন্দ্ব,
দুই পক্ষের রক্তক্ষয়ীসংঘর্ষ, আহত-১০

Tnntv24.শফিকুল আলম ভুইঁয়া নিজস্ব প্রতিবেদকঃ 

নারায়ণগঞ্জের রূপগঞ্জে মসজিদ কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে দুই পক্ষের মাঝে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষে অন্তত দশজনে আহত হয়েছে। সংঘর্ষের ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। এ ঘটনায় মাজহারুল ইসলাম নামের একজনকে আটক করা হয়েছে। শনিবার রাতে উপজেলার রূপগঞ্জ ইউনিয়নের সুরিয়াবো এলাকায় এ ঘটনা।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, সুরিয়াবো কেন্দ্রীয় জামে মসজিদের কমিটি নিয়ে দীর্ঘদিন ধরে রউফ মিয়াদের সঙ্গে শরিফ মিয়াদের দ্বন্দ্ব চলে আসছিল। ওই দ্বন্দ্বের জের ধরেই শনিবার এশারের নামাজের পর দুই পক্ষের মাঝে তর্ক-বিতর্ক হয়। এক পর্যায়ে শরীফ মিয়াদের লোকজন ধারালো অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে রউফ মিয়াদের ওপর অতর্কিত হামলা চালায়। এ সময় আত্মরক্ষার্থে রউফ মিয়ারাও পাল্টা হামলা চালায়। এক পর্যায়ে দুই পক্ষের ধাওয়া-পাল্টা ধাওয়া ও রক্তক্ষয়ী হয়ে সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে রানী বেগম, মাসুদ মিয়া, রেজাউল, আবুল হোসেনসহ অন্তত ১০ জন গুরুতর আহত হয়েছে। আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এই ঘটনার পর থেকেই এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। যে কোন

সময় আবারও সংঘর্ষের আশঙ্কা করছেন এলাকাবাসী। পুলিশ ঘটনাস্থল থেকে মাজহারুল ইসলাম নামের একজনকে আটক করেছে।
এ বিষয়ে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এএইচএম সালাউদ্দিন বলেন, দুই পক্ষের সংঘর্ষের ঘটনার সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। একজনকে আটক করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। উভয় পক্ষই অভিযোগ দিয়েছেন। তদন্ত মোতাবেক আইনক ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ সম্পর্কিত আরো খবর...

error: Content is protected !!