নারায়ণগঞ্জ | | |
  সর্বশেষ
রূপগঞ্জে ট্রাক চাপায় বৃদ্ধ শ্রমিকের মৃত্যু,চালক গ্রেফতার:Tnntv24
রূপগঞ্জে ব্যবসায়ীর বাড়িতে দূর্ধর্ষ ডাকাতি, ১০লক্ষাধিক টাকার মালামাল লুট:Tnntv24
মাদক ব্যবসা ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে রূপগঞ্জে দুই গ্রুপের অস্ত্রের মহড়া,পাঁচ রাউন্ড গুলিভর্তি  পিস্তলসহ গ্রেফতার-চার:Tnntv24
রূপগঞ্জে ভূমিদস্যুতা বন্ধের দাবিতে প্রতিবাদ সভা সভা, ঝাড়ু মিছিল, ১০১ সদস্যের  কমিটি গঠন:Tnntv24 
যৌথ বাহিনীর অভিযানে: রূপগঞ্জে মানসিক প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের প্রধান আসামি অমিমুল হাসান সাদ গ্রেপ্তার:Tnntv24
রূপগঞ্জে যৌথ বাহিনী এর অভিযানে অস্ত্রসহ সন্ত্রাসী ইমন গ্রেফতার:Tnntv24
রূপগঞ্জে ট্রাক ও কাভার্ডভ্যান ড্রাইভার্স ইউনিয়নের শাখা অফিস উদ্বোধন:Tnntv24
নারায়ণগঞ্জে দায়িত্ব নিলেন নতুন পুলিশ সুপার হাবিবুর রহমান।Tnntv24
নারায়ণগঞ্জে ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি ও শুভ জন্মাষ্টমীর আনন্দ শোভাযাত্রা:Tnntv24
নারায়ণগঞ্জে ১১ দলিয় ঐক্য’র সংবাদ সম্মেলন:লং মার্চের পথসভা শিমরাইল ট্রাক স্ট্যান্ডে।Tnntv24
Next
Prev

রূপগঞ্জে ব্যবসায়ীর বাড়িতে দূর্ধর্ষ ডাকাতি, ১০লক্ষাধিক টাকার মালামাল লুট:Tnntv24

রূপগঞ্জে ব্যবসায়ীর বাড়িতে দূর্ধর্ষ ডাকাতি, ১০লক্ষাধিক টাকার মালামাল লুট:Tnntv24

Facebook
WhatsApp
LinkedIn
রূপগঞ্জে ব্যবসায়ীর বাড়িতে দূর্ধর্ষ ডাকাতি, ১০লক্ষাধিক টাকার মালামাল লুট:Tnntv24
রূপগঞ্জে ব্যবসায়ীর বাড়িতে দূর্ধর্ষ ডাকাতি,
১০লক্ষাধিক টাকার মালামাল লুট
Tnntv24.শফিকুল আলম ভুইঁয়া নিজস্ব প্রতিবেদকঃ
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের মাইল্লাবো এলাকার ব্যবসায়ী হাজী আব্দুর রশিদ মিয়ার বাড়িতে শুক্রবার( ৪সেপ্টেম্বর)  ভোরে দূর্ধর্ষ ডাকাতি  ডাকাতির ঘটনা ঘটেছে। এসময় ডাকাতরা পরিবারের সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে স্বর্ণালংকারসহ ১০ লক্ষাধিক  টাকার মালামাল  লুট করে নিয়ে যায়। ডাকাতির ঘটনাকে কেন্দ্র করে ব্যবসায়ী পরিবারসহ আশপাশের এলাকার মানুষের মাঝে আতঙ্ক বিরাজ করছে।
পুলিশ জানায়, গতকাল ৪সেপ্টেম্বর শুক্রবার ভোরে ৮/১০ সদস্যের  মুখোশ পরা ডাকাত দল রামদা, চাপাতিসহ দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে বাড়ির দরজা ভেঙে বসত ঘরে ভিতরে প্রবেশ করে। এরপর আব্দুর রশিদ মিয়ার গলায় ছুরি ধরে স্ত্রী সাফিয়া বেগমের হাত-পা বেঁধে  ফেলে। একপর্যায়ে তাদের  পুত্রবধূ কনা বেগমকেও চোখ বেঁধে ফেলে। পরে ঘরের আলমারি ভেঙে চার ভরি স্বর্ণ ও নগদ চার লক্ষ টাকা সহ ১০ লক্ষাধিক টাকার মালামাল   লুটে নেয়। এ সময় ডাকাতরা পুরো ঘরে ব্যাপক ভাংচুর ও লুটপাট চালায়। এ বিষয়ে কাউকে কিছু জানালে তাদের প্রাণে মেরে ফেলার হুমকি দেয় ডাকাতরা একপর্যায়ে তাদের ডাক চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসলে মালামাল নিয়ে ডাকাতরা পালিয়ে যায়। পরে তাদের উদ্ধার করা হয়।
রূপগঞ্জ থানার ওসি এএইচএম সালাউদ্দিন বলেন, ঘটনাস্থল পুলিশ পরিদর্শন করছে। এব্যাপারে মামলার প্রস্তুতি চলছে। ডাকাতদের গ্রেফতার ও লুট হওয়া মালামাল উদ্ধারে পুলিশ তৎপর রয়েছে।

এ সম্পর্কিত আরো খবর...

error: Content is protected !!