নারায়ণগঞ্জ | | |
  সর্বশেষ
রূপগঞ্জে ট্রাক চাপায় বৃদ্ধ শ্রমিকের মৃত্যু,চালক গ্রেফতার:Tnntv24
রূপগঞ্জে ব্যবসায়ীর বাড়িতে দূর্ধর্ষ ডাকাতি, ১০লক্ষাধিক টাকার মালামাল লুট:Tnntv24
মাদক ব্যবসা ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে রূপগঞ্জে দুই গ্রুপের অস্ত্রের মহড়া,পাঁচ রাউন্ড গুলিভর্তি  পিস্তলসহ গ্রেফতার-চার:Tnntv24
রূপগঞ্জে ভূমিদস্যুতা বন্ধের দাবিতে প্রতিবাদ সভা সভা, ঝাড়ু মিছিল, ১০১ সদস্যের  কমিটি গঠন:Tnntv24 
যৌথ বাহিনীর অভিযানে: রূপগঞ্জে মানসিক প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের প্রধান আসামি অমিমুল হাসান সাদ গ্রেপ্তার:Tnntv24
রূপগঞ্জে যৌথ বাহিনী এর অভিযানে অস্ত্রসহ সন্ত্রাসী ইমন গ্রেফতার:Tnntv24
রূপগঞ্জে ট্রাক ও কাভার্ডভ্যান ড্রাইভার্স ইউনিয়নের শাখা অফিস উদ্বোধন:Tnntv24
নারায়ণগঞ্জে দায়িত্ব নিলেন নতুন পুলিশ সুপার হাবিবুর রহমান।Tnntv24
নারায়ণগঞ্জে ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি ও শুভ জন্মাষ্টমীর আনন্দ শোভাযাত্রা:Tnntv24
নারায়ণগঞ্জে ১১ দলিয় ঐক্য’র সংবাদ সম্মেলন:লং মার্চের পথসভা শিমরাইল ট্রাক স্ট্যান্ডে।Tnntv24
Next
Prev

রূপগঞ্জে ভূমিদস্যুতা বন্ধের দাবিতে প্রতিবাদ সভা সভা, ঝাড়ু মিছিল, ১০১ সদস্যের  কমিটি গঠন:Tnntv24 

রূপগঞ্জে ভূমিদস্যুতা বন্ধের দাবিতে প্রতিবাদ সভা সভা, ঝাড়ু মিছিল, ১০১ সদস্যের  কমিটি গঠন:Tnntv24 

Facebook
WhatsApp
LinkedIn
রূপগঞ্জে ভূমিদস্যুতা বন্ধের দাবিতে প্রতিবাদ সভা সভা, ঝাড়ু মিছিল, ১০১ সদস্যের  কমিটি গঠন:Tnntv24 
রূপগঞ্জে ভূমিদস্যুতা বন্ধের দাবিতে প্রতিবাদ সভা সভা, ঝাড়ু মিছিল,১০১ সদস্যের
 কমিটি গঠন 
Tnntv24.শফিকুল আলম ভুইয়া নিজস্ব প্রতিবেদকঃ
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার কায়েতপাড়া ও রূপগঞ্জ ইউনিয়নে নামীয়  আবাসনের নামে অবৈধ বালু ভরাট, জোরপূর্বক তিন ফসলি কৃষি জমি ও
পৈতৃক ভিটা-মাটি দখল এবং ঐতিহাসিক ‘ইছাখালী খাল’ উদ্ধারের দাবিতে মাঝিনা মাদরাসায় ১০ গ্রামের মানুষের অংশগ্রহণে প্রতিবাদ সভা ও ঝাড়ু মিছিল করা হয়েছে।  শুক্রবার (৪ সেপ্টেম্বর)  বিকালে উপজেলার মাঝিনা মাদরাসা মাঠে এ সভা অনুষ্ঠিত হয়।  এ সময় ১০১ সদস্যের ভিটে -মাটি রক্ষা কমিটি করেন ভুক্তভোগী ভূমির মালিকরা।
এ সময় বক্তব্য রাখেন রূপগঞ্জ অফিসার্স এসোসিয়েশনের উপদেষ্টা  আবু বকর সিদ্দিক, নরসিংদী জেলা কোর্টের  পেশকার মো. শামসুদ্দিন মিয়া, পাট শিল্পমন্ত্রণালয়ের সাবেক সভাপতি মো. হাসেন আলী বেপারী, আহসান আলী মাস্টারসহ স্থানীয় ভুক্তভোগীরা।
সভায় ইছাখালী, মাঝিনা, মাইলাব, হরিনা, পশ্চিমগাঁও, বড়ালু, পাড়াগাঁও, উল্লাবো ও ছাতিয়ানসহ কয়েকটি গ্রামের জমির মালিকদের নিয়ে ১০১ সদস্যের সুরক্ষা কমিটি গঠন করা হয়।
সভায় উত্থাপিত স্মারকলিপিতে জানানো হয়, ২০১০ সালে তৎকালীন সরকারের সময়ে কোনো ধরনের আইনি অধিগ্রহণ বা জমির মালিকদের সম্মতি ছাড়াই ১৭টি মৌজার প্রায় ৭,০০০ বিঘা কৃষি জমি ও পৈতৃক বসতভিটা দখলের অপচেষ্টা চালানো হয়। এর প্রতিবাদ করায় স্থানীয়দের ওপর হামলা, মামলা ও গুলিবর্ষণের ঘটনা ঘটে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কর্তৃক খননকৃত ঐতিহাসিক ‘ইছাখালী খাল’ অবৈধভাবে বালু ভরাট করে বন্ধ করে দেওয়ায় আশপাশের প্রায় ৫টি গ্রামের মানুষ চরম পানিবন্দী হয়ে মানবেতর জীবনযাপন করছেন। দীর্ঘ ৪০ বছর ধরে এই খালটি নৌচলাচল, সেচ এবং মৎস্যজীবীদের জীবিকার একমাত্র মাধ্যম হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। বক্তারা বলেন, এর প্রতিকারে রূপগঞ্জ থানায় ভুক্তভোগী পরিবার ও জমির মালিকদের পক্ষ থেকে শতাধিক লিখিত অভিযোগ দায়ের, থানা অভিমুখে মানববন্ধন, ইউএনও ও ডিসি কার্যালয়ে স্মারকলিপি প্রদান, ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) সংবাদ সম্মেলন এবং জাতীয় প্রেস ক্লাবে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
এ সময়  ‘ইছাখালী খাল’ থেকে অবৈধ বালু অপসারণ করে খালটি পুনঃখনন এবং পূর্বের অবস্থায় চালু করার দাবী করেন তারা।

এ সম্পর্কিত আরো খবর...

error: Content is protected !!