নারায়ণগঞ্জ শুক্রবার | ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ গ্রীষ্মকাল | ১৯শে জিলহজ, ১৪৪৭ হিজরি
  সর্বশেষ
পুলিশের ক্লোজ সার্কিট ক্যামেরায় আইভীর বাড়ি ঘেরাও। Tnntv24
জ্বালানি তেল ও বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদে নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতের বিক্ষোভ মিছিল।Tnntv24
নারায়ণগঞ্জের আড়াইহাজারে নানার বাড়িতে বেড়াতে এসে গোসল করতে নেমে পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু।Tnntv24
সংবাদ প্রকাশের পর: ঢাকা-সিলেট মহাসড়কের রূপগঞ্জের ভুলতা সড়কের পাশের ময়লা আবর্জনার স্তুপ অপসারণ:Tnntv24
সোনারগাঁয়ে এভারগ্রীন মাদকাসক্ত নিরাময় কেন্দ্রে ফয়জুল নামে এক ব্যক্তিকে নির্যাতন ও পিটিয়ে হত্যা অভিযোগ।Tnntv24
তের মাস পর কারা মুক্ত হলেন সাবেক মেয়র আইভী।Tnntv24
নারায়ণগঞ্জ নগরীতে সুপেয় বিশুদ্ধ পানি সরবরাহে চীনা কোম্পানির আগ্রহ:Tnntv24
নারায়ণগঞ্জের ফতুল্লায় গুণধর পুত্র মোবাইলের দাবিতে বাবাকে হত্যার চেষ্টা করে: Tnntv24
টিউবওয়েল বসানোর সময় লোহার পাইপ বৈদ্যুতিক তারে স্পর্শে বিদ্যুতায়িত হয়ে নিহত ১, আহত ৩।Tnntv24
রূপগঞ্জে কলেজ ছাত্রী অপহরণ:Tnntv24
Next
Prev

নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদল সভাপতির বিরুদ্ধে জিয়া,খালেদা ও তারেকের ছবি ভাংচূরের অভিযোগ : Nafiz Ashraf. Tnntv24

নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদল সভাপতির বিরুদ্ধে জিয়া,খালেদা ও তারেকের ছবি ভাংচূরের অভিযোগ : Nafiz Ashraf. Tnntv24

Facebook
WhatsApp
LinkedIn
সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার চিকিৎসা বাসায় চলবে-মেডিকেল বোর্ড

Tnntv24. নিজস্ব প্রতিবেদক:

জিয়াউর রহমান, খালেদা জিয়া ও তারেক রহমানের ছবি ভাংচুরের প্রতিবাদে মানববন্ধন করেছে বিএনপি।

নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম সাগরের বিরুদ্ধে ওয়ার্ড বিএনপি’র কার্যলয়, শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের ছবি ভাংচুর করার অভিযোগে মানববন্ধন হয়েছে। মঙ্গলবার বেলা ১১টায় নগরীর চাষাঢ়ায় নারায়ণগঞ্জ প্রেস ক্লাব ভবনের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

মানব বন্ধনে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ৭ নম্বর ওয়ার্ড এর বিভিন্ন নেতাকর্মী সহ স্থানীয় এলাকাবাসী উপস্থিত ছিলেন।

মানববন্ধনে বক্তারা বলেন, আমাদের ৭ নম্বর ওয়ার্ডের গলাকাটা কাশেমের ছেলে সাগর মহানগর ছাত্রদলের সভাপতি। সে এমন কোন জায়গা নেই, যেখান থেকে চাঁদাবাজি করেনি। ৭ নং ওয়ার্ডের পাশেই আদমজী ইপিজেডে হুমকি ধমকি দিয়ে ঝুট বের করছে। যুবলীগ নেতা মতি, পানি আক্তারের সন্ত্রাসী বাহিনী নিয়ে সে এসকল ব্যাবসা করছে। আমরা বাঁধা দেয়ায় সেখানে তারা বিএনপির অফিস ভাংচুর করেছে। আমাদের দলের নেতাদের উপর তারা হামলা চালিয়েছে।

উল্লেখ্য, গত রবিবার রাতে সিদ্ধিরগঞ্জে দুই গ্রুপের সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় ৭ নং ওয়ার্ড বিএনপির কার্যালয়ে হামলা ও ভাংচুর চালায় সন্ত্রাসীরা। এসময় হামলায় প্রায় ১৫ জন আহত হন। এঘটনায় মহানগর ছাত্রদলের সভাপতি রাকিবুর রহমান সাগরকে দোষারোপ করেন স্থানীয়রা। সাগরের খালাতো ভাই সোহেল, যুবলীগ নেতা মতিউর রহমান মতির কর্মী পানি আক্তার, ভাগিনা মামুনসহ শতাধিক হামলাকারী বিএনপি কার্যালয়ে এই হামলা ও ভাংচুর চালায় বলে জানান তারা।

এ সম্পর্কিত আরো খবর...

error: Content is protected !!