নারায়ণগঞ্জ শুক্রবার | ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ গ্রীষ্মকাল | ১৯শে জিলহজ, ১৪৪৭ হিজরি
  সর্বশেষ
পুলিশের ক্লোজ সার্কিট ক্যামেরায় আইভীর বাড়ি ঘেরাও। Tnntv24
জ্বালানি তেল ও বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদে নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতের বিক্ষোভ মিছিল।Tnntv24
নারায়ণগঞ্জের আড়াইহাজারে নানার বাড়িতে বেড়াতে এসে গোসল করতে নেমে পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু।Tnntv24
সংবাদ প্রকাশের পর: ঢাকা-সিলেট মহাসড়কের রূপগঞ্জের ভুলতা সড়কের পাশের ময়লা আবর্জনার স্তুপ অপসারণ:Tnntv24
সোনারগাঁয়ে এভারগ্রীন মাদকাসক্ত নিরাময় কেন্দ্রে ফয়জুল নামে এক ব্যক্তিকে নির্যাতন ও পিটিয়ে হত্যা অভিযোগ।Tnntv24
তের মাস পর কারা মুক্ত হলেন সাবেক মেয়র আইভী।Tnntv24
নারায়ণগঞ্জ নগরীতে সুপেয় বিশুদ্ধ পানি সরবরাহে চীনা কোম্পানির আগ্রহ:Tnntv24
নারায়ণগঞ্জের ফতুল্লায় গুণধর পুত্র মোবাইলের দাবিতে বাবাকে হত্যার চেষ্টা করে: Tnntv24
টিউবওয়েল বসানোর সময় লোহার পাইপ বৈদ্যুতিক তারে স্পর্শে বিদ্যুতায়িত হয়ে নিহত ১, আহত ৩।Tnntv24
রূপগঞ্জে কলেজ ছাত্রী অপহরণ:Tnntv24
Next
Prev

যানজট মুক্ত রাখতে সেলিম ওসমানের গুরুত্বপূর্ণ ভূমিকা, পুলিশকে ৪৫ লাখ টাকা অনুদান

যানজট মুক্ত রাখতে সেলিম ওসমানের গুরুত্বপূর্ণ ভূমিকা, পুলিশকে ৪৫ লাখ টাকা অনুদান

Facebook
WhatsApp
LinkedIn
মর্গ্যান স্কুল এন্ড কলেজকে বহুতল ভবন নির্মানের জন্য সেলিম ওসমানের ৩ কোটি টাকার অনুদান

শহর যানজট মুক্ত রাখতে নারায়ণগঞ্জ-৫ ( সদর-বন্দর ) আসনের সংসদ সদস্য এ কে এম সেলিম ওসমান প্রতি বছরের মত এবারও রমযান মাসে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। এব্যাপারে পুলিশের কার্যকর ভূমিকা রাখার জন্য তাদের আর্থিক সহায়তায় ৪৫ লাখ টাকা অনুদান দিয়েছেন এমপি সেলিম ওসমান। গতকাল সোমবার ( ১২ মার্চ ) তাঁর প্রতিনিধিদের মাধ্যমে এই টাকার চেক পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেলের নিকট পাঠিয়ে দেন।

জানা গেছে, সেলিম ওসমান তাঁর নিজ তহবিল থেকে ১০ লাখ, তাঁর ব্যবসায়ীক সংগঠন বাংলাদেশ নীটওয়্যার ম্যানুফেকচারার এক্সপোর্টার এসোসিয়েশন ( বিকেএমইএ ) র তহবিল থেকে ২৫ লাখ ও চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজের তহবিল থেকে ১০ লাখ টাকার আলাদা তিনটি চেক পুলিশ সুপার গোলাম মোস্তফার হাতে তুলে দেন বিকেএমইএর সহ-সভাপতি ( অর্থ ) মোর্শেদ সারোয়ার সোহেল ও চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজের পরিচালক সোহেল আক্তার সোহান।

বিগত কয়েক বছর ধরে বিকেএমইএ’র সভাপতি ও সংসদ সদস্য এ কে এম সেলিম ওসমান রমজান মাস আসলেই শহরবাসীর সুবিধার কথা ভেবে এমন ভূমিকা পালন করে নগরবাসীর ভালোবাসা ও প্রসংসা পাচ্ছেন।

মঙ্গলবার প্রথম রোজা বা রমজানের দিন সকাল থেকেই নগরীর গুরুত্বপূর্ণ পয়েন্ট গুলোতে পুলিশের দায়ীত্ব পালনের চিত্র দেখা গেছে। শহরের অভ্যন্তরে ইজিবাইক, মিশুক ্র ব্যাটারি চালিত সিক্সা প্রবেশে কঠোর হতে দেখা গেছে।

 

এ সম্পর্কিত আরো খবর...

error: Content is protected !!