নারায়ণগঞ্জ | | |
  সর্বশেষ
বিএনপি ক্ষমতায় আসার পর আগের মতোই দেশে খুন, সন্ত্রাস, অর্থ পাচারসহ নানা অপরাধ কর্মকান্ড চলছে;-রেজাউল করীম।Tnntv24
প্রেসিডেন্ট পুলিশ পদক পিপিএম সেবা পেলেন  পিবিআই এর এসআই মনজুর রহমান:Tnntv24
বাবার লাইসেন্স ব্যবহার করে রূপগঞ্জে পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলীর অর্থ লোপাট অভিযোগে অভিযান দুদকের।Tnntv24
রাজউক থেকে যেকোনো প্ল্যান ২৪ দিনের মধ্যে অনুমোদনের ব্যবস্থা করতে উদ্যোগ নেওয়া হচ্ছে।Tnntv24
সরকারের বেদখল  জমির এক ভাগও  ছাড় দেওয়া হবে না, পুনরুদ্ধার করা হবে – ভূমি প্রতিমন্ত্রী:Tnntv24
রূপগঞ্জে তিন ফসলী জমিতে বালু ফেলার কারণে বর্ষা মৌসুমে জাতীয় ফুল শাপলা চোখে পড়েনা:Tnntv24
নারায়ণগঞ্জ:খাঁজা মাকেটের চতুর্থ তলায় জুয়ার আসর থেকে ২৮ জন গ্রেপ্তার:Tnntv24
সিদ্ধিরগঞ্জে পার্কিং করা নীলাচল বাসে আগুন:Tnntv24
সোনারগাঁয়ে মেঘনা নদীতে গোসল করতে নেমে দুই সহোদরসহ ৩জন শিক্ষার্থীর মৃত্যু:Tnntv24
রূপগঞ্জে মৃত যুবলীগ নেতাসহ ৬৪ জনের নাম উল্লেখ করে বিস্ফোরক ও সহিংসতা মামলা:Tnntv24
Next
Prev

রূপগঞ্জে বসতভিটায় বালি ফেলার প্রতিবাদে থানায় গণঅভিযোগ ও মানববন্ধন:Tnntv24

রূপগঞ্জে বসতভিটায় বালি ফেলার প্রতিবাদে থানায় গণঅভিযোগ ও মানববন্ধন:Tnntv24

Facebook
WhatsApp
LinkedIn
রূপগঞ্জে বসতভিটায় বালি ফেলার প্রতিবাদে থানায় গণঅভিযোগ ও মানববন্ধন:Tnntv24
রূপগঞ্জে বসতভিটায় বালি ফেলার প্রতিবাদে থানায় 
গণঅভিযোগ ও মানববন্ধন
Tnntv24. শফিকুল আলম ভূইয়া নিজস্ব প্রতিবেদকঃ
 পৈতৃক বসত ঘর, ভিটা-মাটি ও উর্বর কৃষি জমি রক্ষায় অব্যাহত কর্মসূচির অংশ হিসেবে রূপগঞ্জ থানায় গণ অভিযোগ দায়ের শেষে মানববন্ধন করেছেন  নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের শতাধিক বাসিন্দা।
 শুক্রবার ৭ আগষ্ট বিকেলে  রূপগঞ্জ থানার সামনে এ কর্মসূচিতে অংশ নেন ভুক্তভোগী জমির মালিকও কৃষকরা।
 মানববন্ধনে বক্তব্য রাখেন, মাঝিনার বাসিন্দা জমির মালিক রফিকুল ইসলাম, মাঝিনা নদীর পারের বাসিন্দা ইলিয়াস পারভেজ,  ইছাখালীর বাসিন্দা অ্যাডভোকেট নাজমুল ইসলাম,আহসান উল্লাহ মাস্টার, পশ্চিম গাও এলাকার গৃহীনি হাসনা বেগম প্রমূখ।
 বক্তারা বলেন, একটি প্রভাবশালী চক্র কায়েতপাড়া ইউনিয়নের ১৭ টি মৌজায়  ৪২ টি গ্রামের কৃষি জমি, বসত ভিটাসহ ৮ হাজার একর জমিতে জোরপূর্বক অবৈধভাবে বালু ভরাট করে আবাসনের নামে দখল করে নিচ্ছে। আমরা প্রতিবাদ করলেই মামলা দিয়ে হয়রানী করছে। তাই স্থায়ী সমাধান পেতে আমরা গণকর্মসুচী পালন করছি।
 আজ শতাধিক অভিযোগ থানায় দায়ের করার পর মানববন্ধন করলাম। ভবিষ্যতে বৃহত্তর কর্মসূচি করবো।
বক্তারা আরও জানান,  রূপগঞ্জ থানা প্রাঙ্গণে কায়েতপাড়া ইউনিয়নের ‘পৈতৃক ভিটা-মাটি সংরক্ষণ পরিষদ’-এর ব্যানারে এ কর্মসূচির আয়োজন করা হয়।
 কায়েতপাড়ার বিভিন্ন গ্রাম থেকে আসা প্রায় দুই শতাধিক ভুক্তভোগী কৃষক ও সাধারণ মানুষ একযোগে থানায় উপস্থিত হয়ে লিখিত গণঅভিযোগ দাখিল করেন।
এ সময় তারা দাবী করেন, কায়েতপাড়া ইউনিয়নের বেশ কয়েকটি মৌজায়   ড্রেজার বসিয়ে জোরপূর্বক পৈতৃক ও কৃষিজমিতে বালু ভরাট করা হচ্ছে। যারা এর প্রতিবাদ করতে যাচ্ছেন, তাদেরই নানাভাবে ভয়ভীতি ও মিথ্যা মামলার হুমকি দেওয়া হচ্ছে।
‘পৈতৃক ভিটা-মাটি সংরক্ষণ পরিষদ’-এর নেতৃবৃন্দ মানববন্ধনে হুঁশিয়ারি দিয়ে বলেন, কায়েতপাড়ার উর্বর জমি এ অঞ্চলের কৃষকদের মূল চালিকাশক্তি। প্রভাবশালী চক্রের কাছে কৃষকের রক্তের দামে অর্জিত ভিটা-মাটি সমর্পণ করা হবে না। অবিলম্বে এই অবৈধ বালু ভরাট ও জমি দখল বন্ধ করা না হলে রূপগঞ্জজুড়ে আরও কঠোর ও কঠোরতর গণআন্দোলন গড়ে তোলা হবে।
কর্মসূচিতে আগত বক্তারা প্রশাসনের নিষ্ক্রিয়তা নিয়ে প্রশ্ন তুলে অবিলম্বে অবৈধ বালু ভরাট বন্ধ, ড্রেজার পাইপ অপসারণ এবং জড়িত ভূমিদস্যু চক্রের মূল হোতাদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
এসব বিষয়ে জানতে চাইলে নারায়ণগঞ্জ জেলা পুলিশের এএসপি গ সার্কেল মেহেদী ইসলাম বলেন, ৫০ টির মতো অধিক কৃষক ও জমি মালিকের অভিযোগ পেয়েছি। উর্ধ্বতন মহলকে জানিয়ে  তদন্ত করে আইনি পদক্ষেপ নেয়া হবে।

এ সম্পর্কিত আরো খবর...

error: Content is protected !!