নারায়ণগঞ্জ | | |
  সর্বশেষ
নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি মাহবুবুর রহমান মাসুম ৬৯ বছরে পা রাখলেন। Tnntv24
সাবেক সেনা অফিসার জিয়াউল অহসানের রূপগঞ্জের বাড়িতে দুদক অভিযান চারিয়েছে।Tnntv24
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ-গ্রেফতার ১।Tnntv24
রূপগঞ্জে বেড়িবাধেঁর ভেতর কৃত্রিম জলাবদ্ধতার  প্রতিকার চায় এলাকাবাসী:Tnntv24
টাংগুয়ার হাওরে ‘জল হাওর একতারা’ কাব্যগ্রন্থের পাঠ-উন্মোচন:Tnntv24
দেশের ১০ জেলায় স্পোর্টস ভিলেজ নির্মাণের পরিকল্পনা, খেলাধুলায় গুরুত্ব দিচ্ছে সরকার: ক্রীড়া প্রতিমন্ত্রী।Tnntv24
রূপগঞ্জ ইউপিতে প্রশাসক নিয়োগের প্রতিবাদে  জামায়াতের সংবাদ সম্মেলন:Tnntv24
রূপগঞ্জ সদর ইউনিয়নের প্রশাসক হলেন বিএনপি নেতা মোঃ নূরনবী ভুঁইয়া:Tnntv24
নারায়ণগঞ্জের ফায়ার সার্ভিসের ডুবুরি সাদিক শীতলক্ষ্যায় নিখোঁজ।Tnntv24
সেলিম ওসমান সন্ত্রাসী,বললেন নারায়ণগঞ্জ-৪ আসনের এমপি আব্দুল্লাহ আল আমিন। Tnntv24
Next
Prev

সুপেয় পানি ব্যবস্থাসহ বিভিন্ন উন্নয়নের জন্য নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এক হাজার ৬৯৪ কোটি টাকা এডিবির ঋণ পাচ্ছে। Tnntv24

সুপেয় পানি ব্যবস্থাসহ বিভিন্ন উন্নয়নের জন্য নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এক হাজার ৬৯৪ কোটি টাকা এডিবির ঋণ পাচ্ছে। Tnntv24

Facebook
WhatsApp
LinkedIn

Tnntv24.নিজস্ব প্রতিবেদক:

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন এলাকায় সুপেয় পানির সরবরাহ উন্নয়ন, ড্রেনেজ ব্যবস্থা আধুনিকায়ন ও সবুজায়ন বৃদ্ধির লক্ষ্যে ‘নারায়ণগঞ্জ গ্রিন অ্যান্ড রেজিলিয়েন্ট আরবান ডেভেলপমেন্ট প্রজেক্ট’ বাস্তবায়নের জন্য ১ হাজার ৬৯৪ কোটি ৭৫ লাখ ৫০ হাজার টাকা ঋণ অনুমোদন দিয়েছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)।

প্রকল্পটি বাস্তবায়নের মাধ্যমে নারায়ণগঞ্জ শহরে পানির সরবরাহ ব্যবস্থা উন্নত করা, জলাবদ্ধতা কমানো এবং সবুজ উন্মুক্ত স্থান বৃদ্ধি করা হবে।

এডিবির ম্যানিলা-ভিত্তিক এক বিবৃতিতে জানানো হয়, এ প্রকল্পে অন্তত ৪ লাখ বাসিন্দা সরাসরি উপকৃত হবেন। পাশাপাশি ঢাকা শহরের যানজট ও জনসংখ্যার চাপ কমাতে নারায়ণগঞ্জকে একটি গুরুত্বপূর্ণ নগর কেন্দ্র হিসেবে আরও শক্তিশালী করার লক্ষ্য রয়েছে।

এডিবির বাংলাদেশ কান্ট্রি ডিরেক্টর হো ইউন জিয়ং বলেন, নারায়ণগঞ্জ বাংলাদেশের নগর রূপান্তরের কেন্দ্রবিন্দু। দ্রুত নগরায়ণ ও পরিবেশগত ঝুঁকি বাড়ার কারণে নগর সেবা শক্তিশালী করা এখন উন্নয়ন ও অর্থনৈতিক দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ।

প্রকল্পের আওতায় নন-রেভিনিউ ওয়াটার (পানির অপচয়) ২০ শতাংশের নিচে নামানোর লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এজন্য ২৩০ কিলোমিটার পাইপলাইন প্রতিস্থাপন ও সম্প্রসারণ এবং মিটারযুক্ত গৃহস্থালি সংযোগ স্থাপন করা হবে।

এছাড়া আধুনিক প্রযুক্তি হিসেবে সুপারভাইজরি কন্ট্রোল অ্যান্ড ডাটা অ্যাকুইজিশন সিস্টেম ও অনলাইন বিলিং ব্যবস্থা আরও উন্নত করা হবে।

প্রকল্প শেষে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের দৈনিক পানি সরবরাহ ক্ষমতা বর্তমান ১১৩ মিলিয়ন লিটার থেকে বেড়ে ১৬২ মিলিয়ন লিটার (এমএলডি) হবে। এজন্য নতুন নলকূপ স্থাপন, পানি শোধনাগার সংস্কার ও বিদ্যমান অবকাঠামো উন্নয়ন করা হবে।

প্রকল্পের মাধ্যমে মোট পানির সরবরাহের মধ্যে ভূ-উপরিস্থ পানির ব্যবহার ৫১ শতাংশে উন্নীত করা হবে। পাশাপাশি ২২ কিলোমিটার ড্রেনেজ অবকাঠামো প্রকৃতি-ভিত্তিক সমাধানের মাধ্যমে উন্নয়ন করা হবে, যাতে বন্যা ও জলাবদ্ধতা কমে আসে।

এছাড়া নগরবাসীর জন্য সবুজ পার্ক নির্মাণ ও একটি খেলার মাঠ পুনর্বাসন করা হবে, যা শহরের বাসযোগ্যতা বৃদ্ধি ও তাপমাত্রা হ্রাসে সহায়ক হবে।

দীর্ঘমেয়াদে এসব অবকাঠামোর পরিচালনা ও রক্ষণাবেক্ষণের দায়িত্ব থাকবে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ওপর।

এদিকে সিটি করপোরেশন সূত্র জানায়, এই প্রকল্পটি সরকারের পাশাপাশি স্থানীয় সরকার বিভাগের আওতায় একনেকের অনুমোদন পায় গত বছরের ১ ডিসেম্বর। পানি সরবরাহ ব্যবস্থার উন্নয়ন ও সবুজায়নের লক্ষ্যেই প্রকল্পটি হাতে নেওয়া হয়।

সিটি কর্পোরেশন সূত্রে জানা যায়, তৃতীয় মেয়াদে বিজয়ী হবার পর এ প্রকল্পটি হাতে নেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের তৎকালীন মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী। দীর্ঘসময় মন্ত্রণালয়ের দপ্তর ঘুরে পরিকল্পনা কমিশনে অনুমোদনের পর এটি একনেক সভায় অনুমোদন পেয়েছে। এর আগে নগরবাসীর পানি সরবরাহের দায়িত্ব ওয়াসা থেকে নেয় নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন। যদিও পুরোনো পাইপলাইন ও যন্ত্রপাতির থাকার কারণে বিগত বছরগুলোতে বেশ চ্যালেঞ্জের সম্মুখীন হতে হয়েছে সিটি কর্পোরেশনকে। এ প্রকল্পের মধ্য দিয়ে তার সমাধান মিলবে বলে জানাচ্ছেন নাসিকের সংশ্লিষ্ট কর্মকর্তারা।

এনজিআরইউডিপি নামের এই প্রকল্পের আওতায় গোদনাইল পানি শোধনাগার সম্প্রসারণ, পাইপলাইন স্থাপন, ডিএমএ এলাকা তৈরি, নলকূপ স্থাপন, স্মার্ট মিটার সংযোগ, ওয়াটার এটিএম বুথ স্থাপনসহ বড় পরিসরের অবকাঠামো উন্নয়ন কাজ করা হবে।

এছাড়া ২৭ কিলোমিটার ড্রেন নির্মাণ ও পুনর্নির্মাণ, প্রায় ৫ হেক্টর জমিতে খেলার মাঠ, পার্ক ও গণপরিসর নির্মাণের পরিকল্পনাও রয়েছে। তিনটি মাস্টারপ্ল্যানের মাধ্যমে পুরো প্রকল্প বাস্তবায়ন করা হবে বলে জানা গেছে।

এ সম্পর্কিত আরো খবর...

error: Content is protected !!