পাঠ্যপুস্তকে খেলাধুলাকে বাধ্যতামূলক করার পরিকল্পনা বাস্তবায়ন করা হবে-প্রশাসক জেলা পরিষদ। Tnntv24

Tnntv24.নিজস্ব প্রতিবেদক: নারায়ণগঞ্জ জেলা পরিষদ প্রশাসক ও জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ বলেছেন, রাষ্ট্র মেরামতে ঘোষিত ৩১ দফা কর্মসূচির অংশ হিসেবে পাঠ্যপুস্তকে খেলাধুলাকে বাধ্যতামূলক করার পরিকল্পনা বাস্তবায়ন করা হবে। শনিবার (১১ এপ্রিল) রাতে পূর্ব জালকুড়ী আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রদের আয়োজনে অনুষ্ঠিত ৯ম আসর প্রীতি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির […]
ঝুট নিয়ে সংঘর্ষের ঘটনায় নারায়ণগঞ্জ জেলা যুবদল সদস্য সচিব মশিউর রহমান রনিসহ ১২ জনের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা।Tnntv24

Tnntv24.নিজস্ব প্রতিবেদক: নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার হরিহরপাড়া চাঁদনী হাউজিং এলাকায় পোশাক কারখানার ওয়েস্টিজ মালামাল (ঝুট)নেয়াকে কেন্দ্র করে সংঘর্ষ, গুলিবর্ষণ ও ককটেল বিস্ফোরণের ঘটনায় জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনিসহ ১২ জনের নাম উল্লেখ করে হত্যাচেষ্টা মামলা দায়ের করা হয়েছে। রোববার (১২ এপ্রিল) ফতুল্লা মডেল থানায় গুলিবিদ্ধ রাকিবুল হাসান রাকিবের পিতা বিএনপি নেতা মো. হোসেন […]
ফতুল্লায় জলাবদ্ধতা নিরসনে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধন। Tnntv24

Tnntv24.প্রতিনিধি.ফতুল্লা,নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লা ইউনিয়নের ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডে দীর্ঘদিনের জলাবদ্ধতা সমস্যার স্থায়ী সমাধানের দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী। রোববার বেলা ১১ টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। এতে স্থানীয় বাসিন্দারা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন এবং দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানান। মানববন্ধনে বক্তারা বলেন, বর্ষা মৌসুম এলেই ফতুল্লার […]
প্রথম বারের মতো নারায়ণগঞ্জে পালিত হলো পাহাড়ি বিঝু উৎসব:Tnntv24

Tnntv24.নিজস্ব প্রতিবেদক: প্রথমবারের মতো নারায়ণগঞ্জে বসবাসরত পাহাড়ি জনগোষ্ঠীর উদ্যোগে ঐতিহ্যবাহী বৈসাবি বিঝু উৎসব উদযাপনের লক্ষ্যে আয়োজন করা হয়েছে বিভিন্ন কর্মসূচি। পার্বত্য চট্টগ্রাম থেকে আগত চাকমা, মারমা, ত্রিপুরাসহ বিভিন্ন পাহাড়ি জাতিগোষ্ঠীর মানুষের বসবাস রয়েছে নারায়ণগঞ্জের কাঁচপুর ও আশপাশের এলাকায়। তাদের অন্যতম প্রধান সামাজিক ও সাংস্কৃতিক উৎসব বৈসু, সাংগ্রাই ও বিজুকে সম্মিলিতভাবে বৈসাবি হিসেবে উদযাপন করা হয়। […]
সুপেয় পানি ব্যবস্থাসহ বিভিন্ন উন্নয়নের জন্য নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এক হাজার ৬৯৪ কোটি টাকা এডিবির ঋণ পাচ্ছে। Tnntv24
Tnntv24.নিজস্ব প্রতিবেদক: নারায়ণগঞ্জ সিটি করপোরেশন এলাকায় সুপেয় পানির সরবরাহ উন্নয়ন, ড্রেনেজ ব্যবস্থা আধুনিকায়ন ও সবুজায়ন বৃদ্ধির লক্ষ্যে ‘নারায়ণগঞ্জ গ্রিন অ্যান্ড রেজিলিয়েন্ট আরবান ডেভেলপমেন্ট প্রজেক্ট’ বাস্তবায়নের জন্য ১ হাজার ৬৯৪ কোটি ৭৫ লাখ ৫০ হাজার টাকা ঋণ অনুমোদন দিয়েছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। প্রকল্পটি বাস্তবায়নের মাধ্যমে নারায়ণগঞ্জ শহরে পানির সরবরাহ ব্যবস্থা উন্নত করা, জলাবদ্ধতা কমানো এবং […]

