নারায়ণগঞ্জ শুক্রবার | ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ গ্রীষ্মকাল | ১৯শে জিলহজ, ১৪৪৭ হিজরি
  সর্বশেষ
পুলিশের ক্লোজ সার্কিট ক্যামেরায় আইভীর বাড়ি ঘেরাও। Tnntv24
জ্বালানি তেল ও বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদে নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতের বিক্ষোভ মিছিল।Tnntv24
নারায়ণগঞ্জের আড়াইহাজারে নানার বাড়িতে বেড়াতে এসে গোসল করতে নেমে পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু।Tnntv24
সংবাদ প্রকাশের পর: ঢাকা-সিলেট মহাসড়কের রূপগঞ্জের ভুলতা সড়কের পাশের ময়লা আবর্জনার স্তুপ অপসারণ:Tnntv24
সোনারগাঁয়ে এভারগ্রীন মাদকাসক্ত নিরাময় কেন্দ্রে ফয়জুল নামে এক ব্যক্তিকে নির্যাতন ও পিটিয়ে হত্যা অভিযোগ।Tnntv24
তের মাস পর কারা মুক্ত হলেন সাবেক মেয়র আইভী।Tnntv24
নারায়ণগঞ্জ নগরীতে সুপেয় বিশুদ্ধ পানি সরবরাহে চীনা কোম্পানির আগ্রহ:Tnntv24
নারায়ণগঞ্জের ফতুল্লায় গুণধর পুত্র মোবাইলের দাবিতে বাবাকে হত্যার চেষ্টা করে: Tnntv24
টিউবওয়েল বসানোর সময় লোহার পাইপ বৈদ্যুতিক তারে স্পর্শে বিদ্যুতায়িত হয়ে নিহত ১, আহত ৩।Tnntv24
রূপগঞ্জে কলেজ ছাত্রী অপহরণ:Tnntv24
Next
Prev

ফতুল্লায় জলাবদ্ধতা নিরসনে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধন। Tnntv24

ফতুল্লায় জলাবদ্ধতা নিরসনে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধন। Tnntv24

Facebook
WhatsApp
LinkedIn
ফতুল্লায় জলাবদ্ধতা নিরসনে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধন। Tnntv24

Tnntv24.প্রতিনিধি.ফতুল্লা,নারায়ণগঞ্জ:

নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লা ইউনিয়নের ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডে দীর্ঘদিনের জলাবদ্ধতা সমস্যার স্থায়ী সমাধানের দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী।

রোববার বেলা ১১ টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। এতে স্থানীয় বাসিন্দারা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন এবং দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানান।

মানববন্ধনে বক্তারা বলেন, বর্ষা মৌসুম এলেই ফতুল্লার ৪ ও ৬ নম্বর ওয়ার্ডে তীব্র জলাবদ্ধতা সৃষ্টি হয়, যার ফলে জনজীবন চরম দুর্ভোগে পড়ে। রাস্তাঘাট পানিতে ডুবে থাকায় চলাচল ব্যাহত হয়, শিক্ষার্থীদের স্কুলে যাওয়া কঠিন হয়ে পড়ে এবং ব্যবসা-বাণিজ্যেও নেতিবাচক প্রভাব পড়ে।

বক্তারদের অভিযোগ , দীর্ঘদিন ধরে সমস্যাটি থাকলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর কোনো উদ্যোগ দৃশ্যমান নয়। দ্রুত ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন, খাল-নালা সংস্কার এবং স্থায়ী সমাধানের জন্য সংশ্লিষ্ট প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন তারা।

মানববন্ধনে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম জীবন, ফতুল্লা থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক রিয়াদ মোহাম্মদ চৌধুরী, ফতুল্লা ইউনিয়ন বিএনপির সভাপতি হাসান মাহমুদ পলাশ, ৪ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মাইনুদ্দিন, জেলা তাঁতীদলের সাংগঠনিক সম্পাদক সিদ্দিকুর রহমান উজ্জ্বলসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

মানববন্ধন থেকে দ্রুত সময়ের মধ্যে জলাবদ্ধতা সমস্যার স্থায়ী সমাধান না হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারিও দেন স্থানীয়রা।

এ সম্পর্কিত আরো খবর...

error: Content is protected !!