নিষিদ্ধ ঘোষিত রূপগঞ্জের আওয়ামী লীগ ও সহযোগী
সংগঠনের ৫৩ নেতাকর্মী ভাটারা থানায় গ্রেফতার
Tnntv24.নিজস্ব প্রতিবেদকঃ
নারায়ণগঞ্জের রূপগঞ্জের দাউদপুর ইউনিয়নের আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ৫৩ নেতাকর্মীকে বসুন্ধরা আবাসিক এলাকার এম ব্লকের একটি বাসা থেকে গ্রেফতার করেছে ভাটারা থানার পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ব্যানার ও কালো ব্যাগ জব্দ করা হয়েছে।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। ভাটারা থানা পুলিশ এ অভিযান পরিচালনা করে।
বিষয়টি নিশ্চিত করেছেন ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে ভাটারায় এই অভিযান চালানো হয়। অভিযানে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ, যুবলীগ, যুব মহিলা লীগসহ আওয়ামী লীগের অংঙ্গ সংগঠনে নারী-পুরুষসহ ৫৩ জন নেতাকর্মীকে গ্রেফতর করা হয়।
তিনিআরওবলেন,আগামী১৫ইআগস্টউপলক্
পূর্বাচল উপশহরের ৩০০ফিট ওদাউদপুর ইউনিয়ন থেকে শোক দিবস উদযাপনের প্রস্তুতি সভা ও ঝটিকা মিছিল সফল করার লক্ষ্যে প্ল্যাকার্ড, ব্যানারসহ রাষ্ট্রবিরোধী বিভিন্ন স্লোগান দিয়ে সমবেত হয়। পরে সেখানে তারা সবাই খিচুড়ি খাওয়া শেষ করে। গ্রেফতারের সময় তাদের কাছ থেকে একটি ব্যানার উদ্ধার করা হয়। এ সময় সবাই সাদা পাঞ্জাবি ও বুকে কালো ব্যাজ ধারণ করা ছিল।








