নারায়ণগঞ্জ শুক্রবার | ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ গ্রীষ্মকাল | ১৯শে জিলহজ, ১৪৪৭ হিজরি
  সর্বশেষ
পুলিশের ক্লোজ সার্কিট ক্যামেরায় আইভীর বাড়ি ঘেরাও। Tnntv24
জ্বালানি তেল ও বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদে নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতের বিক্ষোভ মিছিল।Tnntv24
নারায়ণগঞ্জের আড়াইহাজারে নানার বাড়িতে বেড়াতে এসে গোসল করতে নেমে পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু।Tnntv24
সংবাদ প্রকাশের পর: ঢাকা-সিলেট মহাসড়কের রূপগঞ্জের ভুলতা সড়কের পাশের ময়লা আবর্জনার স্তুপ অপসারণ:Tnntv24
সোনারগাঁয়ে এভারগ্রীন মাদকাসক্ত নিরাময় কেন্দ্রে ফয়জুল নামে এক ব্যক্তিকে নির্যাতন ও পিটিয়ে হত্যা অভিযোগ।Tnntv24
তের মাস পর কারা মুক্ত হলেন সাবেক মেয়র আইভী।Tnntv24
নারায়ণগঞ্জ নগরীতে সুপেয় বিশুদ্ধ পানি সরবরাহে চীনা কোম্পানির আগ্রহ:Tnntv24
নারায়ণগঞ্জের ফতুল্লায় গুণধর পুত্র মোবাইলের দাবিতে বাবাকে হত্যার চেষ্টা করে: Tnntv24
টিউবওয়েল বসানোর সময় লোহার পাইপ বৈদ্যুতিক তারে স্পর্শে বিদ্যুতায়িত হয়ে নিহত ১, আহত ৩।Tnntv24
রূপগঞ্জে কলেজ ছাত্রী অপহরণ:Tnntv24
Next
Prev

নারায়ণগঞ্জে ভুল চিকিৎসায় শিশুর মৃত্যুর অভিযোগ

নারায়ণগঞ্জে ভুল চিকিৎসায় শিশুর মৃত্যুর অভিযোগ

Facebook
WhatsApp
LinkedIn
নারায়ণগঞ্জে আল-হেরা নামে একটি ক্লিনিকে ভুল চিকিৎসায় মোস্তাকিম নামে এক শিশুর মৃত্যুর অভিযোগ উঠেছে।
রোববার সকালে নগরীর খানপুর এলাকায় এঘটনা ঘটে। মোস্তাকিম সদর উপজেলার বক্তাবলীর মধ্যনগর এলাকার কুয়েত প্রবাসী রমজান আলীর ছেলে।
নিহত মোস্তাকিম স্থানীয় একটি মাদ্রাসার দ্বিতীয় শ্রেণীর ছাত্র।
নিহতের বাবা রমজান ও স্বজন আলীর অভিযোগ, শনিবার সন্ধ্যায় আল-হেরা ক্লিনিকে চিকিৎসক আব্দুল্লাহ আল মামুনের তত্ত্বাবধানে টনসিলের অপারেশনের জন্য ভর্তি করানো হয় মোস্তাকিমকে। অপারেশন শেষে বাচ্চার আর জ্ঞান ফেরেনি সকালে অপারেশন থিয়েটারে মরদেহ রেখে ডাক্তার, নার্স সহ ক্লিনিকের সবাই পালিয়ে যায়। চিকিৎসকের অবহেলায়ই মৃত্যুর ঘটনা ঘটেছে। ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচারে দাবি পরিবারের।
সদর মডেল থানার উপ-পরিদর্শক আব্দুল কুদ্দুস মৃধা জানান, পুলিশ সেবা ৯৯৯ এ ফোন পেয়ে এখানে ঘটনাস্থল পরিদর্শন করেছি। পরিবারের অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
মালিকপক্ষে কবির হোসন জানান, শিশু অপারেশন পর বাবা তার বাচ্চাকে জুস ও কেক খাওনোর পর থেকেই সমস্যা দেখা দেয়। তবে ডাক্তারের চিকিৎসা ভুল ছিল না।

এ সম্পর্কিত আরো খবর...

error: Content is protected !!