নারায়ণগঞ্জ | | |
  সর্বশেষ
নারায়ণগঞ্জে দায়িত্ব নিলেন নতুন পুলিশ সুপার হাবিবুর রহমান।Tnntv24
নারায়ণগঞ্জে ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি ও শুভ জন্মাষ্টমীর আনন্দ শোভাযাত্রা:Tnntv24
নারায়ণগঞ্জে ১১ দলিয় ঐক্য’র সংবাদ সম্মেলন:লং মার্চের পথসভা শিমরাইল ট্রাক স্ট্যান্ডে।Tnntv24
রূপগঞ্জে শীতলক্ষ্যা নদী ও পুকুরে ২৫০ কেজি পোনা মাছ অবমুক্তকরণ:Tnntv24 
পিস্তল ও গুলিসহ যাবজ্জীবন সাজাপ্রাপ্ত  আসামি গ্রেফতার:Tnntv24  
পূর্বাচলে চারদিন ব্যাপি ২৫তম টেক্সটাইল সিরিজ অফ এক্সিবিশনের উদ্বোধন:Tnntv24
রূপগঞ্জের মেয়ে সাওয়ানার হাত ধরে চীনে  বাংলাদেশের গৌরবময় সাফল্য:Tnntv24
শোক সংবাদ: বীর মুক্তিযোদ্ধা সানাউল্লাহ মিয়া:Tnntv24
নারায়ণগঞ্জ: অগ্রিম হাজিরা তুলে দুই এসিল্যান্ডসহ ২০ ভূমিকর্মকর্তা-কর্মচারি শোকজের শিকার।Tnntv24
নারায়ণগঞ্জ মহানগর বিএনপির র‍্যালিতে হাতাহাতি।Tnntv24
Next
Prev

নারায়ণগঞ্জ: সিদ্ধিরগঞ্জে বিস্ফোরণে দুই নারী দগ্ধ

নারায়ণগঞ্জ: সিদ্ধিরগঞ্জে বিস্ফোরণে দুই নারী দগ্ধ

Facebook
WhatsApp
LinkedIn
নারায়ণগঞ্জ: সিদ্ধিরগঞ্জে বিস্ফোরণে দুই নারী দগ্ধ

নারায়ণগঞ্জ সদর উপজেলার সিদ্ধিরগঞ্জের সানারপাড় এলাকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দুই নারী দগ্ধ হয়েছে। দগ্ধরা হলেন গৃহবধূ আইরিন(৩২) ও জান্নাত(২৪)।

বৃহস্পতিবার(২১ মার্চ) রাত সাড়ে ৯ টার পর এই দুর্ঘটনা ঘটে। দগ্ধ দুই নারীকে রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

এলাকাবাসী জানায়, সিলিন্ডারের সংযোগ পাইপের লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনা ঘটে থাকতে পারে। সানারপাড় এলাকার নুরুল ইসলামের বাড়ির রান্নাঘরে চুলা জ্বালাতে গেলে এ ঘটনা ঘটে। দগ্ধদের রাত সাড়ে ১০টার দিকে শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটের জরুরি বিভাগে নেওয়া হয়।

এদিকে দগ্ধ গৃহবধূ আইরিনের স্বামী রুবেল জানান, সিদ্ধিরগঞ্জের সানারপাড় এলাকার নুরুল ইসলামের বাড়িতে পরিবার নিয়ে ভাড়া থাকেন তারা। বৃহস্পতিবার রাতে রান্নার সময় গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে স্ত্রীসহ জান্নাত নামে এক প্রতিবেশীও দগ্ধ হন। দ্রুত শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে তাদের।

শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. তরিকুল ইসলাম জানান, রাতে নারায়ণগঞ্জ থেকে দুই নারীকে দগ্ধ অবস্থায় হাসপাতালে আনা হলে তাদের ভর্তি করা হয়েছে।

এ সম্পর্কিত আরো খবর...

error: Content is protected !!