নারায়ণগঞ্জ | | |
  সর্বশেষ
মোহাম্মদ সোহাগ তিন ব্যবসায়ি সংগঠনের নেতৃত্বে,পেলেন চেম্বারের সংবর্ধনা:Tnntv24
নারায়ণগঞ্জে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। Tnntv24
নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি মাহবুবুর রহমান মাসুম ৬৯ বছরে পা রাখলেন। Tnntv24
সাবেক সেনা অফিসার জিয়াউল অহসানের রূপগঞ্জের বাড়িতে দুদক অভিযান চারিয়েছে।Tnntv24
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ-গ্রেফতার ১।Tnntv24
রূপগঞ্জে বেড়িবাধেঁর ভেতর কৃত্রিম জলাবদ্ধতার  প্রতিকার চায় এলাকাবাসী:Tnntv24
টাংগুয়ার হাওরে ‘জল হাওর একতারা’ কাব্যগ্রন্থের পাঠ-উন্মোচন:Tnntv24
দেশের ১০ জেলায় স্পোর্টস ভিলেজ নির্মাণের পরিকল্পনা, খেলাধুলায় গুরুত্ব দিচ্ছে সরকার: ক্রীড়া প্রতিমন্ত্রী।Tnntv24
রূপগঞ্জ ইউপিতে প্রশাসক নিয়োগের প্রতিবাদে  জামায়াতের সংবাদ সম্মেলন:Tnntv24
রূপগঞ্জ সদর ইউনিয়নের প্রশাসক হলেন বিএনপি নেতা মোঃ নূরনবী ভুঁইয়া:Tnntv24
Next
Prev

হেফাজত কর্মী মাওলানা ইকবাল হত্যায় মামলা দুই সাবেক সাংসদসহ ৬২জনকে আসামি : Nafiz Ashraf.Tnntv24

হেফাজত কর্মী মাওলানা ইকবাল হত্যায় মামলা দুই সাবেক সাংসদসহ ৬২জনকে আসামি : Nafiz Ashraf.Tnntv24

Facebook
WhatsApp
LinkedIn
Tnntv24.বিশেষ প্রতিনিধি, নারায়ণগঞ্জ :

নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলায় রয়েল রিসোর্ট কান্ডে হেফাজত কর্মী মাওলানা ইকবাল হোসেন নিহতের ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। গতকাল মঙ্গলবার রাতে হেফাজত ইসলামের সমর্থক ফয়সাল মাহমুদ হাবিবী বাদি হয়ে সোনারগাঁও থানায় মামলা দায়ের করেন। মামলার বিষয়টি নিশ্চিত করেছেন সোনারগাঁ  থানার ওসি মোহাম্মদ আবদুল বারী। তবে মাওলানা ইকবাল হোসেনের পরিবারকে না জানিয়ে এ মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছেন তার ছেলে এনামুল হক ইমরান।
মঙ্গলবার তিনি তার ব্যক্তিগত  ফেসবুকে স্ট্যাটাসে এ কথা জানিয়েছেন। তিনি জানিয়েছেন, এ মামলায় অনেক নিরপরাধ মানুষকে আসামি করা হয়েছে। তাদের নাম বাদ দেওয়ার জন্য দাবি জানিয়েছেন। ঘটনার সাথে জড়িতদের আসামি করার দাবি করেন।
মামলায় সাবেক সাংসদ নজরুল ইসলাম বাবু ও আবদুল্লাহ আল কায়সারসহ ৬২ জনকে আসামি করা হয়। এ মামলায় সাবেক পুলিশ সুপার জায়েদুল আলম, সাবেক অতিরিক্ত পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান, মো. জাবেদ পারভেজ, নারায়ণগঞ্জের ডিবির সাবেক ওসি মো. এনামুল কবির ও সোনারগাঁ থানার সাবেক ওসি মো. হাফিজুর রহমানকেও আসামি করা হয়েছে।

মামলায় হেফাজত ইসলামের সমর্থক ফয়সাল মাহমুদ হাবিবী উল্লেখ করেন, কেন্দ্রীয় ইসলামের সাধারণ সম্পাদক মাওলানা মামুনুল হক তার স্ত্রীসহ গত ২০২১ সালের ৩রা এপ্রিল রাতে সোনারগাঁয়ের রয়েল রিসোর্ট হোটেলে অবকাশ যাপনের জন্য আসেন। ওই সময় দুই সাবেক সাংসদের ষড়যন্ত্রে পুলিশ প্রশাসনের প্রত্যক্ষ  ও পরোক্ষ মদদে এজহার নামীয় আসামীরাসহ ১শ- দেড়শ আসামী মামুনুল হককে স্ত্রীসহ হেনস্তা করে রিসোর্ট থেকে বের করে দেয়। পরে রাত সাড়ে ১১ টার দিকে সোনারগাঁয়ের হেফাজত কর্মী মাওলানা ইকবাল হোসেন ঢাকা চট্টগ্রাম মহাসড়কের মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় মামুনুল হককে স্ত্রীসহ হেনস্তার  জোরালো প্রতিবাদ করেন। এসময় আজহার নামীয় আসামীরা তাকে হত্যার উদ্দেশ্যে কিল, ঘুষিসহ লোহার রড দিয়ে মাথা ও শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে। আহত অবস্থায় তাকে পুলিশ গ্রেপ্তার করে তার বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতে প্রেরণ করে। ওই সময় পুলিশ তাকে রিমান্ডের নামে পুলিশ নির্যাতন করে। নির্যাতনে ইকবাল অসুস্থ হয়ে পড়লে তাকে শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে ভর্তি করে। অসুস্থ অবস্থায় তিনি ২০২১ সালের ২১ এপ্রিল চিকিৎসাধীন অবস্থায় রাত ১২টায় মারা যান।

তিনি এজহারে আরো উল্লেখ করেন, ওই সময় বিরূপ পরিস্থিতির কারনে মাওলানা ইকবাল হোসেনের পরিবার মামলা করতে সাহস পাননি। বর্তমানে পরিস্থিতি অনুকূলে থাকায় তার পরিবারের পক্ষে মামলা দায়ের করেন।
সোনারগাঁ থানার ওসি মোহাম্মদ আবদুল বারী বলেন, হেফাজত ইসলামের সমর্থক ফয়সাল মাহমুদ হাবিবী বাদি হয়ে মামলা দায়ের করেন। তদন্তে মামলার কোন আসামির সম্পৃক্ততা না পেলে তাকে অব্যাহতি দেওয়া হবে।

এ সম্পর্কিত আরো খবর...

error: Content is protected !!