নারায়ণগঞ্জ শুক্রবার | ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ গ্রীষ্মকাল | ১৯শে জিলহজ, ১৪৪৭ হিজরি
  সর্বশেষ
পুলিশের ক্লোজ সার্কিট ক্যামেরায় আইভীর বাড়ি ঘেরাও। Tnntv24
জ্বালানি তেল ও বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদে নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতের বিক্ষোভ মিছিল।Tnntv24
নারায়ণগঞ্জের আড়াইহাজারে নানার বাড়িতে বেড়াতে এসে গোসল করতে নেমে পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু।Tnntv24
সংবাদ প্রকাশের পর: ঢাকা-সিলেট মহাসড়কের রূপগঞ্জের ভুলতা সড়কের পাশের ময়লা আবর্জনার স্তুপ অপসারণ:Tnntv24
সোনারগাঁয়ে এভারগ্রীন মাদকাসক্ত নিরাময় কেন্দ্রে ফয়জুল নামে এক ব্যক্তিকে নির্যাতন ও পিটিয়ে হত্যা অভিযোগ।Tnntv24
তের মাস পর কারা মুক্ত হলেন সাবেক মেয়র আইভী।Tnntv24
নারায়ণগঞ্জ নগরীতে সুপেয় বিশুদ্ধ পানি সরবরাহে চীনা কোম্পানির আগ্রহ:Tnntv24
নারায়ণগঞ্জের ফতুল্লায় গুণধর পুত্র মোবাইলের দাবিতে বাবাকে হত্যার চেষ্টা করে: Tnntv24
টিউবওয়েল বসানোর সময় লোহার পাইপ বৈদ্যুতিক তারে স্পর্শে বিদ্যুতায়িত হয়ে নিহত ১, আহত ৩।Tnntv24
রূপগঞ্জে কলেজ ছাত্রী অপহরণ:Tnntv24
Next
Prev

প্রথম বারের মতো নারায়ণগঞ্জে পালিত হলো পাহাড়ি বিঝু উৎসব:Tnntv24

প্রথম বারের মতো নারায়ণগঞ্জে পালিত হলো পাহাড়ি বিঝু উৎসব:Tnntv24

Facebook
WhatsApp
LinkedIn
প্রথম বারের মতো নারায়ণগঞ্জে পালিত হলো পাহাড়ি বিঝু উৎসব:Tnntv24

Tnntv24.নিজস্ব প্রতিবেদক:

প্রথমবারের মতো নারায়ণগঞ্জে বসবাসরত পাহাড়ি জনগোষ্ঠীর উদ্যোগে ঐতিহ্যবাহী বৈসাবি বিঝু উৎসব উদযাপনের লক্ষ্যে আয়োজন করা হয়েছে বিভিন্ন কর্মসূচি।
পার্বত্য চট্টগ্রাম থেকে আগত চাকমা, মারমা, ত্রিপুরাসহ বিভিন্ন পাহাড়ি জাতিগোষ্ঠীর মানুষের বসবাস রয়েছে নারায়ণগঞ্জের কাঁচপুর ও আশপাশের এলাকায়। তাদের অন্যতম প্রধান সামাজিক ও সাংস্কৃতিক উৎসব বৈসু, সাংগ্রাই ও বিজুকে সম্মিলিতভাবে বৈসাবি হিসেবে উদযাপন করা হয়।

উৎসব উপলক্ষে রবিবার ভোর ৬টা থেকে শীতলক্ষ্যা নদীর পূর্বপাশে সোনারগাঁওয়ের কাঁচপুরে বর্ণাঢ্য র‍্যালি ও আনন্দ শোভাযাত্রার আয়োজন করা হয়। এরপর নদীতে ফুল ভাসিয়ে সকলের মঙ্গল কামনা করা হয়।

অনুষ্ঠানে অংশগ্রহণকারী নারী পুরুষরা জানান, নারায়ণগঞ্জে আমরা বিভিন্ন প্রতিষ্ঠানে কাজ করি। আমরা শুধু পহেলা বৈশাখে একদিন ছুটি পাই। তাই দিবসটি আমাদের পাহাড়ি এলাকায় পালনের সুযোগ থাকেনা। এজন্য এবছর আমরা প্রথম বারের মতো নারায়ণগঞ্জে বিঝু উৎসব পালন করছি। ছোট পরিসরেও উৎসবটি পালন করতে পেরে আমাদের ভালো লাগছে।

আয়োজক কমিটির উপদেষ্টা সুমিত বড়ুয়া বলেন, নারায়ণগঞ্জে যেসব পাহাড়ি জনগোষ্ঠী চাকরি করেন, যারা এই উৎসবে বাড়ি যেতে পারে না তাদের নিয়েই এই উৎসব আয়োজন করা হয়েছে। প্রথমবারের মতো এই আয়োজন করা হয়েছে নারায়ণগঞ্জে। আমরা প্রশাসনসহ সকলের সহযোগিতা পেয়েছি। নতুন বছর সকলের সুন্দর কাটুক আমরা সেই প্রত্যাশাই করি এই অনুষ্ঠানের মাধ্যমে।

এ সম্পর্কিত আরো খবর...

error: Content is protected !!