নারায়ণগঞ্জ | | |
  সর্বশেষ
বিএনপি ক্ষমতায় আসার পর আগের মতোই দেশে খুন, সন্ত্রাস, অর্থ পাচারসহ নানা অপরাধ কর্মকান্ড চলছে;-রেজাউল করীম।Tnntv24
প্রেসিডেন্ট পুলিশ পদক পিপিএম সেবা পেলেন  পিবিআই এর এসআই মনজুর রহমান:Tnntv24
বাবার লাইসেন্স ব্যবহার করে রূপগঞ্জে পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলীর অর্থ লোপাট অভিযোগে অভিযান দুদকের।Tnntv24
রাজউক থেকে যেকোনো প্ল্যান ২৪ দিনের মধ্যে অনুমোদনের ব্যবস্থা করতে উদ্যোগ নেওয়া হচ্ছে।Tnntv24
সরকারের বেদখল  জমির এক ভাগও  ছাড় দেওয়া হবে না, পুনরুদ্ধার করা হবে – ভূমি প্রতিমন্ত্রী:Tnntv24
রূপগঞ্জে তিন ফসলী জমিতে বালু ফেলার কারণে বর্ষা মৌসুমে জাতীয় ফুল শাপলা চোখে পড়েনা:Tnntv24
নারায়ণগঞ্জ:খাঁজা মাকেটের চতুর্থ তলায় জুয়ার আসর থেকে ২৮ জন গ্রেপ্তার:Tnntv24
সিদ্ধিরগঞ্জে পার্কিং করা নীলাচল বাসে আগুন:Tnntv24
সোনারগাঁয়ে মেঘনা নদীতে গোসল করতে নেমে দুই সহোদরসহ ৩জন শিক্ষার্থীর মৃত্যু:Tnntv24
রূপগঞ্জে মৃত যুবলীগ নেতাসহ ৬৪ জনের নাম উল্লেখ করে বিস্ফোরক ও সহিংসতা মামলা:Tnntv24
Next
Prev

নারায়ণগঞ্জের বন্দরে গ্যাস লাইনের লিকেজ থেকে অগ্নিকাণ্ড: একই পরিবারের শিশুসহ তিনজন দগ্ধ। Tnntv24

নারায়ণগঞ্জের বন্দরে গ্যাস লাইনের লিকেজ থেকে অগ্নিকাণ্ড: একই পরিবারের শিশুসহ তিনজন দগ্ধ। Tnntv24

Facebook
WhatsApp
LinkedIn
নারায়ণগঞ্জের বন্দরে গ্যাস লাইনের লিকেজ থেকে অগ্নিকাণ্ড: একই পরিবারের শিশুসহ তিনজন দগ্ধ। Tnntv24

নারায়ণগঞ্জের বন্দরে গ্যাস লাইনের লিকেজ থেকে

অগ্নিকাণ্ড: একই পরিবারের শিশুসহ তিনজন দগ্ধ

Tnntv24.বন্দর প্রতিনিধি:

নারায়ণগঞ্জের বন্দরে একটি বাড়িতে গ্যাস লাইনের লিকেজ থেকে অগ্নিকাণ্ডে একই পরিবারের শিশুসহ তিনজন দগ্ধ হয়েছেন। দগ্ধদের গুরুতর অবস্থায় রাজধানির জাতীয় বার্ণ অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। তাদের তিনজনের অবস্থা আশংকাজনক বলে জানা গেছে। শুক্রবার সকালে নারায়ণগঞ্জের বন্দরের মুছাপুর ইউনিয়নের চাঁপাতলি এলাকার সালাউদ্দিনের ভাড়া বাড়িতে ঘটনাটি ঘটে।

দগ্ধদের স্বজন ও স্থানীয়রা জানান, সালাউদ্দিনের বাড়ির গ্যাসের লাইনের লিকেজ থেকে ভাড়াটে রাজমিস্ত্রী মাইদুলের ঘরে গ্যাস ছড়িয়ে পড়ে। সকালে মাইদুল লাইটার দিয়ে সিগারেটে আগুন ধরালে বিকট শব্দে বিস্ফোরণ হয় এবং পুরো ঘরে আগুন ছড়িয়ে পড়ে। এসময় মারাত্বক দগ্ধ হন মাইদুল (২৪), তার স্ত্রী বিউটি (২৪) এবং তাদের আট বছর বয়সের শিশু সন্তান মারুফ। আগুনে পরিবারটির ঘরের যাবতীয় আসবাবপত্র পুঁড়ে যায়। পরে স্থানীয়রা দগ্ধদের উদ্ধার করে রাজধানির জাতীয় বার্ণ অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করেন। সেলিমের বাড়ির গ্যাসের লাইনটি অবৈধ বলে অভিযোগ রয়েছে।

জানা গেছে, দগ্ধ তিনজনের অবস্থাই আশংকাজনক। তাদের মধ্যে মাইদুলের শরীরের ৮৫ শতাংশ, বিউটির ৮০ শতাংশ এবং মারুফের ৯০ শতাংশ দগ্ধ হয়েছে। বর্তমানে তারা হাসপাতালের আইসিউতে চিকিৎসাধীন রয়েছেন।

এ বিষয়ে নারায়ণগঞ্জ ফায়ারসার্ভিসের উপসহকারি পরিচালক আব্দুল্লাহ আল আরেফিন জানান, যেকোনভাবে ঘরটিতে গ্যাস লিকেজ হয়ে জমাট বাঁধে। শুক্রবার ভোরে ঘরের বাসিন্দা মাইদুল যখন লাইটার দিয়ে সিগারেট জ্বালাতে যায় তখনি বিস্ফোরণের ঘটনা ঘটে।

এ সম্পর্কিত আরো খবর...

error: Content is protected !!