নারায়ণগঞ্জ | | |
  সর্বশেষ
রূপগঞ্জে যুবককে টেঁটা দিয়ে হত্যা : একজনের যাবজ্জীবন:Tnntv24
রূপগঞ্জে দেবরের হামলায় ভাবী নিহত, গ্রেফতার ৩:Tnntv24
নিষিদ্ধ  ঘোষিত রূপগঞ্জের আওয়ামী  লীগ ও সহযোগী সংগঠনের ৫৩ নেতাকর্মী  ভাটারা থানায় গ্রেফতার:Tnntv24
এক নিমিষেই নিভে গেল পরিবারের একমাত্র আশার আলো, ট্রাক চাপায় প্রাণ গেল কলেজ শিক্ষার্থীর:Tnntv24
প্রযুক্তির ছোঁয়ায় বদলে গেছে বন্ধুত্বের ধরন- “বন্ধু তিন দিন তোর বাড়িত গেলাম, দেখা পাইলাম না”:Tnntv24
বিদ্যুৎ মন্ত্রীকে ‘কাউয়া টুকু’ আখ্যা দিলেন অ্যাড. মাহবুবুর রহমান ঈসমাইল।Tnntv24
স্বৈরাচারী সরকারের  মদতে খাল বেদখল ও  ভরাট হয়ে গেছে- পানি সম্পদ প্রতিমন্ত্রী:Tnntv24
রূপগঞ্জে এসএসসি পরীক্ষায় তিন  বিদ্যালয়ে শতভাগ পাস:Tnntv24
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে জামদানি শিল্পের সমস্যা ও সম্ভাবনা শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।Tnntv24
রূপগঞ্জে পরিবেশ উন্নয়নে অভিযান, গাছের চারা রোপন, বিতরণ ও আলোচনা সভা:Tnntv24
Next
Prev

রূপগঞ্জে দেবরের হামলায় ভাবী নিহত, গ্রেফতার ৩:Tnntv24

রূপগঞ্জে দেবরের হামলায় ভাবী নিহত, গ্রেফতার ৩:Tnntv24

Facebook
WhatsApp
LinkedIn
রূপগঞ্জে দেবরের হামলায় ভাবী নিহত, গ্রেফতার ৩:Tnntv24
রূপগঞ্জে দেবরের হামলায়
ভাবী নিহত , গ্রেফতার ৩
Tnntv24,শফিকুল আলম ভূইয়া নিজস্ব প্রতিবেদকঃ
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের আমলাবো এলাকায় গত ১৩আগষ্ট বৃহস্পতিবার রাতে দেবর আলাল মিয়ার (৪৫) হামলায় ভাবী নাসিমা বেগম (৪২) নিহত হয়েছে। জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে এ হামলার ঘটনা ঘটে। এঘটনায় দেবর আলাল মিয়া (৪৫), আলাল মিয়ার স্ত্রী জোৎস্না বেগম (৪০) ও তাদের মেয়ের জামাই শাকিল মিয়াকে (২৫) গ্রেফতার করা হয়েছে। নিহত নাসিমা বেগমের স্বামীর নাম বাবুল মীর। তাদের সংসারে তিন ছেলে ও তিন মেয়ে রয়েছে।
পুলিশ জানায়, রূপগঞ্জের গোলাকান্দাইল ইউনিয়নের আমলাবো এলাকার জালাল মিজির ছেলে আলাল মিয়া ও তার বড় ভাই বাবুল মীরের মধ্যে দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিরোধ চলে আসছিল। এ বিরোধকে কেন্দ্র করে গত ১৩আগষ্ট বৃহস্পতিবার রাতে বাবুল মীরের স্ত্রী নাসিমা বেগমের সাথে দেবর আলাল মিয়ার তর্ক বিতর্ক ও বাকবিতন্ডা হয়। পরে তাদের মধ্যে ধাক্কাধাক্কি ও ধাওয়া-পাল্টাধাওয়া হয়। একপর্যায়ে আলাল মিয়া, তার স্ত্রী জোৎস্না বেগম ও মেয়ের জামাই শাকিল মিয়া লোহার রড, এসএস পাইপ দিয়ে নাসিমা বেগমের উপর উপর্যুপরি হামলা চালায়। এসময় নাসিমা বেগম অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। এসময় নাসিমা বেগমের ডাক চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসলে হামলাকারীরা পালিয়ে যায়। পরে নাসিমা বেগমকে উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে ও পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালে কর্তব্যরত চিকিৎসকরা নাসিমা বেগমকে  মৃত ঘোষণা করেন। এঘটনায় পাঁচ  জনকে আসামি করে রূপগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে।
রূপগঞ্জ থানার ওসি এএইচএম সালাউদ্দিন বলেন, আমলাবো এলাকায় দেবর ভাবীর হামলার ঘটনায় রূপগঞ্জ থানায় মামলা রুজু করা হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। গ্রেফতারকৃতদের নারায়ণগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে। অন্য আসামিদের গ্রেফতারে পুলিশ তৎপর রয়েছে।

এ সম্পর্কিত আরো খবর...

error: Content is protected !!