নারায়ণগঞ্জ | | |
  সর্বশেষ
রূপগঞ্জে যৌথ অভিযানে ইয়াবা ও এসকাফসহ গ্রেপ্তার ৫:Tnntv24
রূপগঞ্জে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ পেলেন পাঁচ শতাধিক দরিদ্র মানুষ:Tnntv24
রূপগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৩ নেতাকর্মীসহ গ্রেফতার ১২:Tnntv24
রূপগঞ্জে বিআরটিসি বাসে অগ্নিসংযোগ:Tnntv24
ঢাকা -সিলেট মহাসড়কের ভুলতা-গাউছিয়া অংশ এখন যানজট মুক্ত।Tnntv24
শামীম ওসমানে ঘনিষ্ঠ বন্ধু নারায়ণগঞ্জ মহানগর আ’লীগ সাধারণ সম্পাদক অ্যাড.খোকন সাহা’র চির বিদায়।Tnntv24
জনগণকে  সঙ্গে নিয়ে সন্রাসী কর্মকান্ড ঐক্যবদ্ধভাবে প্রতিহত করতে হবে- সমাজকল্যাণ মন্ত্রী:Tnntv24
শিশু শিক্ষার্থীর শরীরে আয়রনের ছ্যাঁকা,মাদ্রাসার শিক্ষক কারাগারে। Tnntv24
নারায়ণগঞ্জ শহরে শিগগিরই সংযুক্ত হচ্ছে বুয়েট তৈরি ই-রিকসা,মুক্ত হতে পারে যানজট।Tnntv24
ডেঙ্গুতে ২৪ ঘন্টায় প্রাণ গেল আরও পাঁচ জনের,আক্রান্ত দুই হাজার ২৬০ জন।Tnntv24
Next
Prev

রূপগঞ্জে যৌথ অভিযানে ইয়াবা ও এসকাফসহ গ্রেপ্তার ৫:Tnntv24

রূপগঞ্জে যৌথ অভিযানে ইয়াবা ও এসকাফসহ গ্রেপ্তার ৫:Tnntv24

Facebook
WhatsApp
LinkedIn
রূপগঞ্জে যৌথ অভিযানে ইয়াবা ও এসকাফসহ গ্রেপ্তার ৫:Tnntv24
রূপগঞ্জে যৌথ অভিযানে ইয়াবা
ও এসকাফসহ গ্রেপ্তার ৫
Tnntv24.শফিকুল আলম ভূইয়া নিজস্ব প্রতিবেদকঃ
নারায়ণগঞ্জের রূপগঞ্জে এসআরবি-১১ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) যৌথ অভিযানে ৪৭৫ পিস ইয়াবা ট্যাবলেট ও ১৫ বোতল এসকাফ সিরাপসহ পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে।
বুধবার (১১ নভেম্বর) রাতে  রূপগঞ্জের নগরপাড়া বাজার, গঙ্গানগর নামাপাড়া গ্রাম ও তারাবো দক্ষিণপাড়া এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মো. নাদিম মিয়া (৩৪), মো. ইমরান হোসেন (২৭), মো. মুস্তাকিম (১৯), মো. রাব্বি হাসান (৩০) ও মো. নাদিম (২০)।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) এসআরবি-১১-এর পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে এসআরবি-১১ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি যৌথ দল রূপগঞ্জ ও তারাবো এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় পৃথক স্থান থেকে মোট ৪৭৫ পিস ইয়াবা ট্যাবলেট ও ১৫ বোতল এসকাফ সিরাপ জব্দ করা হয়।
এসআরবি-১১ জানায়, প্রাথমিক অনুসন্ধান ও জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা সংঘবদ্ধ মাদক চোরাচালান চক্রের সক্রিয় সদস্য বলে তথ্য পাওয়া গেছে। তাঁরা দীর্ঘদিন ধরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে নারায়ণগঞ্জসহ আশপাশের বিভিন্ন এলাকায় মাদকদ্রব্য বহন, সরবরাহ ও বিক্রয়ের সঙ্গে জড়িত ছিলেন বলে দাবি করা হয়েছে।
গ্রেপ্তারকৃত পাঁচজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে রূপগঞ্জ থানায় নিয়মিত মামলা করা হয়েছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
এ ছাড়া মাদক নির্মূলে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে এসআরবি-১১।
ঘটনার সত্যতা স্বীকার করে রূপগঞ্জ থানার ওসি৷ এএইচ এম  সালাউদ্দিন আহমেদ বলেন, এসআরবি ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের যৌথ অভিযানে ৪৭৫ পিস ইয়াবা এবং ১৫ পিস এসকাপ সিরাপসহ ৫ জনকে আটক করা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এ সম্পর্কিত আরো খবর...

error: Content is protected !!