নারায়ণগঞ্জ | | |
  সর্বশেষ
শিশু শিক্ষার্থীর শরীরে আয়রনের ছ্যাঁকা,মাদ্রাসার শিক্ষক কারাগারে। Tnntv24
নারায়ণগঞ্জ শহরে শিগগিরই সংযুক্ত হচ্ছে বুয়েট তৈরি ই-রিকসা,মুক্ত হতে পারে যানজট।Tnntv24
ডেঙ্গুতে ২৪ ঘন্টায় প্রাণ গেল আরও পাঁচ জনের,আক্রান্ত দুই হাজার ২৬০ জন।Tnntv24
সোনা চোরাচালানের অভিযোগে জাপানি পুলিশের হাতে ধরাপড়েছে নারায়ণগঞ্জের সাবেক চ্যায়ারম্যান ফজর আলী।Tnntv24
রূপগঞ্জে কাঞ্চন ভারতচন্দ্র উচ্চবিদ্যালয় ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন ও কলেজে নবীন বরণ উৎসব:Tnntv24
আসন্ন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে এনসিপি প্রার্থী শওকত না জুনায়েদ। Tnntv24
বিএনপির সাবেক এমপি সিরাজ কন্যা মুক্তি নারায়ণগঞ্জ মহানগর এনসিপির আহবায়ক হলেন।Tnntv24
জায়গা নিয়ে বিরোধ হত্যা ঘটনা মামলায় এক পরিবারের তিনজন গ্রেপ্তার। Tnntv24
সংসদ সদস্য আল আমিন মনে করেন নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের ইন্দনে পোশাক শ্রমিকরা মাঠে নেমেছে।Tnntv24
রূপগঞ্জে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপিত করবো সমবায়,গড়বো দেশ,সবার জন্য বাংলাদেশ:Tnntv24
Next
Prev

ডেঙ্গুতে ২৪ ঘন্টায় প্রাণ গেল আরও পাঁচ জনের,আক্রান্ত দুই হাজার ২৬০ জন।Tnntv24

ডেঙ্গুতে ২৪ ঘন্টায় প্রাণ গেল আরও পাঁচ জনের,আক্রান্ত দুই হাজার ২৬০ জন।Tnntv24

Facebook
WhatsApp
LinkedIn
ডেঙ্গুতে ২৪ ঘন্টায় প্রাণ গেল আরও পাঁচ জনের,আক্রান্ত দুই হাজার ২৬০ জন।Tnntv24

ডেঙ্গুতে ২৪ ঘন্টায় প্রাণ গেল আরও পাঁচ জনের,আক্রান্ত দুই হাজার ২৬০ জন

Tnntv24.অনলাইন ডেক্স:

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে সারা দেশে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। চলতি বছর এ পর্যন্ত মোট প্রাণহানি বেড়ে ৪৬৬ জনে দাঁড়ালো। গত একদিনে ডেঙ্গু নিয়ে নতুন করে ২ হাজার ২৬০ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত একদিনে ঢাকা বিভাগে ডেঙ্গুতে তিনজন মারা গেছেন। পাশাপাশি এই সময়ে ময়মনসিংহ বিভাগে একজন ও বরিশাল বিভাগে একজনের মৃত্যু হয়েছে। অন্যদিকে গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগেই সবচেয়ে বেশি ১ হাজার ৭৭ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

এ সময়ে খুলনা বিভাগে ২৭৭ জন, চট্টগ্রাম বিভাগে ২৬৫ জন এবং বরিশাল বিভাগে ২৪৩ জন রোগী হাসপাতালে ভর্তি হন। এছাড়া রাজশাহী বিভাগে ১৮৮ জন, ময়মনসিংহ বিভাগে ১১১ জন, রংপুর বিভাগে ৮৩ জন এবং সিলেট বিভাগে ১৬ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন।

চলতি বছর ১লা জানুয়ারি থেকে এ পর্যন্ত দেশে ডেঙ্গুতে মোট ৪৬৬ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে দুই সিটি করপোরেশনসহ শুধু ঢাকা বিভাগেই ডেঙ্গুতে ২২৪ জন মারা গেছেন। একই সময়ে অন্যান্য বিভাগেও ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মৃত্যুর খবর পাওয়া গেছে।

এ সম্পর্কিত আরো খবর...

error: Content is protected !!