নারায়ণগঞ্জ | | |
  সর্বশেষ
শিশু শিক্ষার্থীর শরীরে আয়রনের ছ্যাঁকা,মাদ্রাসার শিক্ষক কারাগারে। Tnntv24
নারায়ণগঞ্জ শহরে শিগগিরই সংযুক্ত হচ্ছে বুয়েট তৈরি ই-রিকসা,মুক্ত হতে পারে যানজট।Tnntv24
ডেঙ্গুতে ২৪ ঘন্টায় প্রাণ গেল আরও পাঁচ জনের,আক্রান্ত দুই হাজার ২৬০ জন।Tnntv24
সোনা চোরাচালানের অভিযোগে জাপানি পুলিশের হাতে ধরাপড়েছে নারায়ণগঞ্জের সাবেক চ্যায়ারম্যান ফজর আলী।Tnntv24
রূপগঞ্জে কাঞ্চন ভারতচন্দ্র উচ্চবিদ্যালয় ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন ও কলেজে নবীন বরণ উৎসব:Tnntv24
আসন্ন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে এনসিপি প্রার্থী শওকত না জুনায়েদ। Tnntv24
বিএনপির সাবেক এমপি সিরাজ কন্যা মুক্তি নারায়ণগঞ্জ মহানগর এনসিপির আহবায়ক হলেন।Tnntv24
জায়গা নিয়ে বিরোধ হত্যা ঘটনা মামলায় এক পরিবারের তিনজন গ্রেপ্তার। Tnntv24
সংসদ সদস্য আল আমিন মনে করেন নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের ইন্দনে পোশাক শ্রমিকরা মাঠে নেমেছে।Tnntv24
রূপগঞ্জে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপিত করবো সমবায়,গড়বো দেশ,সবার জন্য বাংলাদেশ:Tnntv24
Next
Prev

সোনা চোরাচালানের অভিযোগে জাপানি পুলিশের হাতে ধরাপড়েছে নারায়ণগঞ্জের সাবেক চ্যায়ারম্যান ফজর আলী।Tnntv24

সোনা চোরাচালানের অভিযোগে জাপানি পুলিশের হাতে ধরাপড়েছে নারায়ণগঞ্জের সাবেক চ্যায়ারম্যান ফজর আলী।Tnntv24

Facebook
WhatsApp
LinkedIn
সোনা চোরাচালানের অভিযোগে জাপানি পুলিশের হাতে ধরাপড়েছে নারায়ণগঞ্জের সাবেক চ্যায়ারম্যান ফজর আলী।Tnntv24

সোনা চোরাচালানের অভিযোগে জাপানি পুলিশের হাতে ধরাপড়েছে

নারায়ণগঞ্জের সাবেক চ্যায়ারম্যান ফজর আলী

Tnntv24.অনলাইন ডেক্স:

সিঙ্গাপুর থেকে জাপানে সোনা চোরাচালানের চেষ্টার অভিযোগে নারায়ণগঞ্জ সদর উপজেলার গোগনগর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ফজর আলীকে গ্রেপ্তার করেছে ওই দেশের হুনমা প্রিফেকচার পুলিশ।

গত বৃহস্পতিবার (৫ নভেম্বর) ফজর আলীসহ গুনমার ওতা শহরের দুইজন বাসিন্দাকে গ্রেপ্তারের খবর প্রকাশিত হয়েছে জাপানের স্থানীয় সংবাদমাধ্যমে।

জাপানের সংবাদমাধ্যমে টিবিএসের প্রতিবেদনে গ্রেপ্তার বাংলাদেশীর নাম ‘আলি ফাজার’ (৬১) হিসেবে উল্লেখ করা হয়েছে। অপরজনের নাম কোইচি তানাকা (৬৩)।

পুলিশকে তানাকা নিজেকে পরিবহন ব্যবসায়ী এবং আলি ফাজার নিজেকে একটি প্রতিষ্ঠানের কর্মকর্তা হিসেবে পরিচয় দিয়েছেন বলে জানিয়েছে সংবাদমাধ্যমটি।

গুনমা পুলিশের বরাতে এফএম গুনমা জানায়, গত আগস্টে সিঙ্গাপুর থেকে নারিতা বিমানবন্দর হয়ে সোনার মুদ্রা ও অলঙ্কারসহ ৬৯টি সামগ্রী শুল্ক কর্তৃপক্ষের কাছে ঘোষণা না দিয়ে জাপানে আনার চেষ্টা করা হয়। প্রায় ১ দশমিক ৮ কেজি ওজনের এসব সামগ্রীর মূল্য ৪ কোটি ৫ লাখ ৭০ হাজার ইয়েন।

পুলিশের সন্দেহ, এর মাধ্যমে শুল্ক ও ভোগকর বাবদ প্রায় ৪৩ লাখ ৬০ হাজার ইয়েন ফাঁকি দেওয়ার চেষ্টা করা হয়। নারিতা বিমানবন্দরে তানাকার পোশাকের পকেটে সামগ্রীগুলো শনাক্ত করেন শুল্ক কর্মকর্তারা।

টিবিএস জানিয়েছে, দুজন আলাদাভাবে একাধিকবার সিঙ্গাপুরে যাতায়াত করেছেন এবং গুনমার বিভিন্ন দোকানে সোনা বিক্রি করেছেন বলে সন্দেহ করছে পুলিশ। জাপানে প্রবেশের আগে ও পরে তাদের ঘন ঘন দেখা হতো বলেও পুলিশ জানিয়েছে। জিজ্ঞাসাবাদে দু’জনই অভিযোগ অস্বীকার করেছেন।

তানাকা বলেন, “কর ফাঁকি দেওয়া আমার উদ্দেশ্য ছিল না।” অন্যদিকে, আলি ফাজার ওরফে ফজর আলী এই ঘটনার সঙ্গে তার কোনো সম্পর্ক নেই বলে দাবি করেছেন।

ফজর আলী ২০২১ সালে স্বতন্ত্র প্রার্থী হিসেবে গোগনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন। তার আগে তার ভাই এ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিলেন। ফজর আলী ওসমান পরিবারের ঘনিষ্ঠদের একজন ছিলেন।

২০২৪ সালের আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতন হলে আত্মগোপনে চলে যান ফজর আলী। তার বিরুদ্ধে দেশের একাধিক থানায় বৈষম্যবিরোধী আন্দোলনে হত্যাকাণ্ড ও হামলা চালানোর অভিযোগে মামলা রয়েছে।

এ সম্পর্কিত আরো খবর...

error: Content is protected !!