নারায়ণগঞ্জ | | |
  সর্বশেষ
শিশু শিক্ষার্থীর শরীরে আয়রনের ছ্যাঁকা,মাদ্রাসার শিক্ষক কারাগারে। Tnntv24
নারায়ণগঞ্জ শহরে শিগগিরই সংযুক্ত হচ্ছে বুয়েট তৈরি ই-রিকসা,মুক্ত হতে পারে যানজট।Tnntv24
ডেঙ্গুতে ২৪ ঘন্টায় প্রাণ গেল আরও পাঁচ জনের,আক্রান্ত দুই হাজার ২৬০ জন।Tnntv24
সোনা চোরাচালানের অভিযোগে জাপানি পুলিশের হাতে ধরাপড়েছে নারায়ণগঞ্জের সাবেক চ্যায়ারম্যান ফজর আলী।Tnntv24
রূপগঞ্জে কাঞ্চন ভারতচন্দ্র উচ্চবিদ্যালয় ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন ও কলেজে নবীন বরণ উৎসব:Tnntv24
আসন্ন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে এনসিপি প্রার্থী শওকত না জুনায়েদ। Tnntv24
বিএনপির সাবেক এমপি সিরাজ কন্যা মুক্তি নারায়ণগঞ্জ মহানগর এনসিপির আহবায়ক হলেন।Tnntv24
জায়গা নিয়ে বিরোধ হত্যা ঘটনা মামলায় এক পরিবারের তিনজন গ্রেপ্তার। Tnntv24
সংসদ সদস্য আল আমিন মনে করেন নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের ইন্দনে পোশাক শ্রমিকরা মাঠে নেমেছে।Tnntv24
রূপগঞ্জে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপিত করবো সমবায়,গড়বো দেশ,সবার জন্য বাংলাদেশ:Tnntv24
Next
Prev

রূপগঞ্জে কাঞ্চন ভারতচন্দ্র উচ্চবিদ্যালয় ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন ও কলেজে নবীন বরণ উৎসব:Tnntv24

রূপগঞ্জে কাঞ্চন ভারতচন্দ্র উচ্চবিদ্যালয় ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন ও কলেজে নবীন বরণ উৎসব:Tnntv24

Facebook
WhatsApp
LinkedIn
রূপগঞ্জে কাঞ্চন ভারতচন্দ্র উচ্চবিদ্যালয় ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন ও কলেজে নবীন বরণ উৎসব:Tnntv24
রূপগঞ্জে কাঞ্চন ভারতচন্দ্র উচ্চবিদ্যালয় ভবনের
ভিত্তিপ্রস্তর স্থাপন ও কলেজে নবীন বরণ উৎসব
Tnntv24.শফিকুল আলম ভুইয়া নিজস্ব প্রতিবেদকঃ
নারায়ণগঞ্জের রূপগঞ্জে  কাঞ্চন পৌরসভা এলাকায় অবস্থিত সলিমউদ্দিন চৌধুরী ডিগ্রি কলেজে নতুন শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের স্বাগত জানাতে এক বর্ণাঢ্য নবীন বরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এর আগে কাঞ্চন ভারতচন্দ্র উচ্চ বিদ্যালয়ে একটি পাঁচতলা ভবন নির্মাণে ভিত্তিপ্রস্তর স্থাপন করেন নারায়ণগঞ্জ-১ রূপগঞ্জ আসনের সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান ভুঁইয়া দিপু। কাঞ্চন সলিমউদ্দিন ডিগ্রি কলেজের অধ্যক্ষ জাহাঙ্গীর মালুমের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান ভুঁইয়া দিপু। এ সময় আরো উপস্থিত ছিলেন রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম আব্দুল্লাহ বিন শফিক, রূপগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট মাহফুজুর রহমান হুমায়ুন, সাধারণ সম্পাদক হাজী বাছির উদ্দিন বাচ্চু, কাঞ্চন পৌর বিএনপির সভাপতি আলহাজ্ব মজিবুর রহমান ভুঁইয়া, সাধারণ সম্পাদক মফিকুল ইসলাম খান, উপজেলা যুবদলের সহসভাপতি এডভোকেট আমিরুল ইসলাম ইমন, সানাউল্লাহ মান্নান সানী, জেলা ছাত্রদলের সাবেক নেতা ইসমাইল মামুন প্রমুখ।
সভায় বক্তারা বলেন, আজকের শিশুরাই আগামি দিনের ভবিষ্যত। এদের সুন্দর পরিবেশে পাঠদানের সুযোগ সৃষ্টি করে দিলে আগামীতে তারাও সুন্দরের প্রতি ঝুঁকবে। তারা শিক্ষার প্রতি আগ্রহ দেখাবে। শিক্ষার মানোন্নয়নে চলতি মাসের মধ্যেই ভারতচন্দ্র উচ্চ বিদ্যালয়ের ভবন রং করা হবে। অনুষ্ঠানে অতিথিরা নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন। তাঁরা শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনা ও ভালো ফলাফলের পাশাপাশি সৎ, দেশপ্রেমিক এবং সুনাগরিক হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান। পরে কলেজ শিক্ষার্থীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। এ সময় অতিথিবৃন্দ একটি পাঁচতলা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন উদ্বোধন করেন। পরে পাশের সলিমউদ্দিন চৌধুরী ডিগ্রি কলেজের একাদশ শ্রেণীর শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান ভুঁইয়া দিপু যোগদান করেন। সেখানেও বেশ কিছু শিক্ষার্থীর হাতে খেলাধুলা সামগ্রী তুলে দেন।

এ সম্পর্কিত আরো খবর...

error: Content is protected !!