নারায়ণগঞ্জ | | |
  সর্বশেষ
শিশু শিক্ষার্থীর শরীরে আয়রনের ছ্যাঁকা,মাদ্রাসার শিক্ষক কারাগারে। Tnntv24
নারায়ণগঞ্জ শহরে শিগগিরই সংযুক্ত হচ্ছে বুয়েট তৈরি ই-রিকসা,মুক্ত হতে পারে যানজট।Tnntv24
ডেঙ্গুতে ২৪ ঘন্টায় প্রাণ গেল আরও পাঁচ জনের,আক্রান্ত দুই হাজার ২৬০ জন।Tnntv24
সোনা চোরাচালানের অভিযোগে জাপানি পুলিশের হাতে ধরাপড়েছে নারায়ণগঞ্জের সাবেক চ্যায়ারম্যান ফজর আলী।Tnntv24
রূপগঞ্জে কাঞ্চন ভারতচন্দ্র উচ্চবিদ্যালয় ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন ও কলেজে নবীন বরণ উৎসব:Tnntv24
আসন্ন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে এনসিপি প্রার্থী শওকত না জুনায়েদ। Tnntv24
বিএনপির সাবেক এমপি সিরাজ কন্যা মুক্তি নারায়ণগঞ্জ মহানগর এনসিপির আহবায়ক হলেন।Tnntv24
জায়গা নিয়ে বিরোধ হত্যা ঘটনা মামলায় এক পরিবারের তিনজন গ্রেপ্তার। Tnntv24
সংসদ সদস্য আল আমিন মনে করেন নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের ইন্দনে পোশাক শ্রমিকরা মাঠে নেমেছে।Tnntv24
রূপগঞ্জে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপিত করবো সমবায়,গড়বো দেশ,সবার জন্য বাংলাদেশ:Tnntv24
Next
Prev

নারায়ণগঞ্জ শহরে শিগগিরই সংযুক্ত হচ্ছে বুয়েট তৈরি ই-রিকসা,মুক্ত হতে পারে যানজট।Tnntv24

নারায়ণগঞ্জ শহরে শিগগিরই সংযুক্ত হচ্ছে বুয়েট তৈরি ই-রিকসা,মুক্ত হতে পারে যানজট।Tnntv24

Facebook
WhatsApp
LinkedIn
নারায়ণগঞ্জ শহরে শিগগিরই সংযুক্ত হচ্ছে বুয়েট তৈরি ই-রিকসা,মুক্ত হতে পারে যানজট।Tnntv24

নারায়ণগঞ্জ শহরে শিগগিরই সংযুক্ত হচ্ছে

বুয়েট তৈরি ই-রিকসা,মুক্ত হতে পারে যানজট

Tnntv24.নিজস্ব প্রতিবেদক:

নারায়ণগঞ্জ শহরের যানজট নিরসনে বড় ধরনের পরিবর্তনের উদ্যোগ নিয়েছে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (এনসিসি)। আগামী ছয় মাসের মধ্যে শহরে চলাচলরত প্রচলিত রিকশার পরিবর্তে চালু করা হবে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) তৈরি বিশেষ ধরনের ই-রিকশা। এ সময়ের পর বর্তমান রিকশাগুলো আর শহরে চলাচল করতে পারবে না। একই সঙ্গে রিকশার নিবন্ধন ও প্লেট বিতরণ ব্যবস্থায়ও আমূল পরিবর্তন আনা হচ্ছে। একজন মালিক সর্বোচ্চ পাঁচটি ই-রিকশার প্লেট পাবেন। ফলে বর্তমানে যেসব ব্যক্তির নামে ৫০টিরও বেশি রিকশার নিবন্ধন রয়েছে, তাঁরাও নতুন ব্যবস্থায় পাঁচটির বেশি প্লেট পাবেন না।

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান এসব তথ্য জানিয়েছেন। গতকাল সিটি করপোরেশনের মিটিং রুমে আয়োজিত এক উন্নয়নবিষয়ক বৈঠকে তিনি নগরীর যানজট নিরসনে সিটি করপোরেশনের এই পরিকল্পনার কথা তুলে ধরেন।

সিটি করপোরেশন সূত্রে জানা গেছে, নারায়ণগঞ্জ শহরে দীর্ঘদিন ধরে যানজটের অন্যতম প্রধান কারণ হিসেবে অনিয়ন্ত্রিত রিকশা চলাচলকে বিবেচনা করা হচ্ছে। বিশেষ করে বিপুলসংখ্যক ব্যাটারিচালিত রিকশা, অপরিকল্পিত চলাচল, সড়কে শৃঙ্খলার অভাব এবং একই ব্যক্তির নামে বিপুলসংখ্যক রিকশার নিবন্ধন নগরীর যানবাহন ব্যবস্থাপনাকে জটিল করে তুলেছে। এ পরিস্থিতি থেকে উত্তরণে প্রচলিত রিকশা ব্যবস্থার পরিবর্তে প্রযুক্তিনির্ভর ও নিয়ন্ত্রিত ই-রিকশা চালুর পরিকল্পনা নেওয়া হয়েছে।

নতুন ব্যবস্থায় বুয়েটের নকশা ও প্রযুক্তিতে তৈরি বিশেষ ধরনের ই-রিকশা চলাচল করবে। এসব যানবাহনের গঠন, গতি ও চলাচলব্যবস্থা নির্ধারিত নিয়মের মধ্যে রাখার পরিকল্পনা রয়েছে। এর ফলে ইচ্ছামতো রিকশা তৈরি, অতিরিক্ত গতিতে চলাচল এবং অনিয়ন্ত্রিতভাবে সড়কে যানবাহন নামানোর প্রবণতা নিয়ন্ত্রণ করা সম্ভব হবে বলে মনে করছে সিটি করপোরেশন।

এদিকে নতুন ই-রিকশা চালুর ক্ষেত্রে সবচেয়ে বড় পরিবর্তন আসছে নিবন্ধন ও প্লেট বিতরণ ব্যবস্থায়। বর্তমানে যেসব রিকশার মালিক সিটি করপোরেশনের নিবন্ধন নম্বর পেয়েছেন, তাঁদের নতুন ব্যবস্থায় সর্বোচ্চ পাঁচটি করে ই-রিকশার প্লেট দেওয়া হবে। অর্থাৎ কোনো ব্যক্তির নামে বর্তমানে ১০টি, ২০টি কিংবা ৫০টিরও বেশি রিকশার নিবন্ধন থাকলেও নতুন ব্যবস্থায় তিনি পাঁচটির বেশি প্লেট পাবেন না। এর মাধ্যমে রিকশা ব্যবসার নামে অল্পসংখ্যক ব্যক্তির হাতে বিপুলসংখ্যক নিবন্ধন থাকার প্রবণতা বন্ধ করার উদ্যোগ নেওয়া হচ্ছে।

সিটি করপোরেশনের এই সিদ্ধান্ত কার্যকর হলে একদিকে যেমন রিকশার সংখ্যা নিয়ন্ত্রণে আসবে, অন্যদিকে তেমনি রিকশার নিবন্ধন ব্যবস্থায় স্বচ্ছতা ও জবাবদিহি প্রতিষ্ঠিত হবে বলে আশা করা হচ্ছে। বিশেষ করে যারা বহু রিকশার নিবন্ধন নিয়ে নগরীর সড়কে যানবাহন চলাচল নিয়ন্ত্রণের বাইরে রেখেছেন, তাঁদের জন্য নতুন নিয়ম বড় ধরনের পরিবর্তন নিয়ে আসবে।

প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান মনে করছেন, পরিকল্পিতভাবে ই-রিকশা চালু এবং নিবন্ধন ব্যবস্থায় শৃঙ্খলা ফিরিয়ে আনা সম্ভব হলে নারায়ণগঞ্জ শহরের দীর্ঘদিনের যানজট সমস্যার স্থায়ী সমাধানের পথ তৈরি হবে। তবে এই উদ্যোগ বাস্তবায়নের ক্ষেত্রে নির্ধারিত সময়সীমা, পুরোনো রিকশা প্রত্যাহার, নতুন ই-রিকশার প্লেট বিতরণ এবং চালকদের জন্য প্রয়োজনীয় নীতিমালা প্রণয়ন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

নগরবাসীর দীর্ঘদিনের প্রত্যাশা, যানজটমুক্ত ও শৃঙ্খলাপূর্ণ একটি আধুনিক নারায়ণগঞ্জ শহর। সিটি করপোরেশনের এই পরিকল্পনা বাস্তবায়িত হলে নগরীর যানবাহন ব্যবস্থাপনায় নতুন অধ্যায়ের সূচনা হতে পারে। তবে ঘোষিত ছয় মাসের সময়সীমার মধ্যে প্রস্তুতি সম্পন্ন করে নতুন ব্যবস্থা কার্যকর করতে পারবে কি না, সেটিই এখন দেখার বিষয়।

এ সম্পর্কিত আরো খবর...

error: Content is protected !!