নারায়ণগঞ্জ | | |
  সর্বশেষ
রূপগঞ্জে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ পেলেন পাঁচ শতাধিক দরিদ্র মানুষ:Tnntv24
রূপগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৩ নেতাকর্মীসহ গ্রেফতার ১২:Tnntv24
রূপগঞ্জে বিআরটিসি বাসে অগ্নিসংযোগ:Tnntv24
ঢাকা -সিলেট মহাসড়কের ভুলতা-গাউছিয়া অংশ এখন যানজট মুক্ত।Tnntv24
শামীম ওসমানে ঘনিষ্ঠ বন্ধু নারায়ণগঞ্জ মহানগর আ’লীগ সাধারণ সম্পাদক অ্যাড.খোকন সাহা’র চির বিদায়।Tnntv24
জনগণকে  সঙ্গে নিয়ে সন্রাসী কর্মকান্ড ঐক্যবদ্ধভাবে প্রতিহত করতে হবে- সমাজকল্যাণ মন্ত্রী:Tnntv24
শিশু শিক্ষার্থীর শরীরে আয়রনের ছ্যাঁকা,মাদ্রাসার শিক্ষক কারাগারে। Tnntv24
নারায়ণগঞ্জ শহরে শিগগিরই সংযুক্ত হচ্ছে বুয়েট তৈরি ই-রিকসা,মুক্ত হতে পারে যানজট।Tnntv24
ডেঙ্গুতে ২৪ ঘন্টায় প্রাণ গেল আরও পাঁচ জনের,আক্রান্ত দুই হাজার ২৬০ জন।Tnntv24
সোনা চোরাচালানের অভিযোগে জাপানি পুলিশের হাতে ধরাপড়েছে নারায়ণগঞ্জের সাবেক চ্যায়ারম্যান ফজর আলী।Tnntv24
Next
Prev

রূপগঞ্জে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ পেলেন পাঁচ শতাধিক দরিদ্র মানুষ:Tnntv24

রূপগঞ্জে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ পেলেন পাঁচ শতাধিক দরিদ্র মানুষ:Tnntv24

Facebook
WhatsApp
LinkedIn
রূপগঞ্জে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ পেলেন পাঁচ শতাধিক দরিদ্র মানুষ:Tnntv24
রূপগঞ্জে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ
পেলেন পাঁচ শতাধিক দরিদ্র মানুষ
Tnntv24.শফিকুল আলম ভুঁইয়া নিজস্ব প্রতিবেদকঃ
 নারায়নগঞ্জের রূপগঞ্জে অসহায়  ও দরিদ্র মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে ব্যতিক্রম ধর্মী উদ্যোগ নিয়েছে ইসলামী সমাজ কল্যাণ পরিষদ। দীর্ঘ দুই বছর যাবত এ প্রতিষ্ঠানটি তারাবো পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে দরিদ্র মানুষের জন্য এচিকিৎসা ক্যাম্পের আয়োজন করে আসছেন।
বুধবার (১১ নভেম্বর) উপজেলার তারাবো পৌরসভার কামালনগর এলাকায় ইস্ট পয়েন্ট ইন্টারন্যাশনাল স্কুলে দিনব্যাপী এ চিকিৎসা সেবা প্রধান করা হয়। স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক ঢাকার সহযোগিতায় ও ইস্পাহানি ইসলামিয়া চক্ষু ইনস্টিটিউটের ব্যবস্থাপনায় চক্ষু রোগ বিশেষজ্ঞ ডাক্তার ইমরান হোসেনের তত্ত্বাবধানে একটি চিকিৎসক টিম এ সেবা প্রদান করেন।
সকাল থেকেই চিকিৎসাসেবা নিতে ক্যাম্পে ভিড় করেন আশপাশের বিভিন্ন গ্রামের নারী-পুরুষ ও বয়স্ক রোগীরা। বিশেষজ্ঞ চিকিৎসকেরা আধুনিক চিকিৎসা সরঞ্জামের মাধ্যমে রোগীদের চোখ পরীক্ষা করেন। পাশাপাশি তাদের শারীরিক অবস্থা বিবেচনায় প্রয়োজনীয় চিকিৎসা পরামর্শ ও সেবা প্রদান করা হয়।এতে ৫ শতাধিক অসহায় ও দরিদ্র মানুষ বিনামূল্যে চিকিৎসাসেবা, চোখ পরীক্ষা এবং প্রয়োজনীয় চিকিৎসা পরামর্শ গ্রহণ করেন। অর্থাভাবে যারা দীর্ঘদিন ধরে চিকিৎসা করাতে পারছিলেন না, তাদের জন্য এ আয়োজন হয়ে ওঠে স্বস্তি ও আশার আলো।
 আয়োজক ইসলামিক সমাজ কল্যাণ পরিষদের সভাপতি আল আমিন বলেন, দীর্ঘদিন যাবত আমাদের এ প্রতিষ্ঠান সমাজের অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের জন্য কাজ করছে। আজকে আমাদের এখানে চক্ষু চিকিৎসা ক্যাম্প চলছে। এখানে রোগীদের সমস্যা অনুপাতে চশমা ড্রপ সহ বিভিন্ন ঔষধসহ সানি রোগীর অপারেশনের ব্যবস্থা করা হচ্ছে।ইতিমধ্যেই আমরা তারাবো পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে চিকিৎসা ক্যাম্পের আয়োজন করেছি। আমরা বিভিন্ন বিশেষজ্ঞ ডাক্তার দিয়ে এ যাবত প্রায় পাঁচ হাজার রোগীকে চিকিৎসা সেবা প্রদান করেছি।
তিনি বলেন, আমরা তারাবো পৌরসভায় আন্তর্জাতিক মানের একটি হসপিটাল গড়ে তোলার পরিকল্পনা নিয়ে কাজ করছি। অসহায় ও দুঃস্থ মানুষের সেবায় এ সংগঠন সবসময় কাজ করে যাবে। ভবিষ্যতে এ সেবামূলক কার্যক্রমের পরিধি আরও বাড়িয়ে চিকিৎসা সেবা মানুষের মানুষের দ্বার ঘোরায় পৌঁছে দেওয়ার পরিকল্পনা রয়েছে।
এই চক্ষু চিকিৎসা সেবা প্রদান অনুষ্ঠানে আল আমিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এডভোকেট ইসরাফিল হোসাইন, সাইফুল ইসলাম সিরাজী, তানভীর হাসান মিলন ও অ্যাডভোকেট আয়নাল হক প্রমূখ।

এ সম্পর্কিত আরো খবর...

error: Content is protected !!