নারায়ণগঞ্জ | | |
  সর্বশেষ
রূপগঞ্জে বিআরটিসি বাসে অগ্নিসংযোগ:Tnntv24
ঢাকা -সিলেট মহাসড়কের ভুলতা-গাউছিয়া অংশ এখন যানজট মুক্ত।Tnntv24
শামীম ওসমানে ঘনিষ্ঠ বন্ধু নারায়ণগঞ্জ মহানগর আ’লীগ সাধারণ সম্পাদক অ্যাড.খোকন সাহা’র চির বিদায়।Tnntv24
জনগণকে  সঙ্গে নিয়ে সন্রাসী কর্মকান্ড ঐক্যবদ্ধভাবে প্রতিহত করতে হবে- সমাজকল্যাণ মন্ত্রী:Tnntv24
শিশু শিক্ষার্থীর শরীরে আয়রনের ছ্যাঁকা,মাদ্রাসার শিক্ষক কারাগারে। Tnntv24
নারায়ণগঞ্জ শহরে শিগগিরই সংযুক্ত হচ্ছে বুয়েট তৈরি ই-রিকসা,মুক্ত হতে পারে যানজট।Tnntv24
ডেঙ্গুতে ২৪ ঘন্টায় প্রাণ গেল আরও পাঁচ জনের,আক্রান্ত দুই হাজার ২৬০ জন।Tnntv24
সোনা চোরাচালানের অভিযোগে জাপানি পুলিশের হাতে ধরাপড়েছে নারায়ণগঞ্জের সাবেক চ্যায়ারম্যান ফজর আলী।Tnntv24
রূপগঞ্জে কাঞ্চন ভারতচন্দ্র উচ্চবিদ্যালয় ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন ও কলেজে নবীন বরণ উৎসব:Tnntv24
আসন্ন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে এনসিপি প্রার্থী শওকত না জুনায়েদ। Tnntv24
Next
Prev

জনগণকে  সঙ্গে নিয়ে সন্রাসী কর্মকান্ড ঐক্যবদ্ধভাবে প্রতিহত করতে হবে- সমাজকল্যাণ মন্ত্রী:Tnntv24

জনগণকে  সঙ্গে নিয়ে সন্রাসী কর্মকান্ড ঐক্যবদ্ধভাবে প্রতিহত করতে হবে- সমাজকল্যাণ মন্ত্রী:Tnntv24

Facebook
WhatsApp
LinkedIn
জনগণকে  সঙ্গে নিয়ে সন্রাসী কর্মকান্ড ঐক্যবদ্ধভাবে প্রতিহত করতে হবে- সমাজকল্যাণ মন্ত্রী:Tnntv24
জনগণকে  সঙ্গে নিয়ে সন্রাসী কর্মকান্ড ঐক্যবদ্ধভাবে
প্রতিহত করতে হবে- সমাজকল্যাণ মন্ত্রী
Tnntv24শফিকুল আলম ভূইয়া নিজস্ব প্রতিবেদকঃ
সমাজকল্যাণ মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, জনগণকে সঙ্গে নিয়ে  সন্ত্রাসী কর্মকান্ড ঐক্যবদ্ধভাবে প্রতিহত করতে হবে। যেকোন উসকানিতে ধৈর্য ধরতে হবে। সাহস থাকলে আসেন। অহেতুক সুড়সুড়ি দিবেন না। উসকানিদাতাদেরকেও আইনের আওতায় আনতে হবে। সরকার বিনামূল্যে প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিতে কাজ করছে। জেলায় জেলায় প্রতিবন্ধী স্কুল প্রতিষ্ঠা করা হবে। ছেলে মেয়েদের মাদক থেকে দূরে রাখতে হবে। ৫আগস্টের আগে যারা ক্ষমতায় ছিলেন তারা দেশের অর্থনীতিকে ভঙ্গুর করে পালিয়ে গেছেন। মঙ্গলবার (১০নভেম্বর) নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার রাজিয়া মেমোরিয়াল ট্রাস্টের সহযোগী প্রতিষ্ঠান দাউদপুর জেনারেল হাসপাতাল উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সভায় সভাপতিত্ব করেন মেজর জেনারেল (অবঃ) অধ্যাপক ডা. মোঃ আজিজুল ইসলাম। সভায় বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান ভুঁইয়া দিপু, গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি অধ্যাপক ডা. এসএম রফিকুল ইসলাম বাচ্চু, রাজিয়া মেমোরিয়াল ট্রাস্টের চেয়ারম্যান ডা. মুহাম্মদ ওয়াহেদুর রহমান, রূপগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মাহফুজুর রহমান হুমায়ুন, দাউদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি অ্যাডভোকেট হেলাল উদ্দিন প্রমুখ।
সভায় সমাজকল্যাণ মন্ত্রী আরও বলেন, পটকাবাজি, বোমা বাজি বাসে আগুন লাগানো মানুষকে উসকানি দেওয়া আওয়ামী লীগের ইতিহাস। সারাদেশের মানুষকে মনে রাখতে হবে এই আওয়ামী লীগ হোটেল শেরাটনের সামনে দোতলা বাসে আগুন লাগিয়ে কীভাবে মানুষ পুড়িয়েছিল। আওয়ামী লীগ আবার আগুন সন্ত্রাস শুরু করেছে। তারা এদেশের মানুষকে শান্তিতে থাকতে দিতে চায় না। দেশের মানুষকে সাথে নিয়ে তাদের রুখে দিতে হবে। বিএনপি সরকার মানুষের ভাগ্য উন্নয়নের জন্য যা করা দরকার তা করছে। মানুষের সুস্বাস্থ্য, সুশিক্ষা ও সকল উন্নয়ন সরকারের একার পক্ষে সম্ভব নয়। সরকারের পাশাপাশি আর্থিকভাবে স্বচ্ছলদের এগিয়ে আসতে হবে। সরকার সুযোগ সৃষ্টি করে দিবে। আইনি সহায়তা ও নিরাপত্তা নিশ্চিত করবে। তবেই দেশের সার্বিক উন্নয়ন হবে।
পরে নাম ফলক উন্মোচন করে দাউদপুর জেনারেল হাসপাতাল উদ্বোধন করা হয়।

এ সম্পর্কিত আরো খবর...

error: Content is protected !!