নারায়ণগঞ্জ | | |
  সর্বশেষ
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে তুচ্ছ ঘটনায় যুবক খুন,গ্রেপ্তার ১।Tnntv24
নারায়ণগঞ্জে কঠোর নিরাপত্তায় ৭ প্লাটুন বিজিবি ৪ প্লাটুন আনসার নামানো হয়েছে।Tnntv24
রাজনৈতিক নেতাদের খুশি করার চর্চা পুলিশদের বর্জন করতে হবে-সুজন সম্পাদক বদিউল আলম।Tnntv24
আইন শৃঙ্খলা কমিটির সিদ্ধান্ত বাস্তবায়ন করতে হবে-মাহবুবুর রহমান মাসুম:Tnntv24
রূপগঞ্জে ভুলতা-গোলাকান্দাইল ইউনিয়ন  নিয়ে হচ্ছে আরেক পৌরসভা, গেজেট প্রকাশ:Tnntv24
রূপগঞ্জে যৌথ অভিযানে ইয়াবা ও এসকাফসহ গ্রেপ্তার ৫:Tnntv24
রূপগঞ্জে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ পেলেন পাঁচ শতাধিক দরিদ্র মানুষ:Tnntv24
রূপগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৩ নেতাকর্মীসহ গ্রেফতার ১২:Tnntv24
রূপগঞ্জে বিআরটিসি বাসে অগ্নিসংযোগ:Tnntv24
ঢাকা -সিলেট মহাসড়কের ভুলতা-গাউছিয়া অংশ এখন যানজট মুক্ত।Tnntv24
Next
Prev

নারায়ণগঞ্জে কঠোর নিরাপত্তায় ৭ প্লাটুন বিজিবি ৪ প্লাটুন আনসার নামানো হয়েছে।Tnntv24

নারায়ণগঞ্জে কঠোর নিরাপত্তায় ৭ প্লাটুন বিজিবি ৪ প্লাটুন আনসার নামানো হয়েছে।Tnntv24

Facebook
WhatsApp
LinkedIn
নারায়ণগঞ্জে কঠোর নিরাপত্তায় ৭ প্লাটুন বিজিবি ৪ প্লাটুন আনসার নামানো হয়েছে।Tnntv24

নারায়ণগঞ্জে কঠোর নিরাপত্তায় ৭ প্লাটুন বিজিবি

৪ প্লাটুন আনসার নামানো হয়েছে

Tnntv24.নিজস্ব প্রতিবেদক:

নারায়ণগঞ্জের পোশাক কারখানাগুলোতে কর্মপরিবেশ স্বাভাবিক রয়েছে। গত সপ্তাহে শ্রমিক বিক্ষোভের ঘটনার পর শিল্পাঞ্চলে নিরাপত্তা জোরদার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সাত প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও চার প্লাটুন আনসার ব্যাটালিয়ন মোতায়েন করা হয়েছে। পাশাপাশি বাড়ানো হয়েছে গোয়েন্দা নজরদারি ও পুলিশের টহল। এখন পর্যন্ত শ্রমিক আন্দোলনকে কেন্দ্র করে জেলার কোনো পোশাক কারখানা বন্ধের ঘোষণা দেওয়া হয়নি।

রোববার (১৫ নভেম্বর) সকাল থেকে ফতুল্লার শিবু মার্কেট, কাঠেরপুল, বিসিক শিল্পনগরী, আদমজী ইপিজেড, সোনারগাঁ, রূপগঞ্জ ও বন্দরসহ জেলার বিভিন্ন শিল্পাঞ্চলের পোশাক কারখানাগুলোতে শ্রমিকদের স্বাভাবিক উপস্থিতি দেখা গেছে। অন্যান্য দিনের মতোই শ্রমিকেরা কাজে যোগ দিয়েছেন। শিল্প পুলিশের তথ্য অনুযায়ী, জেলার ১ হাজার ৬৮০টি পোশাক কারখানায় উৎপাদন কার্যক্রম স্বাভাবিক রয়েছে।

৬২ বিজিবি নারায়ণগঞ্জ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মির্জা মোহাম্মদ আরাফাত জানান, শিল্পাঞ্চলের যেসব এলাকায় আগে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হয়েছিল, সেসব এলাকা চিহ্নিত করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বয়ে নজরদারি বাড়ানো হয়েছে। বর্তমানে সাত প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন রয়েছেন। সার্বিক পরিস্থিতি এখন স্বাভাবিক রয়েছে।

তিনি বলেন, শিল্পাঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করতে সব বাহিনী সমন্বিতভাবে কাজ করছে।

শিল্প পুলিশ-৪-এর পুলিশ সুপার আব্দুল্লাহ আল মাহমুদ জানান, নারায়ণগঞ্জের ১ হাজার ৬৮০টি পোশাক কারখানায় নারী-পুরুষ মিলিয়ে প্রায় ছয় লাখ শ্রমিক কাজ করেন। দু-একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া জেলার সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। মালিক ও শ্রমিকদের আন্তরিকতা এবং পারস্পরিক সহযোগিতার কারণেই এ পরিস্থিতি বজায় রাখা সম্ভব হচ্ছে। বর্তমানে নিরাপত্তা নিয়ে কোনো আশঙ্কা নেই বলেও জানান তিনি।

জেলার অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী বলেন, দেশের অন্যান্য স্থানে শ্রমিক অসন্তোষের ঘটনা থাকলেও নারায়ণগঞ্জের পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক। শিল্পাঞ্চলসহ জেলার নিরাপত্তায় ৫৭৫ জন পুলিশ সদস্য দায়িত্ব পালন করছেন। জেলা পুলিশের সদস্যসংখ্যা তুলনামূলক কম হওয়ায় মুন্সিগঞ্জ, নরসিংদী ও কিশোরগঞ্জ জেলা থেকে অতিরিক্ত পুলিশ সদস্য আনা হয়েছে। শ্রমিক অসন্তোষ এড়ানো এবং সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।

এ ছাড়া জেলা পুলিশ, শিল্প পুলিশ ও এসআরবি-১১-এর সদস্যরাও শিল্পাঞ্চলের নিরাপত্তায় সার্বক্ষণিক দায়িত্ব পালন করছেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বাড়তি তৎপরতা, গোয়েন্দা নজরদারি এবং মালিক-শ্রমিকদের সহযোগিতায় নারায়ণগঞ্জের পোশাকশিল্পে স্বাভাবিক কর্মপরিবেশ বজায় রয়েছে।

এ সম্পর্কিত আরো খবর...

error: Content is protected !!