নারায়ণগঞ্জ | | |
  সর্বশেষ
রূপগঞ্জে স্টার এলুমিনিয়াম কারখানায় ডাকাতি তিন লক্ষাধিক টাকার মালামাল লুট:Tnntv24
রূপগঞ্জে ১হাজার পিস ইয়াবাসহ মাদককারবারি গ্রেপ্তার:Tnntv24
বরাদ্দের নিয়ম ভেঙে আবাসন ব্যবহারের অভিযোগ, রাজস্ব হারাচ্ছে সরকার:Tnntv24
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে তুচ্ছ ঘটনায় যুবক খুন,গ্রেপ্তার ১।Tnntv24
নারায়ণগঞ্জে কঠোর নিরাপত্তায় ৭ প্লাটুন বিজিবি ৪ প্লাটুন আনসার নামানো হয়েছে।Tnntv24
রাজনৈতিক নেতাদের খুশি করার চর্চা পুলিশদের বর্জন করতে হবে-সুজন সম্পাদক বদিউল আলম।Tnntv24
আইন শৃঙ্খলা কমিটির সিদ্ধান্ত বাস্তবায়ন করতে হবে-মাহবুবুর রহমান মাসুম:Tnntv24
রূপগঞ্জে ভুলতা-গোলাকান্দাইল ইউনিয়ন  নিয়ে হচ্ছে আরেক পৌরসভা, গেজেট প্রকাশ:Tnntv24
রূপগঞ্জে যৌথ অভিযানে ইয়াবা ও এসকাফসহ গ্রেপ্তার ৫:Tnntv24
রূপগঞ্জে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ পেলেন পাঁচ শতাধিক দরিদ্র মানুষ:Tnntv24
Next
Prev

রূপগঞ্জে যুবককে টেঁটা দিয়ে হত্যা : একজনের যাবজ্জীবন:Tnntv24

রূপগঞ্জে যুবককে টেঁটা দিয়ে হত্যা : একজনের যাবজ্জীবন:Tnntv24

Facebook
WhatsApp
LinkedIn
রূপগঞ্জে যুবককে টেঁটা দিয়ে হত্যা : একজনের যাবজ্জীবন:Tnntv24
রূপগঞ্জে যুবককে টেঁটা দিয়ে হত্যা :
একজনের যাবজ্জীবন
Tnntv24.শফিকুল আলম ভুইয়া নিজস্ব প্রতিবেদকঃ

নারায়ণগঞ্জের রূপগঞ্জে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সানাউল্লাহ (৩৩) নামে এক যুবককে টেঁটা মেরে হত্যা মামলায় আক্তার সরকার (৪৫) নামে একজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সাথে তাকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) দুপুরে নারায়ণগঞ্জ অতিরিক্ত জেলা ও দায়রা জজ ১ম আদালত নাজমুন নাহার সুমি আসামীর উপস্থিতিতে এই রায় ঘোষণা করেছেন। দণ্ডপ্রাপ্ত আক্তার সরকার রূপগঞ্জের দিগুলিয়ারটেক এলাকার মৃত আব্দুল লতিফ সরকারের ছেলে। সেই সাথে নিহত সানাউল্লাহ দিঘুলিয়ারটেক এলাকার সাত্তার সরকারের ছেলে।

কোর্ট পুলিশ পরিদর্শক মো. আব্দুস সামাদ বলেন, ২০২০ সালের ১৮ অক্টোবর হাঁস-মুরগি নিয়ে সানাউল্লাহর স্ত্রী মোসলেমার সঙ্গে পাশের বাড়ির আক্তার সরকারদের বাগবিতণ্ডা ও হাতাহাতির ঘটনা ঘটে। এ সময় অসুস্থ সানাউল্লাহ ঢাকায় ডাক্তার দেখাতে গিয়েছিলেন। পরে রাতে ডাক্তার দেখিয়ে বাড়িতে ফিরে ঝগড়ার কারণ জানতে চাওয়ায় আক্তার সরকার তাদের লোকজনের মধ্যে ফের বাগবিতণ্ডা হয়।

এ সময় উভয় পক্ষের লোকজন লাঠিসোঁটা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। একপর্যায়ে আক্তার সরকার ঘর থেকে টেঁটা নিয়ে নিয়ে এসে সানাউল্লাহর বুকের নিচে আঘাত করেন। এতে সঙ্গে সঙ্গে সানাউল্লাহ মাটিতে লুটিয়ে পড়েন। পরে তাকে রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এই ঘটনায় নিহতের স্ত্রী মোসলেমা বেগম বাদী হয়ে রূপগঞ্জ থানায় হত্যা মামলা করেছেন। সেই মামলায় আদালত রায় ঘোষণা করেছেন।

এ সম্পর্কিত আরো খবর...

error: Content is protected !!