নারায়ণগঞ্জ | | |
  সর্বশেষ
রিয়াদ চৌধুরী সৌজন্য সাক্ষাৎ করলেন নারায়ণগঞ্জের দুই এমপি এবং জেলা পরিষদ প্রশাসকের সাথে।Tnntv24
জেলায় ডেঙ্গু পরিস্থিতি: জানুয়ারি থেকে সেপ্টেম্বর ৯ মাসে নারায়ণগঞ্জে ডেঙ্গুতে আক্রান্ত দুই হাজার ৩৮৭ জন।Tnntv24
স্মরণ সভা:নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের প্রায়ত স্থায়ী সদস্য হাফিজুর রহমান মিন্টু এবং সাবেক সদস্য কাজিম রেজা।Tnntv24
ঢাকা-সিলেট মহাসড়কের ভুলতা-গাউছিয়া যেন টাকা উড়ে, চার লেনের তিন লেন হকারদের দখলে:Tnntv24 
রূপগঞ্জে ডাকাতির চেষ্টা,অপহরণ,নাশকতা, মাদকসহ বিভিন্ন ঘটনায় ১২ জন গ্রেপ্তার:
রূপগঞ্জে ট্রাক চাপায় নিহত ১, আহত ১: Tnntv24
রূপগঞ্জে যুবদল-ছাত্রলীগ সংঘর্ষ, ফাঁকা গুলি,ব্যবসা প্রতিষ্ঠান ও বসতবাড়িতে হামলা ভাংচুর:Tnntv24
রূপগঞ্জ আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে সামাউন গ্রুপের অস্ত্র সস্র নিয়ে সংখ্যালগু পরিবারের বসতভিটা দখল:Tnntv24
বন্দরে দিন দুপুরে স্বর্ণের দোকানে ডাকাতির ঘটনায় পাচঁ ডাকাত গ্রেফতার, অস্ত্রসহ সন্ত্রাসী ব্লাক জনিকে গ্রেফতার:Tnntv24.
মুসলিমনগরে সন্ত্রাস-চাঁদাবাজি, কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে: মাদকের আস্তানা ভেঙে দিল এলাকাবাসী:Tnntv24
Next
Prev

নারায়ণগঞ্জে পুলিশের ওপর গুলি, পাল্টা গুলিতে আহত যুবক; গ্রেপ্তার ২।Tnntv24

নারায়ণগঞ্জে পুলিশের ওপর গুলি, পাল্টা গুলিতে আহত যুবক; গ্রেপ্তার ২।Tnntv24

Facebook
WhatsApp
LinkedIn
নারায়ণগঞ্জে পুলিশের ওপর গুলি, পাল্টা গুলিতে আহত যুবক; গ্রেপ্তার ২।Tnntv24

নারায়ণগঞ্জে পুলিশের ওপর গুলি,

পাল্টা গুলিতে আহত যুবক; গ্রেপ্তার ২

Tnntv24.নিজস্ব প্রতিবেদক:

নারায়ণগঞ্জের ফতুল্লায় আইনশৃঙ্খলারক্ষা বাহিনীর মাদক বিরোধী অভিযানের সময় পুলিশকে লক্ষ্য করে গুলি ছোঁড়ার অভিযোগ দুর্বৃত্তদের বিরুদ্ধে। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা আট রাউন্ড গুলি ছোঁড়ে। পাল্টাপাল্টি আক্রমনে তিন পুলিশ সদস্য সহ ৫ জন আহত হয়েছেন। পুলিশের গুলিতে জসিম নামে এক যুবক উরুতে গুলিবিদ্ধ হয়। পরে জসিম ও মোহন নামে দুজনকে গ্রেপ্তার করা হয়। ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল ও ম্যাগাজিন উদ্ধার করেছে পুলিশ। আহতদের নারায়ণগঞ্জ ৩০০ শয্যা বিশিষ্ট হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শনিবার শনিবার বিকেল সোয়া ৩টার দিকে ফতুল্লার ইসদাইর রেলস্টেশনের পাশে আরবান স্কুলের সামনে এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, ৭ থেকে ৮ জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তারে অভিযান চালানোর সময় অস্ত্রধারীরা পুলিশকে লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি ছোঁড়ে। এ সময় আত্মরক্ষার্থে এস আই মো. রফিক ও এসআই নন্দন চন্দ্র সরকার পাল্টা গুলি চালান।

আহত তিন পুলিশ সদস্য ও গুলিবিদ্ধ জসিমকে চিকিৎসার জন্য নারায়ণগঞ্জ ৩০০ শয্যা হাসপাতালে নেওয়া হয়েছে। তারা বর্তমানে সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

নারায়ণগঞ্জ ফতুল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো:মাহবুব আলম জানান, পুলিশের ওপর গুলি চালানোর ঘটনায় আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালানো হয়। ঘটনায় জড়িত অন্যদের গ্রেপ্তারে অভিযান চলছে।

এ সম্পর্কিত আরো খবর...

error: Content is protected !!