নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ওয়ারেন্টভুক্ত আসামি ধরতে গিয়ে
সিদ্ধিরগঞ্জে পুলিশের ওপর হামলা, আহত দুই পুলিশ, আটক ২
Tnntv24.নিজস্ব প্রতিবেদক:
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেপ্তার করতে গিয়ে হামলার শিকার হয়েছেন দুই পুলিশ সদস্য। এ সময় ইট ও লোহার রড দিয়ে পুলিশের ওপর হামলা চালানো হয়। হামলায় পুলিশের সহকারী উপ-পরিদর্শক স্বপন ও পুলিশ সদস্য মনির হোসেন আহত হয়েছেন। এ ঘটনায় রাতভর পুলিশের একাদিক দল অভিযান চালিয়ে সিদ্ধিরগঞ্জের হাউজিং এলাকা থেকে মোঃ আব্দুল্লাহ এবং নাইম হেসেন নামে দুই যুবককে আটক করে।
শনিবার রাতে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ৪ নম্বর ওয়ার্ডের আটি ওয়াবদা কলোনি এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, সিদ্ধিরগঞ্জ থানার সহকারী উপ-পরিদর্শক স্বপনের নেতৃত্বে পুলিশ সদস্য মনির হোসেন ও আবু হানিফ ওয়ারেন্টভুক্ত এক আসামিকে গ্রেপ্তারের জন্য ওই এলাকায় অভিযান চালান। এ সময় আসামিপক্ষের লোকজন পুলিশের ওপর ইট ও লোহার রড নিয়ে হামলা চালায়। এতে পুলিশ সদস্য মনির হোসেনের মাথায় ইটের আঘাত লাগে ও সহকারী উপরিদর্শক স্বপনের মাথায়, হাতে রড দিয়ে আঘাত করলে গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা আহত পুলিশ সদস্য মনির হোসেনকে উদ্ধার করে চিটাগাং রোডের সুগন্ধা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ঘটনায় আহত পুলিশের সহকারি উপ-পরিদর্শক স্বপনকে নগরীর খানপুরে অবস্থিত নারায়ণগঞ্জ ৩শ’ সয্যা বিশিষ্ট হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে।
সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমদাদুল হক বলেন, “আমাদের দুজন পুলিশ আহত হয়েছে। দুজনকে আটক করা হয়েছে। বাকিদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।







