নারায়ণগঞ্জ | | |
  সর্বশেষ
বিএনপি ক্ষমতায় আসার পর আগের মতোই দেশে খুন, সন্ত্রাস, অর্থ পাচারসহ নানা অপরাধ কর্মকান্ড চলছে;-রেজাউল করীম।Tnntv24
প্রেসিডেন্ট পুলিশ পদক পিপিএম সেবা পেলেন  পিবিআই এর এসআই মনজুর রহমান:Tnntv24
বাবার লাইসেন্স ব্যবহার করে রূপগঞ্জে পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলীর অর্থ লোপাট অভিযোগে অভিযান দুদকের।Tnntv24
রাজউক থেকে যেকোনো প্ল্যান ২৪ দিনের মধ্যে অনুমোদনের ব্যবস্থা করতে উদ্যোগ নেওয়া হচ্ছে।Tnntv24
সরকারের বেদখল  জমির এক ভাগও  ছাড় দেওয়া হবে না, পুনরুদ্ধার করা হবে – ভূমি প্রতিমন্ত্রী:Tnntv24
রূপগঞ্জে তিন ফসলী জমিতে বালু ফেলার কারণে বর্ষা মৌসুমে জাতীয় ফুল শাপলা চোখে পড়েনা:Tnntv24
নারায়ণগঞ্জ:খাঁজা মাকেটের চতুর্থ তলায় জুয়ার আসর থেকে ২৮ জন গ্রেপ্তার:Tnntv24
সিদ্ধিরগঞ্জে পার্কিং করা নীলাচল বাসে আগুন:Tnntv24
সোনারগাঁয়ে মেঘনা নদীতে গোসল করতে নেমে দুই সহোদরসহ ৩জন শিক্ষার্থীর মৃত্যু:Tnntv24
রূপগঞ্জে মৃত যুবলীগ নেতাসহ ৬৪ জনের নাম উল্লেখ করে বিস্ফোরক ও সহিংসতা মামলা:Tnntv24
Next
Prev

রাজউক থেকে যেকোনো প্ল্যান ২৪ দিনের মধ্যে অনুমোদনের ব্যবস্থা করতে উদ্যোগ নেওয়া হচ্ছে।Tnntv24

রাজউক থেকে যেকোনো প্ল্যান ২৪ দিনের মধ্যে অনুমোদনের ব্যবস্থা করতে উদ্যোগ নেওয়া হচ্ছে।Tnntv24

Facebook
WhatsApp
LinkedIn
রাজউক থেকে যেকোনো প্ল্যান ২৪ দিনের মধ্যে অনুমোদনের ব্যবস্থা করতে উদ্যোগ নেওয়া হচ্ছে।Tnntv24

রাজউক থেকে যেকোনো প্ল্যান ২৪ দিনের মধ্যে
অনুমোদনের ব্যবস্থা করতে উদ্যোগ নেওয়া হচ্ছে
বলে জানিয়েছেন গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী
জাকারিয়া তাহের সুমন

Tnntv24.নিজস্ব প্রতিবেদক:

রাজউক থেকে যেকোনো প্ল্যান ২৪ দিনের মধ্যে অনুমোদনের ব্যবস্থা করতে উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী
জাকারিয়া তাহের সুমন । তিনি বলেন, রাজউকের যে অনিয়ম দুনীতির কথা আপনারা শুনতেছেন , এই সরকার আসার পরই প্রধানমন্ত্রী
নির্দেশনায় আমরা বেশ কয়েকটি যুগান্তকারি সিদ্ধান্ত নিয়েছি। আগে রাজউকের প্লট বিক্রি করতে বা হস্তান্তর করতে রাজউকের
ক্লিয়ারেন্স লাগতো। এখন আর লাগেনা। যদি রাজউকের জায়গা কারো নামে মিউটেশন হয়ে যায় সে বিক্রি বা হস্তান্তর করতে পারবে। আমরা
প্রচুর পরিমানে ডিজিটাইজেশনের দিকে যাচ্ছি। আমরা চেষ্টা করিছ্ধসঢ়;কোন ক্লাইন্ট আবেদন করলে তা চব্বিশ দিনের মধ্যে যেন পাস
হয়। তিনি নগরবাসিকে আশ্বস্ত করে বলেন, ইনশাল্লাহ, আগের রাজউকের চেয়ে বর্তমান রাজউক অনেক ডিফারেন্ট হবে।

মঙ্গলবার বিকেলে নগরীর খানপুর অবস্থিত নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষে নতুন ভবনের উদ্বোধন শেষে গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী
জাকারিয়া তাহের সুমন এসব কথা বলেন।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, রাজউক এবং এনডিএম সরকারের অংশ। জনগনের সুবিধার জন্য যেটি করা দরকার সরকার তা করবে।
সরকারি সিদ্ধান্ত সব কিছু চিন্তাভাবনা করেই করতে হয়। রাজউকের প্লট বিক্রি করে দেয়ার সিদ্ধান্তটি বিগত ইনট্রিম গর্মেন্টের আমলে হয়েছে। এই সিদ্ধান্ত আমাদের সরকারের
সময় হয়নি। যে কোন পক্রিয়া হতে সময় লাগে। নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান এ বিষয়ে কথা বলেছেন আমরা বিষয়টি দেখছি কি করা যায়। এই যে নারায়ণগঞ্জ উন্নয়ন
কৃর্তপক্ষ তৈরি হয়েছে এটি গনপূর্ত ও গৃহায়ন মন্ত্রনালয় থেকেই করা হয়েছে। এটি নারায়ণগঞ্জবাসির জন্যই করা হয়েছে। যেন নারায়ণগঞ্জবাসি আরো বেশী সেবা পায়।
একটি পরিকল্পিত নগর আমরা গড়ে তুলেতে পারি। রাজউকের একটি মাষ্টার প্লান আছে। নারায়ণগঞ্জ উন্নয়ন কৃর্তৃপক্ষের জন্য একটি স্পোশাল মাষ্টার প্লান করা হবে। নারায়ণগঞ্জ
উন্নয়ন কর্তৃপক্ষের যে সীমানা করা হয়েছে আমরা সেই সীমানাটা আরো একটু বাড়াতে পারি। ফতুল্লা ও সোনারগাঁ এটার এড হতে পারে কিনা যাচাই বাছাই করছি। উদ্দ্যোশ তো
একটাই যেন শহরবাসি প্রকৃত সেবা পায়।

মন্ত্রী বলেন, রাজউক এরিয়া ছিলো অনেক বড়। সেই তুলনায় জনবল ছিলোনা। বর্তমান সরকার ক্ষমতায় আসার পর মানুষ যাতে দ্রুত সেবা পায়সেজন্য নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষ ও
গাজিপুর উন্নয়ন কর্তৃপক্ষ গঠন করেছি। যাতে শহরের মানুষ আরো দ্রুত এবং ভালো সেবা পেতে পারে।

এসময় মন্ত্রীর সাথে উপস্থিত ছিলেন নবগঠিত এনডিএ এর চেয়ারম্যান মাসুকুল ইসলাম রাজীব, নারায়ণগঞ্জ ৫ আসনের সাংসদ এড.আবুল কালাম, নারায়ণগঞ্জ জেলা পরিষদের
প্রশাসক অধ্যাপক মামুন মাহমুদ, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক এড. সাখাওয়াত হোসেনসহ স্থানীয় বিএনপির নেতাকর্মীরা ।

 

এ সম্পর্কিত আরো খবর...

error: Content is protected !!