নারায়ণগঞ্জ | | |
  সর্বশেষ
রূপগঞ্জে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও জরিমানা:Tnntv24
দেশি মাছের ‘আঁতুড়ঘর’ রূপগঞ্জের বিলে এখন কচুরিপানা, বালু ভরাট করে মাছের প্রজনন ক্ষেত্র ধ্বংস:Tnntv24
রূপগঞ্জে আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে মুড়াপাড়া ইউনিয়ন বিএনপির বিক্ষোভ মিছিল:Tnntv24
ফতুল্লা মডেল থানা পুলিশ ২০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ একজন মাদক ব্যবসায়ী গ্রেফতার:Tnntv24
নারায়ণগঞ্জ: বিশেষ অভিযানে নিষিদ্ধ আওয়ামী লীগের ১৪ জনসহ ১১৯ জন গ্রেফতার করেছে পুলিশ।Tnntv24
জনস্বাস্থ্যের জন্য হুমকীতে থাকা  ওয়াটা কেমিক্যালসে ধ্বংস হবে ১৫০ মেট্রিক টন মেয়াদত্তীর্ণ রাসায়নিক পদার্থ:Tnntv24
রূপগঞ্জে  জলসিঁড়ি আবাসন কোম্পানীর লেকের পাড় ঝোপের ভিতরে মহিলা বাবুর্চির মরদেহ উদ্ধার:Tnntv24
রূপগঞ্জে জামায়াতে ইসলামী ডেঙ্গু সচেতনতা কার্যক্রম উদ্বোধন ও লিফলেট বিতরণ:Tnntv24
রূপগঞ্জে কিশোরী ধর্ষণের অভিযোগে  তিন যুবক গ্রেফতার:Tnntv24
রূপগঞ্জে জাতীয় নাগরিক পার্টির নতুন উপজেলা কমিটি গঠন রাতুল আহবায়ক,তারেক সদস্য সচিব সেলিম সাংগঠনিক সম্পাদক:Tnntv24 
Next
Prev

নারায়ণগঞ্জ: বিশেষ অভিযানে নিষিদ্ধ আওয়ামী লীগের ১৪ জনসহ ১১৯ জন গ্রেফতার করেছে পুলিশ।Tnntv24

নারায়ণগঞ্জ: বিশেষ অভিযানে নিষিদ্ধ আওয়ামী লীগের ১৪ জনসহ ১১৯ জন গ্রেফতার করেছে পুলিশ।Tnntv24

Facebook
WhatsApp
LinkedIn
নারায়ণগঞ্জ: বিশেষ অভিযানে নিষিদ্ধ আওয়ামী লীগের ১৪ জনসহ ১১৯ জন গ্রেফতার করেছে পুলিশ।Tnntv24

নারায়ণগঞ্জ: বিশেষ অভিযানে নিষিদ্ধ আওয়ামী লীগের

১৪ জনসহ ১১৯ জন গ্রেফতার করেছে পুলিশ

Tnntv24.নিজস্ব প্রতিবেদক:

নারায়ণগঞ্জ জেলার  সাত থানা ও ডিবি পুলিশ পরিচালিত বিশেষ অভিযানে নারায়ণগঞ্জ: বিশেষ অভিযানে নিষিদ্ধ আওয়ামী লীগের  ১৪ জনসহ ১১৯ জন গ্রেফতার করেছে পুলিশ। এদের মধ্যে

মাদকসেবী ৫৭ জন, মাদক ব্যবসায়ী ৮ জন, ছিনতাইকারী ২ জন, ওয়ারেন্ট মূলে ১৯ জন, নিয়মিত মামলার আসামি ১৪ জন, অন্যান্য আইনে ৪ জন, মোবাইল কোর্টে  ১ জন রয়েছে।

মঙ্গলবার ( ৭ অক্টোবর ২৬) রাত থেকে বুধবার ভোর পর্যন্ত অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

নারায়ণগঞ্জ সদর থানা অভিযান পরিচালনাকালে মাদক সেবনকারী ১০ জন, ওয়ারেন্ট মূলে ০২ জন এবং নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সদস্য ০১ জনসহ মোট ১৩ জন আসামি গ্রেফতার করা হয়েছে।

ফতুল্লা মডেল থানা অভিযান পরিচালনাকালে মাদক সেবনকারী ১৬ জন, ৪৬ কেজি গাঁজাসহ ০১ জন নারী মাদক ব্যবসায়ী ও ২০০ পিস ইয়াবাসহ ০১ জন মাদক ব্যবসায়ী, ছিনতাইকারী ০১ জন, ওয়ারেন্ট মূলে ০৫ জন, নিয়মিত মামলার আসামি ০৭ জন এবং নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ০২ জনসহ মোট
৩২ জন আসামি গ্রেফতার করা হয়েছে।

সিদ্ধিরগঞ্জ থানা অভিযান পরিচালনাকালে মাদকসেবী ১০ জন, ৫০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী ০১ জন, ছিনতাইকারী ০১ জন, ওয়ারেন্ট মূলে ০৭ জন, নিয়মিত মামলার আসামি ০১ জন এবং নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সদস্য ০৩ জনসহ মোট ২৩ জন আসামি গ্রেফতার করা হয়েছে।

বন্দর থানা অভিযান পরিচালনাকালে মাদক সেবনকারী ০৪ জন, ৫.৫ গ্রাম হেরোইনসহ ০৫ জন মাদক ব্যবসায়ী, ওয়ারেন্ট মূলে ০৩ জন এবং অন্যান্য আইনে ০১ জনসহ মোট ১৩ জন আসামি গ্রেফতার করা হয়েছে।

সোনারগাঁও থানা অভিযান পরিচালনাকালে , মাদকসেবী ০৮ জন, ছিনতাইকারী ০১ জন, ওয়ারেন্ট মূলে ০১ জন এবং নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ০২ জনসহ মোট ১২ জন আসামি গ্রেফতার করা হয়েছে।

রূপগঞ্জ থানা অভিযান পরিচালনাকালে মাদকসেবী ০৯, ওয়ারেন্ট মূলে ০১ জন, নিয়মিত মামলার আসামি ০৫ জন এবং নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ০৩ জনসহ মোট ১৮ জন আসামি গ্রেফতার করা হয়েছে।

আড়াইহাজার থানা অভিযান পরিচালনাকালে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সদস্য ০৩ জন, নিয়মিত মামলার আসামি ০১ জন, অন্যান্য ধারায় ০৩ জন এবং মোবাইল কোর্টের মাধ্যমে ০১ জনসহ মোট ০৮ জন আসামি গ্রেফতার করা হয়েছে।

পুলিশ সুপার মো:হাবিবুর রহমানের নির্দেশে নারায়ণগঞ্জ জেলার ৭ থানায় ও ডিবি পুলিশের  পরিচালিত বিশেষ অভিযানে মাদকসেবী ৫৭ জন, মাদক ব্যবসায়ী ৮ জন, ছিনতাইকারী ২ জন, ওয়ারেন্ট মূলে ১৯ জন, নিয়মিত মামলার আসামি ১৪ জন, অন্যান্য আইনে ৪ জন, মোবাইল কোর্টে ১ জন এবং নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ১৪ জনসহ সর্বমোট ১১৯ জন আসামি গ্রেফতার করা হয়েছে।

এ সম্পর্কিত আরো খবর...

error: Content is protected !!