নারায়ণগঞ্জ | | |
  সর্বশেষ
আসন্ন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে এনসিপি প্রার্থী শওকত না জুনায়েদ। Tnntv24
বিএনপির সাবেক এমপি সিরাজ কন্যা মুক্তি নারায়ণগঞ্জ মহানগর এনসিপির আহবায়ক হলেন।Tnntv24
জায়গা নিয়ে বিরোধ হত্যা ঘটনা মামলায় এক পরিবারের তিনজন গ্রেপ্তার। Tnntv24
সংসদ সদস্য আল আমিন মনে করেন নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের ইন্দনে পোশাক শ্রমিকরা মাঠে নেমেছে।Tnntv24
রূপগঞ্জে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপিত করবো সমবায়,গড়বো দেশ,সবার জন্য বাংলাদেশ:Tnntv24
রূপগঞ্জের তিনশো স্পটে চলছে মাদক কেনাবেচা ,৩৫টি সিন্ডিকেটের কব্জায়:Tnntv24
রূপগঞ্জে সরকারি ৩৬১বিঘা জমি আবাসন প্রকল্পের নামে ইজারা নেওয়ার পাঁয়তারার প্রতিবাদে মানববন্ধন:Tnntv24
নারায়ণগঞ্জ ক্লাব:নির্বাচন করব,বাপকেও বিনা প্রতিদ্বন্দ্বীতায় ছাড়ব না-আনিসুল ইসলাম সানি।Tnntv24
নারায়ণগঞ্জ ক্লাব: প্রতিদ্বন্দ্বিতা করবো,ক্লাব সদস্যদের সেবা করতে চাই-জুয়েল।Tnntv24
বিচারহীনতায় ১৬৪ মাস! ত্বকী হত্যার বিচার দাবিতে রোববার আলোক প্রজ্জ্বলন।Tnntv24
Next
Prev

রূপগঞ্জে সরকারি ৩৬১বিঘা জমি আবাসন প্রকল্পের নামে ইজারা নেওয়ার পাঁয়তারার প্রতিবাদে মানববন্ধন:Tnntv24

রূপগঞ্জে সরকারি ৩৬১বিঘা জমি আবাসন প্রকল্পের নামে ইজারা নেওয়ার পাঁয়তারার প্রতিবাদে মানববন্ধন:Tnntv24

Facebook
WhatsApp
LinkedIn
রূপগঞ্জে সরকারি ৩৬১বিঘা জমি আবাসন প্রকল্পের নামে ইজারা নেওয়ার পাঁয়তারার প্রতিবাদে মানববন্ধন:Tnntv24
রূপগঞ্জে সরকারি ৩৬১বিঘা জমি আবাসন প্রকল্পের নামে
ইজারা নেওয়ার পাঁয়তারার প্রতিবাদে মানববন্ধন
Tnntv24.শফিকুল আলম ভুইঁয়া নিজস্ব প্রতিবেদকঃ
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের ১৩টি মৌজার ৪২টি গ্রামের সরকারি ৩৬১বিঘা জমি আবাসন প্রকল্পের নামে ইজারা দেওয়ার পাঁয়তারার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ করা হয়েছে। রোববার  ৮নভেম্বর পৈতৃক ভিটামাটি সংরক্ষণ পরিষদ রূপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের সামনে এ মানববন্ধন করে। উপজেলা কমপ্লেক্স মাঠে মানববন্ধনপূর্বক আয়োজিত সভায় সভাপতিত্ব করেন পরিষদের আহবায়ক মোহাম্মদ আহসান উল্লাহ। সভায় বক্তব্য রাখেন পরিষদের রূপগঞ্জ অফিসার এসোসিয়েসনের উপদেষ্টা আবু বক্কর সিদ্দিক, কায়েতপাড়া কৃষিজীবী পরিষদের সভাপতি আব্দুর নূর সালাম, পৈতৃক ভিটামাটি সংরক্ষণ পরিষদের সদস্য নাজমুল ইসলাম, সার্জেন্ট ইলিয়াস আলী (অবঃ) ও গোলজার হোসেন প্রমুখ।
সভায় বক্তারা বলেন, রূপগঞ্জের কায়েতপাড়া ইউনিয়নের সরকারি জমি, খেলার মাঠ, চারণভূমি, জলাশয় ও উন্মুক্ত স্থান বিভিন্ন আবাসন প্রকল্পের নামে অবাধে ইজারা দেওয়ার পাঁয়তারা করা হচ্ছে।  জনস্বার্থে ব্যবহৃত ৩৬১ বিঘা সরকারি জমি ইজারা দেওয়া বন্ধ করতে হবে। খেলার মাঠ, চারণভূমিসহ জনস্বার্থে সরকারি জমি উন্মুক্ত রাখতে হবে। বহিরাগতদের নামে ইজারা দেওয়া বন্ধ করতে হবে। সরকারি জমি ইজারা নিয়ে ঘরবাড়ি নির্মাণ করে বসবাসকারীদের উচ্ছেদ করা যাবে না। ভূমিদস্যু ও দালালদের আইনের আওতায় আনতে হবে। অবিলম্বে আবাসন প্রকল্পের নামে সরকারি জমি ইজারা দেওয়ার পায়ঁতারা বন্ধ করতে হবে। অন্যথায় কঠোর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে।

এ সম্পর্কিত আরো খবর...

error: Content is protected !!