নারায়ণগঞ্জ | | |
  সর্বশেষ
নারায়ণগঞ্জ ক্লাব:নির্বাচন করব,বাপকেও বিনা প্রতিদ্বন্দ্বীতায় ছাড়ব না-আনিসুল ইসলাম সানি।Tnntv24
নারায়ণগঞ্জ ক্লাব: প্রতিদ্বন্দ্বিতা করবো,ক্লাব সদস্যদের সেবা করতে চাই-জুয়েল।Tnntv24
বিচারহীনতায় ১৬৪ মাস! ত্বকী হত্যার বিচার দাবিতে রোববার আলোক প্রজ্জ্বলন।Tnntv24
রূপগঞ্জে মাদক ব্যবসার প্রতিবাদ করায়  পুলিশ সদস্যের ওপর হামলা:Tnntv24
রূপগঞ্জ ইউনিয়ন পরিষদের গোয়ালপাড়া সড়কের নির্মাণ কাজের উদ্বোধন:Tnntv24
মানবশূন্য পূর্বাচলে ২৫ কোটি  টাকার কাঁচাবাজার:Tnntv24 
ঢাকা বাইপাস সড়কের রূপগঞ্জে আন্ডারপাস ও জেব্রা ক্রসিংয়ের দাবিতে মানববন্ধন ও অবরোধ:Tnntv24
এইচএসসি পরীক্ষায় এক বা দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পরীক্ষা ২ ডিসেম্বর শুরু হবে– শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলন।Tnntv24
গার্মেন্টস শিল্পকে ধ্বংস ও সরকারকে বেকায়দায় ফেলতে এ আন্দোলন, বিরোধী দলের ভূমিকাও প্রশ্নবিদ্ধ-না’গঞ্জ চেম্বার সভাপতি।Tnntv24
শ্রমিক বিক্ষোভ: ধাওয়া-পাল্টা ধাওয়া, ইটপাটকেল ,টিয়ারশেল,সাউন্ড গ্রেনেড নিক্ষেপ -কয়েকজন আহত।Tnntv24
Next
Prev

নারায়ণগঞ্জ ক্লাব:নির্বাচন করব,বাপকেও বিনা প্রতিদ্বন্দ্বীতায় ছাড়ব না-আনিসুল ইসলাম সানি।Tnntv24

নারায়ণগঞ্জ ক্লাব:নির্বাচন করব,বাপকেও বিনা প্রতিদ্বন্দ্বীতায় ছাড়ব না-আনিসুল ইসলাম সানি।Tnntv24

Facebook
WhatsApp
LinkedIn
নারায়ণগঞ্জ ক্লাব:নির্বাচন করব,বাপকেও বিনা প্রতিদ্বন্দ্বীতায় ছাড়ব না-আনিসুল ইসলাম সানি।Tnntv24

নারায়ণগঞ্জ ক্লাব:

নির্বাচন করব,বাপকেও বিনা প্রতিদ্বন্দ্বীতায়

ছাড়ব না-আনিসুল ইসলাম সানি

Tnntv24.নিজস্ব প্রতিবেদক:

নারায়ণগঞ্জ ক্লাব লিমিটেডের আসন্ন নির্বাচনে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিয়েছেন ক্লাবটির সিনিয়র সদস্য আনিসুল ইসলাম সানি। একই সঙ্গে কোনো প্রার্থীকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি নির্বাচিত হতে দেওয়া হবে না বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন তিনি। এ প্রসঙ্গে সানি বলেছেন, আমার বাপ এলেও এই ক্লাবে কাউকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে দেবো না।

তিনি বলেন, বিগত দুটি নির্বাচনে আমি এই ঐতিহ্যবাহী ক্লাবের প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেছি। কিন্তু এবার নিজেই সভাপতি পদে নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছি। এ কারণে আগেভাগেই নির্বাচন কমিশনারের দায়িত্ব না নেওয়ার ঘোষণা দিয়েছি। সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য আমি সর্বাত্মক প্রস্তুতি সম্পন্ন করেছি।

আনিসুল ইসলাম সানি আরও বলেন, আমরা জানতে পেরেছি, কে বা কারা নাকি বিনা প্রতিদ্বন্দ্বিতায় ক্লাবের সভাপতি হতে চান। তাদের উদ্দেশে পরিষ্কার করে বলতে চাই, এটি কোনো ফ্যাসিবাদী শাসনামল নয়। এটি মত প্রকাশের এবং ভোটাধিকার প্রয়োগের সময়। কাজেই কোনো ফ্যাসিবাদের দোসর যদি এমন চিন্তা করে থাকেন, তাহলে সেটি তাদের জন্য দুঃস্বপ্ন হয়ে থাকবে। তিনি যত বড় ক্ষমতাশালীই হোন না কেন, কাউকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার সুযোগ দেওয়া হবে না।

তিনি আরও বলেন, আমি জানতে পেরেছি, ফ্যাসিবাদী আমলের মতো এবারও নাকি এই ঐতিহ্যবাহী ক্লাবে নির্বাচন হতে দেওয়া হবে না। কিন্তু আমি স্পষ্ট করে বলতে চাই, নারায়ণগঞ্জ ক্লাব কোনো ব্যক্তির ইচ্ছা কিংবা ক্ষমতার জায়গা নয়। এখানে সদস্যদের ভোটাধিকার রয়েছে। সেই অধিকার প্রয়োগের সুযোগ নিশ্চিত করতে হবে।

নিজের নির্বাচনী অবস্থান পুনর্ব্যক্ত করে আনিসুল ইসলাম সানি বলেন, আমি সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করব, ইনশাআল্লাহ। নির্বাচনের জন্য প্রয়োজনীয় সব প্রস্তুতি নিয়েছি। কোনো বাধা কিংবা প্রভাবের কাছে নতি স্বীকার করার প্রশ্নই আসে না।

উল্লেখ্য, আগামী ১৯ ডিসেম্বর নারায়ণগঞ্জ ক্লাব লিমিটেডের নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এবারের নির্বাচনে সভাপতি পদে মাহবুবুর রশিদ জুয়েল ও মারুফ আহমেদ বাবুর পাশাপাশি আনিসুল ইসলাম সানির প্রার্থিতার ঘোষণায় সভাপতি পদ ঘিরে প্রতিদ্বন্দ্বিতার নতুন মাত্রা যোগ হলো। একই সঙ্গে নির্বাচন অবাধ ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে কি না, তা নিয়েও ক্লাবের সদস্যদের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে।

এ সম্পর্কিত আরো খবর...

error: Content is protected !!