এইচএসসি পরীক্ষায় এক বা দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের
পরীক্ষা ২ ডিসেম্বর শুরু হবে– শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলন
Tnntv24.অনলাইন ডেক্স:
শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় এক বা দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পরীক্ষা আগামী ২ ডিসেম্বর থেকে শুরু হবে। এইচএসসিতে যারা এক-দুই বিষয়ে অকৃতকার্য হয়েছে, তাদের পরীক্ষা ২ ডিসেম্বর নেওয়া হবে। ২৩ ডিসেম্বর ফলাফল প্রকাশ করা হবে। এক বা দুই বিষয়ে অকৃতকার্য হয়ে কোন শিক্ষার্থী যেন এক বছরের অপেক্ষার কোন কারণ থাকে না। তারা যেন এ সময়ে মোবাইল আসক্তি মাদকাশক্তি না হয় তারা যেন লেখা পড়া নিয়ে ব্যস্ত থাকে সে জন্যই এ ব্যবস্থা। এর আগে এসএসসি পরীক্ষায় অমরা এ ব্যবস্থা নিয়েছি। আমাদের খাতা দেখায় যে দুর্বলতা রয়েছে অথবা সত্যতা নিষ্ঠার অভাব রয়েছে, সে গুলোকে আমরা চিহিৃত করছি, যারা খাতা দেয়ায় ভুল করেছে তাদের বিরুদ্ধে শাস্তির ব্যবস্থা করছি।

তিনি বলেন, আগামী বছর থেকে সারা দেশে প্রাথমিক স্কুলে স্মাট ক্লাসরূম ও ল্যাব স্থাপন করতে যাচ্ছি। শিক্ষকদের প্রত্যেকের জন্য টেপ প্রযুক্তি করতে যাচ্ছি। আমরা ৫০ টি বিশ^বিদ্যালয়ে চায়না ভাষা দিয়েছি মানব সেবা উন্নয়নের জন্য। চীন আমাদের সহায়তা দিবে।
বৃহস্পতিবার সকালে ডেমরায় শামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজ পরিদর্শন ও স্মার্ট ক্লাসরুম উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, চীনের কমিউনিস্ট পার্টির (সিপিসি) কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিভাগের প্রধান লিউ হাইশিং, শামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজের ম্যানেজিং কমিটির সভাপতি ফেরদৌস হোসেন রনি, শামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মাহবুবুর রহমান মোল্লা সহ অনেকে।

শিক্ষামন্ত্রী বলেন,পাশাপাশি প্রযুক্তিনির্ভর শিক্ষার ওপরও গুরুত্ব দিচ্ছেন তিনি। তিনি কারিগরি শিক্ষাকে বিশেষ গুরুত্ব দিচ্ছেন। গত মাসে চীন সফর করেছি সেখানে শিক্ষাপ্রতিষ্ঠান ও শিল্প খাতের মধ্যে যে সমন্বয় দেখেছি এবং যেভাবে তারা কারিগরি শিক্ষার উন্নয়ন ও অগ্রগতি নিশ্চিত করছে তা সত্যিই প্রশংসনীয়। চীনের মাননীয় মন্ত্রী এবং তাঁর সফর সঙ্গীদের উদ্দেশে আমি বলতে চাই বাংলাদেশ ও চীনের মধ্যকার দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ও সহযোগিতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।








