নারায়ণগঞ্জ | | |
  সর্বশেষ
ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে শ্রমিক-পুলিশ সংঘর্ষে রণক্ষেত্র, আহত ৩০ জন আটক ৫।Tnntv24
শিক্ষার্থীদের হাতে মোবাইল ফোন  গেমে আসক্তি, গতি হারাচ্ছে শিক্ষা:Tnntv24
রূপগঞ্জে গৃহবধূকে কুপিয়ে টাকা ও স্বর্ণালংকার ছিনতাই:Tnntv24
৩০ হাজার টাকা মাসিক বেতনের দাবিতে পোশাক শ্রমিকদের বিক্ষোভ,নারায়ণগঞ্জ-ঢাকা লিংক রোড ৪ ঘন্টা অবরোধ।Tnntv24
সিরাজগঞ্জের শাহদাতপুরের ফ্রেশফুড সার্ভিস কোম্পানির চটকদার বিজ্ঞাপন, নকল ঘিয়ের রমরমা ব্যবসা:Tnntv24
নারায়ণগঞ্জ সদর ভূমি অফিসে ওমেদার সিন্ডিকেটের রাজত্ব ! Tnntv24
রপগঞ্জে কলেজগুলোতে ফলাফল বিপর্যয়, ৭ শিক্ষা প্রতিষ্ঠানে ফেলের পাল্লা ভারি, মাদরাসায় হতাশা :Tnntv24
রূপগঞ্জে পাথরবোঝাই ট্রাক থেকে ৬৪২ বোতল ফেনসিডিলসহ দুইজন গ্রেফতার:Tnntv24
এইচ এসসিতে নারায়ণগঞ্জে জিপিএ-৫ পেয়েছে ১৮৫ জন,পাশের হার ৪৫.৭৮ শতাংশ।Tnntv24
রূপগঞ্জে মাদক বিক্রিতে বাধা দেয়ায় হামলা,৪ দাঁত উপড়ে ফেলেছে :Tnntv24
Next
Prev

রূপগঞ্জে গৃহবধূকে কুপিয়ে টাকা ও স্বর্ণালংকার ছিনতাই:Tnntv24

রূপগঞ্জে গৃহবধূকে কুপিয়ে টাকা ও স্বর্ণালংকার ছিনতাই:Tnntv24

Facebook
WhatsApp
LinkedIn
রূপগঞ্জে গৃহবধূকে কুপিয়ে টাকা ও স্বর্ণালংকার ছিনতাই:Tnntv24
রূপগঞ্জে গৃহবধূকে কুপিয়ে টাকা
ও স্বর্ণালংকার ছিনতাই
Tnntv24.শফিকুল আলম ভূইয়া নিজস্ব প্রতিবেদকঃ
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার ভোলাবো ইউনিয়নের গুতুলিয়া এলাকার গৃহবধূ ঋতু আক্তারকে (২২) কুপিয়ে নগদ টাকা ও স্বর্ণালংকার ছিনিয়ে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। গত ২ নভেম্বর সোমবার রাত ৮টার দিকে কাঞ্চন বাজার থেকে বাড়ি ফেরার পথে গুতুলিয়া এলাকার সিরাজুল ইসলামের বাড়ির সামনে তিনি সন্ত্রাসীদের কবলে পড়েন।
পুলিশ জানায়, ৬/৭ সদস্যের একদল দুর্বৃত্ত রামদা, চাকু ও লোহার রডসহ দেশীয় অস্ত্রেশস্ত্রে সজ্জিত হয়ে প্রথমে তার  গৃহবধূর গতিরোধ করে এবং পরে ঋতু আক্তারকে কুপিয়ে জখম করে। এসময় দুর্বৃত্তরা গৃহবধূ ঋতু আক্তারের স্বর্ণালংকার ও নগদ টাকাসহ সাত লক্ষাধিক টাকার মালামাল লুটে নেয়। একপর্যায়ে ঋতু আক্তারের ডাক চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসলে দুর্বৃত্তরা তাকে প্রাণনাশের হুমকি দিয়ে পালিয়ে যায়। পরে ঋতু আক্তারকে উদ্ধার রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। এব্যাপারে ঋতু আক্তার বাদী হয়ে ৩জনকে নামীয় ও অজ্ঞাত ৩/৪জনকে আসামী করে রূপগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেন।
রূপগঞ্জ থানার ওসি এএইচএম সালাউদ্দিন বলেন, গৃহবধূ ঋতু আক্তারের উপর হামলার ঘটনায় অভিযোগ পেয়েছি। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। সুষ্ঠু তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ সম্পর্কিত আরো খবর...

error: Content is protected !!