রূপগঞ্জে পাথরবোঝাই ট্রাক থেকে ৬৪২ বোতল
ফেনসিডিলসহ দুইজন গ্রেফতার
Tnntv24.শফিকুল আলম ভূইয়া নিজস্ব প্রতিবেদকঃ
পূর্বাচল উপশহরের ৩০০ ফুট সড়কের কাঞ্চনগামী পাথরবোঝাই ট্রাকে (ঢাকা মেট্রো-ট ২২-৬২২৩) তল্লাশি চালিয়ে ৬৪২ বোতল ফেনসিডিল উদ্ধার, ট্রাক জব্দ ও দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে রূপগঞ্জ থানা পুলিশ। গত শনিবার ( ৩১অক্টোবর) রাতে পূর্বাচলের ৩০০ ফুট সড়কে ধাওয়া করে পার্শ্ববর্তী বুরুলিয়া এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃরা হলেন রাজশাহী জেলার বাঘা থানার শিমুল মিয়া (৩২) ও ইয়ামিন আলী (৩৫)।
পুলিশ জানায়, গত ৩১অক্টোবর শনিবার রাতে পূর্বাচলের ৩০০ ফুট সড়কে নিয়মিত টহল দিচ্ছিল পুলিশ। এসময় কাঞ্চনগামী পাথরবোঝাই একটি ট্রাকের গতিবিধি সন্দেহজনক হলে পুলিশ এগিয়ে যায়। তখন ট্রাকটি পালিয়ে যেতে থাকলে পুলিশ ধাওয়া করে তল্লাশি চালিয়ে ৬৪২ বোতল ফেনসিডিল উদ্ধার করে। এ ঘটনায় ট্রাক জব্দ করা হয়েছে।
রূপগঞ্জ থানার সহকারী উপপরিদর্শক সুজন মিয়া বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে রূপগঞ্জ থানায় মামলা দায়ের করেছেন।
রূপগঞ্জ থানার ওসি এএইচএম সালাউদ্দিন বলেন, এঘটনায় গ্রেফতারকৃদের নারায়ণগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে।








